দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২৩
পরাজিত হলেও প্রতিশ্রুতি রক্ষা আব্দুর রউফের প্রচেষ্টায় সাতক্ষীরায়...
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ভোমরা স্থল বন্দরসাতক্ষীরা জেলা

বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের নানাভাবে হয়রানি, ঘুষের রাজ্যে পরিনত ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমস্ অফিস

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১, ২০২৩
মার্চ ১, ২০২৩ ০ কমেন্ট 532 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া-আসার সময় বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীদের আর্থিক হয়রানিসহ নানা জটিলতা ও ভোগান্তির অভিযোগ করেছে ভারত ফেরত একাধিক বাংলাদেশী যাত্রী।

বুধবার ভারত ফেরত পাসপোর্ট যাত্রী সংবাদ কর্মি ইয়ারব হোসেন, কাজল রানী, আতাউর রহমান, সুবোল রায় সহ একাধিক যাত্রীরা জানান, স্থলবন্দরে বাংলাদেশ থেকে সহযোগীতা পেলেও বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমস অফিসে ঢোকার সাথে সাথে পাসপোর্ট বই হাতে নিয়েই দু’শত টাকা দাবি করা হয়। ওই টাকা ঘুষ না দিলে ব্যাপক হয়রানি করা হচ্ছে। এমনকি টাকা (ঘুষ) না দিলে অনেক বৃদ্ধ ও শিশু যাত্রীদের ৬/৭ ঘন্টা দাঁড় করিয়ে রেখে মানুষিক ভাবে হয়রানি করছে। ফলে বাংলাদেশী যাত্রীরা এই অবৈধ টাকা দিতে বাধ্য হচ্ছেন। একইসাথে অভিযোগকারী যাত্রীরা বন্দরে বাংলাদেশ কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে, গত মঙ্গলবারে ভারত ফেরত এক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী জানান, ভারতে প্রবেশের পর ঘোজাডাঙ্গা কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশি যাত্রীদের নিকট থেকে বিভিন্ন অজুহাতে জনপ্রতি ২০০ টাকা করে জোরপুর্বক অবৈধ ভাবে (ঘুষ) নিচ্ছে। আবার ভারত থেকে ফেরত আসার পথে ভারতীয় ১০০ রুপি কাস্টমস অফিসে ঘুষ হিসেবে নিচ্ছে। এছাড়া পরিবারের জন্য কিছু জিনিস পত্র নিয়ে আসলে দাবি করা হয়। মোটা অংকের টাকা। তিনি বলেন, এসব অবৈধ টাকা নেয়ার বিষয়ে কোন যাত্রী প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে ৭/৮ ঘন্টা দাঁড় করিয়ে রাখছে। যদিও পরে আসা যাত্রীরা টাকা দিয়ে নির্বিঘ্নে চলে যাচ্ছে। এছাড়াও পাসপোর্টধারী যাত্রীরা বৈধভাবে পরিবারের সদস্যদের জন্য সামান্য জিনিসপত্র কিনে আনলেও ভারতীয় কাস্টমসে হয়রানির শিকার হতে হয়। কোন প্রকার জিনিষপত্র বৈধভাবে সাথে নিয়ে আসলেও তাদেরকে অতিরিক্ত টাকা দিতে হয়। তিনি অবিলম্বে ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমস অফিসে বাংলাদেশী যাত্রীদের নিকট থেকে অবৈধ টাকা গ্রহন ও হয়রানি বন্ধের জোর দাবি জানান।

এদিকে ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমস অফিসে টাকা (ঘুষ) দেওয়া নিয়মিত ঘুষের রাজ্যে পরিণত হয়েছে জানিয়ে শিখা নামে এক পাসফোর্টধারী যাত্রী বলেন, একজন পাসপোর্টধারী যাত্রীকে বৈধভাবে যেতেও ভ্রমণ করের বাইরে আরও অন্তত এক হাজার বাংলাদেশী টাকা দিতে হচ্ছে। যা বাংলাদেশী যাত্রীদের সাথে চরম বৈষম্য বলে তিনি মন্তব্য করেন।

নাম প্রকাশ না করার শর্তে ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের এক পুলিশ কর্মকর্তা জানান, বর্তমানে গড়ে প্রতিদিন প্রায় ১ হাজার যাত্রী গমনাগমন করছে। হয়রানির বিষয়ে তিনি বলেন, বাংলাদেশী যাত্রীদের নিকট থেকে ভারতীয় কর্তৃপক্ষের হয়রানি ও অর্থ গ্রহনের বিষয়ে একাধিক বাংলাদেশী যাত্রীদের নিকট থেকে মৌখিক ভাবে শুনেছেন এবং বিষয়টি সমাধানে ঘোজাডাঙ্গা কাস্টমসের কর্মকর্তা অশোক বাবুর সাথে কথা বলেছেন। ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এই কর্মকর্তা দ্রুতই বিষয়টি সমাধান হবে বলে তিনি মন্তব্য করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরন ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা কৃষক লীগের সাধারণ সম্পাদক জুয়েলকে দেখতে তার বাড়ীতে যান সভাপতি মাহফুজা সুলতানা

রিলেটেড পোস্ট

পরাজিত হলেও প্রতিশ্রুতি রক্ষা আব্দুর রউফের প্রচেষ্টায় সাতক্ষীরায়...

জুলাই ৩, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...

জুলাই ২, ২০২৬

দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১

জুলাই ২, ২০২৬

কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...

জুলাই ২, ২০২৬

জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা

জুলাই ২, ২০২৬

শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন

জুলাই ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting