দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ১১:৪১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বিনামূল্যের বই নিয়ে শঙ্কা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৮, ২০২০
জুলাই ১৮, ২০২০ ০ কমেন্ট 383 ভিউস

ন্যাশনাল ডেস্ক: সরকার নির্ধারিত সম্ভাব্য ব্যয়ের (প্রাক্কলন ব্যয়) চেয়ে প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ কম দামে দরপত্র জমা দিয়ে কাজ পেতে যাচ্ছে বেশকিছু মুদ্রণ প্রতিষ্ঠান। ফলে বিন্যামূল্যের বইয়ের কাগজ ও ছাপা নিম্নমানের হতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন এ খাতের সংশ্লিষ্টরা। তারা বলছেন, বিন্যামূল্যের বই নিয়ে এবারও ২০০৯ সালের মতো কেলেঙ্কারির সৃষ্টি হতে পারে।

তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘কাউকেই কার্যাদেশ দেওয়া হয়নি। দরপত্র মূল্যায়ন কমিটি কার্যাদেশ চূড়ান্ত করেনি। কম রেটে বই ছাপা সম্ভব কিনা মূল্যায়ন কমিটি তা যাচাই-বাছাই করে দেখে সিদ্ধান্ত নেবে।’

এনসিটিবি সূত্রে জানা গেছে, গত জুন মাসে প্রাথমিকের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব বই ছাপার দরপত্র খোলা (টেন্ডার ওপেন) হয়। আর বুধবার (১৫ জুলাই) মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণির ব্যাকরণ সিরিজ বই ছাপার দরপত্র ওপেন করা হয়। দরপত্রের শর্তানুযায়ী সর্বনিম্ন দরদাতা প্রেস মালিকরা কার্যাদেশ পাবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বিতরণের জন্য প্রায় ৩৫ কোটি পিস বই ছাপানো হবে। এর মধ্যে মাধ্যমিকের বই রয়েছে প্রায় ২৪ কোটি ৪১ লাখ। এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৭৫০ কোটি টাকা। প্রাথমিকের বইয়ের চাহিদা এখনও না এলেও গত বছরের চাহিদার ওপরে ভিত্তি করে প্রায় ১০ কোটি ৫৪ লাখ বইয়ের দরপত্র আহ্বান করা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক মিলে বিনামূল্যের প্রায় ৩৫ কোটি বই ছাপানোর জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে এক হাজার ১০০ কোটি টাকা।

জানা গেছে, প্রাথমিকের সাড়ে ১০ কোটি বই ছাপাতে ৯৮টি লটে দরপত্র আহ্বান করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। ভারতের দু’টিসহ শতাধিক প্রতিষ্ঠান এই দরপত্রে অংশ নিয়েছে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, বর্তমান বাজারে বই ছাপার উপযোগী (স্পেসিফেকেশন অনুযায়ী) এক টন কাগজের দাম পড়বে ৫২ হাজার থেকে ৫৫ হাজার টাকা। সর্বনিম্ন প্রতিফর্মা ৬০ থেকে ৮০ পয়সা দরে দরপত্র জমা দেওয়া হয়েছে। এই হিসেবে প্রতিটন কাগজের দাম পড়বে ৩৬ থেকে ৪০ হাজার টাকার মতো। অথচ বর্তমান বাজারে ৮৫ ব্রাইটনেস ৬০ গ্রামের কাগজের দাম প্রতিটন ৫২ থেকে ৫৫ হাজার টাকা। প্রতিটন কাগজে ১০ থেকে ১৫ হাজার টাকা লোকসান দিয়ে মানসম্মত বই ছাপা সম্ভব হবে কিনা, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক ছাপাখানার মালিক ও সংশ্লিষ্টরা।

তাদের অভিযোগ, কাজ পেতে যাওয়া বেশকিছু প্রেস মালিক তাদের সক্ষমতার চেয়ে বেশি কাজ পেতে যাচ্ছেন। যাদের দুইটি মাত্র মেশিন রয়েছে, তাদের অনেকেই কাজ পেয়েছেন ১৫টি লটের। সেক্ষেত্রে কীভাবে কম দামে সঠিক সময়ে বই সরবরাহ করা হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বারতোপা প্রিন্টার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনুপ কুমার দে বলেন, ‘প্রাক্কলিত রেটের ৩০/৩৫ শতাংশ কম রেট দিয়ে দরপত্র জমা দেইনি। কারণ, কম রেটে ভালো কাজ করতে পারবো না।  তাই আমাদের ছাপাখানা দেশের বৃহৎ হলেও আমরা কাজ পাচ্ছি না, এটাই বাস্তবতা।’

প্রেস মালিকদের অনেকেই বলছেন, ২০০৯ সালের মতো কেলেঙ্কারির পর পাহারা দিয়ে হলেও মানসম্মত বই নিতে হবে। তবে এসব বিষয়ে এনসিটিবি জানিয়েছে, এবার ২০০৯ সালের মতো কেলেঙ্কারি হবে না।  কাগজ ও বইয়ের মানে কোনও ছাড় দেওয়া হবে না।

প্রসঙ্গত, ২০০৯ সালে মুদ্রণ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চাহিদার চেয়ে অনেক কমে দরপত্র জমা দেন। এর পর বইয়ের মান ঠিক রাখতে একটি স্টিয়ারিং কমিটি করা হয়। তখন সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে র‌্যাবকেও রাখা হয়েছিল। বিভিন্ন সময় অভিযানও পরিচালনা করতে হয়েছে।

এনসিটিবি’র সদস্য (অর্থ) যুগ্মসচিব মির্জা তারিক হিকমত বলেন, ‘সম্ভাব্য দর যখন ধরা হয়েছিল তখনকার চেয়ে এখন কাগজের দাম কম।  ৩০ বা ৩৫ শতাংশ কম রেট হলেও সেই হিসাব করেই দরপত্র জমা দিয়েছেন মুদ্রণ মালিকরা। তবে রেট যা-ই হোক নিম্নমানের কাগজ ও ছাপা গ্রহণ করা হবে না। পুকুর চুরির মতো লাভ হয়তো হবে না তাদের। কিন্তু আমরা আশা করি না কোনও কেলেঙ্কারি হবে।’

এনসিটিবি’র বিতরণ নিয়ন্ত্রক অধ্যাপক মো. জিয়াউল হক বলেন, ‘কোনও কেলেঙ্কারির সুযোগ নেই। আমরা অত্যন্ত কঠোর রয়েছি। কেউ যদি খারাপ বই দেওয়ার চেষ্টা করে তা পারবে না। গত বছর আমরা একজনের ৩০ হাজার বই বাতিল করেছি। একজনের ৪০ ফর্মার ৫০ হাজার বই, আরেকজনের ২৬ হাজারের বেশি বই কেটে ফেলা হয়েছে। নিম্নমানের বই আমরা নেবো না।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হত্যার পরদিন কেন আবার ফাহিমের ফ্ল্যাটে ঢুকেছিল খুনি?
পরবর্তী পোস্ট
আমরা বাঙালি এটাই একমাত্র পরিচয়: বঙ্গবন্ধু

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting