জাতীয় ডেস্ক:
রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিক বাজারে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শ্বাসনালী পুড়ে যাওয়ায় ১০ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
বুধবার সোয়া ১১টার দিকে বার্ন ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ‘গতকালের দুর্ঘটনায় আমাদের এখানে ১১ জন রোগী ছিল, তার মধ্যে একজনকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে; কারণ তার বার্ন নাই।’
ইনস্টিটিউটের সমন্বয়ক বলেন, ‘বর্তমানে যে ১০ জন আছে তার মধ্যে তিন জন আইসিইউতে, দু’জন লাইফ সাপোর্টে আছে। আর বাকিরা আছেন এসডিইউতে।’
সামন্ত লাল বলেন, ‘কারও শরীরের ৮০ পারসেন্ট, কারও ৯০ পারসেন্ট; কারও ৫০ পারসেন্ট দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা কাউকেই শঙ্কামুক্ত বলতে পারব না।’
Leave a Reply
You must be logged in to post a comment.