দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫৫
কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ: শিবসা নদীতে...
দেবহাটায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে...
জন্মস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী...
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের...
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন তহবিল স্থগিতের নির্দেশ ট্রাম্পের

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৫, ২০২০
এপ্রিল ১৫, ২০২০ ০ কমেন্ট 340 ভিউস
বিদেশ ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) মার্কিন তহবিল স্থগিতের উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ব্যবস্থা নিতে নিজ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন।.

এদিন আবারও করোনাভাইরাস ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ডব্লিউএইচও তাদের প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাদের অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে।’

চীনে ভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর জাতিসংঘের এই সংস্থাটির অব্যবস্থাপনার সমালোচনার পাশাপাশি তারা সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। এর আগে তিনি বলেছিলেন যে, সংস্থাটি প্রতি চীনের পক্ষপাতমূলক আচরণ করেছে।

সংস্থাটিতে তহবিল স্থগিতের ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, এ ধরনের পদক্ষেপের জন্য এটি সঠিক সময় নয়।

এককভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে সবচেয়ে বড় অংকের অর্থায়ন করে যুক্তরাষ্ট্র। গত বছর এই তহবিলে দেশটি ৪০ কোটি ডলার দিয়েছে। এটি ছিল সংস্থাটির বার্ষিক বাজেটের প্রায় ১৫ শতাংশ।

ডব্লিউএইচও-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ সালে সংস্থাটিতে চীনের অবদান ছিল ৭ দশমিক ৬ কোটি ডলার এবং স্বপ্রণোদিত অনুদান ছিল এক কোটি ডলার।

চীনের উহানে যখন করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হয়, তখন এর গুরুত্ব যথাযথভাবে অনুধাবনে সংস্থাটি ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি বিশেষজ্ঞদের দিয়ে চীনের পরিস্থিতি যাচাই করতো এবং তাদের অস্বচ্ছতা প্রকাশ করতো, তাহলে প্রাদুর্ভাব গোড়াতেই নিয়ন্ত্রণ করা যেতো। প্রাণহানিও অনেক কম হতো। তা না করে ডব্লিউএইচও চীন সরকারের কার্যক্রমকে সমর্থন দিয়েছে।

এ সময় সাংবাদিকরা ট্রাম্পকে মনে করিয়ে দেন যে, তিনি নিজেই কিছুদিন আগে ভাইরাস সংক্রমণ রোধে চীনের পদক্ষেপের প্রশংসা করেছেন।

যুক্তরাষ্ট্র লকডাউন থাকবে কতদিন?

হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণার পরিকল্পনা ‘প্রায় চূড়ান্ত’ হয়েছে।

সোমবার ডোনাল্ড ট্রাম্প যখন মন্তব্য করেন যে অঙ্গরাজ্যগুলোর গভর্নররা না চাইলেও তিনি লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারেন, তখন তা নিয়ে তুমুল সমালোচনা হয়। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী অঙ্গরাজ্যগুলোর প্রশাসনিক দায়িত্ব রাজ্যের গভর্নরদের।

সূত্র: বিবিসি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
করোনার মহামারির সুযোগে বিপর্যয় ঘটাতে পারে হাম
পরবর্তী পোস্ট
উচ্চ তাপমাত্রাতেও এখন টিকে থাকছে করোনাভাইরাস 

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting