দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

বঙ্গবাজার আগুন চাপে নিউমার্কেট ও গুলিস্তানের ব্যবসায়ীরা, খুঁজছেন বিকল্প মার্কেট

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১৬, ২০২৩
এপ্রিল ১৬, ২০২৩ ০ কমেন্ট 387 ভিউস

জাতীয় ডেস্ক :

রাজধানীর নিউ মার্কেটের বিভিন্ন দোকানের পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীদের প্রায় সবাই মালামালের জন্য বঙ্গবাজারের ওপর নির্ভরশীল। সম্প্রতি বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ওই এলাকার কয়েকটি মার্কেটের হাজার হাজার দোকান পুড়ে ছাই হয়েছে। আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়েছেন হাজারো ব্যবসায়ী। ফলে বর্তমানে বঙ্গবাজারে পাইকারি মালামাল বিকিকিনি বন্ধ রয়েছে। এ কারণে ঈদের এই মৌসুমে রাজধানীর নিউমার্কেটের অনেক ব্যবসায়ী বিকল্প মার্কেট খোঁজার চেষ্টা করছেন। ফলে আগের চেয়ে অর্থ ও সময় দুইটাই বেশি ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন এই ব্যবসায়ীরা।

ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং মলের সামনে ফুটপাতে চৌকি বসিয়ে শার্ট, পাঞ্জাবি-পায়জামা বিক্রি করেন আমির হামজা। বঙ্গবাজারের ‘হুজাইফা গার্মেন্টস’ নামে একটি দোকান থেকে গত পাঁচ বছর ধরে পাইকারি মাল কিনে করে ফুটপাতে বিক্রি করতেন তিনি। অগ্নিকাণ্ডে ‘হুজাইফা গার্মেন্টস’ সব পুড়ে যাওয়ায় তাকেও বিকল্প মার্কেট খুঁজতে হচ্ছে।

আমির হামজা বলেন, অগ্নিকাণ্ডের সময় দুই দিন মাল আনা-নেওয়া বন্ধ ছিল। বঙ্গবাজারে ‘হুজাইফা গার্মেন্টস’ নামে দোকানটি পুড়লেও এর মালিকের গোডানের মাল অক্ষত রয়েছে। ওখান থেকে আমাদের মাল দিচ্ছে। তবে আগের মতো মাল পাচ্ছি না, সেটা সীমিত। এছাড়া বিকল্প সোর্সও থেকেও মালামাল নিয়েছি। এবার এমনিতে মালের দাম বেশি। নিউ মার্কেটের বেশিরভাগ দোকানই বঙ্গবাজার থেকে মাল সংগ্রহ করে। তাদেরকে আগুনে সব শেষ করে দিয়েছে। আগের মতো কীভাবে মাল দেবে।’

ওমর ফারুক গত দুই বছর ধরে নিউ মার্কেটের মেঘনা মডেল সার্ভিসের সেন্টারের সামনের ফুটপাতে বাচ্চাদের বিভিন্ন কাপড় বিক্রি করে আসছেন। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তার মাল সরবরাহ কমে গেছে। তিনি বঙ্গবাজারের কয়েকটি দোকান থেকে বাচ্চাদের কাপড় পাইকারি হিসেবে কিনতেন।

ওমর ফারুক বলেন, ‘এবার এমনিতে ক্রেতার সংখ্যা মার্কেটে কম। এর মধ্যে চাহিদা অনুযায়ী ক্রেতাদের মাল দিতে পারছি না। যাদের কাছ থেকে মাল নিতাম তারা এখন নিজেরাই অসুবিধায় আছে। এবার ঈদের বাজারে শেষের দিকে মার্কেটে মালের সংকট দেখা দিতে পারে।’

নিউ মার্কেটের গ্লোব শপিং মলে নিউ জুবায়ের ফ্যাশন নামে একটি দোকান আছে ইউসুফ মিয়ার। গত ৯ বছর ধরে ওই দোকানে ছেলেদের প্যান্ট, শার্ট ও গেঞ্জি বিক্রি করে আসছে সে। এবার পহেলা বৈশাখ এবং ঈদ পাশাপাশি সময়ে উদযাপন হলেও তার দোকানে তেমন বেচাকেনা নেই।

ইউসুফ মিয়ার মতে, গার্মেন্টস কাপড়ের জন্য সেরা বঙ্গবাজার। অগ্নিকাণ্ডে তাদের সব পুড়ে যাওয়ায় গার্মেন্টস কাপড়ের সংকটে রয়েছে বর্তমানে।

ইউসুফ মিয়া বলেন, ‘বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে সব শেষ হয়ে গেছে। এখন আমাদের গার্মেন্টসের কাপড়ের বদলে লোকাল মাল, মাস্টার কপি বিক্রি করতে হচ্ছে। কাস্টমারদের নানান কথা বলে এসব বিক্রি করছি। বঙ্গবাজারের বাজারের বদলে মিরপুর, সাভার এর বিভিন্ন স্থান মাল সংগ্রহ করতে হচ্ছে। তারপরও আমরা প্রকৃত গার্মেন্টস কাপড় পাচ্ছি না। লোকাল কাপড়কে এখন অনেকে গার্মেন্টস কাপড় বলে বিক্রি করছে। গার্মেন্টস কাপড়ের জন্য বঙ্গই সেরা।’

বঙ্গবাজারে আগুনবঙ্গবাজারে আগুন (ছবি: নাসিরুল ইসলাম)

একই মার্কেটের বিএসবি কালেকশন দোকানের কর্মচারী সাগর বলেন, ‘বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পর থেকে আমরা উত্তরার বিভিন্ন বায়িং হাউজ, কারখানা থেকে কাপড় সংগ্রহ করছি। বঙ্গবাজার থেকে যে প্যান্ট বা শার্ট ৩৫০ টাকায় নিয়েছি এখন সেটা ৪৫০ থেকে ৫০০ মধ্যে নিতে হচ্ছে। মালের দাম বাড়তি। এছাড়া চাহিদা মতো বাজারে মালও পাচ্ছি না।

নূরহাজান মার্কেটের নব নন্দিত শো রুমের ব্যবসায়ী মো. আনোয়ার বলেন, ‘বঙ্গবাজারে আগুনের ঘটনায় শুধু নিউ মার্কেটে না, সারা বাংলাদেশের কাপড়ের ব্যবসায় প্রভাব পড়েছে। যে মালগুলো বঙ্গবাজার থেকে নিয়ে আসতাম সে মালগুলো এখন মার্কেটে কম। যেগুলো দেখছেন এগুলো তাদের গোডাউনে থাকা অবশিষ্ট মাল, এখন মার্কেটে ব্যবসায়ীদের দিচ্ছে। এছাড়া মাল সংকটও আছে।’

তাদের মতো নিউ মার্কেটের আরও কয়েকজন ব্যবসায়ী পারভেজ, রুবেল, তানভীরও একই মতামত ব্যক্ত করেন।

‘বঙ্গবাজারের বিকল্প নেই’

বঙ্গ মার্কেটে গার্মেন্টস আইটেমের চারটি দোকান ছিল মো. শাহ আলমের। তার সব কয়টি দোকানই আগুনে পুড়েছে। তার মতে, বঙ্গবাজারের তুলনা অন্য কোনও মার্কেটের সঙ্গে করলে চলবে না, বঙ্গ বঙ্গই। বঙ্গতে যে মাল পাওয়া যায়, তা অন্য কোথাও পাওয়া যায় না। আন্তর্জাতিক মানের ক্রেতারা এখানে আসেন। গার্মেন্টসের জন্য রাজধানীতে শ্রেষ্ঠ মার্কেট হলো এই বঙ্গবাজার। সুতরাং আমরা চাইলেও আমাদের মালামাল বঙ্গ ছাড়া অন্য কোথাও বিক্রি করতে পারবো না।’

গত ৭ এপ্রিল এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে ব্যবসায়ী আতাউর রহমান বলেন, বঙ্গবাজারের কোনও বিকল্প নাই। এই মাল অন্য কোথাও নেই। আমরা সব মাল পাইকারি বিক্রি করি। যে কোনও স্থানে আমরা চাইলেও গিয়ে বসতে পারবো না। মাল ঘরে ফেলে রাখবো তবুও অন্য কোথাও যাবো না। বসলে বঙ্গতেই বসবো।’

এ বিষয়ে মহানগর মার্কেট নিচ তলার সুমাইয়া গার্মেন্টস দোকানের ব্যবসায়ী শাওন মাহাম্মদ বলেন ভিন্ন কথা। বঙ্গবাজার ছাড়াও তিনিসহ আরও কয়েকজন বিকল্প মার্কেট খুঁজছেন। শাওন মাহাম্মদ বলেন, আমরা ৩০০ জন একসঙ্গে মুভ করার চেষ্টা করতেছি। ইতোমধ্যে গুলিস্থান ট্রেড সেন্টারের পাঁচ তলায় যেতে আলোচনা করেছি। এছাড়া বঙ্গবাজারেই পাশেই রোজ মেরিনেস মার্কেটের দ্বিতীয় তলায় ব্যবসা শুরু করতে পারি। মার্কেট মালিক বলেছেন পজিশন খালি করে দেবে।

বঙ্গবাজারের আরেক ব্যবসায়ী আরিফুর রহমান বলেন, বঙ্গবাজারকে ঘিরেই আশাপাশের মার্কেটে ক্রেতারা যায়। বঙ্গ মার্কেট ছাড়া ওদের বেচাকেনা কমে যাবে। কারণ বঙ্গবাজারে কাস্টমার যে জিনিসপত্র পায় গুলিস্থান বা আশেপাশে এগুলো কোথাও পাবে না। তাই বঙ্গবাজার নেই বলে অন্য কোথাও ভিড় হবে বিষয়টা এইরকম না।

বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের প্রভাব গুলিস্তানে

গুলিস্তান ট্রেড সেন্টারের একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার পরে তাদেরও কেনাবেচা কমে গেছে। এখন ঢাকার বাইরে থেকে পাইকারী ব্যবসায়ীরা কম আসছেন। গত ১১ এপ্রিল সরেজমিনে গিয়ে এ তথ্য পাওয়া যায়।

গুলিস্তান ট্রেড সেন্টারের রাইসা গার্মেন্টেসের ম্যানেজার রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গবাজারের আগুনের পরে আমাদের বেচাকেনা বাড়েনি। আগের মতোই আছে। তবে অন্যবারের চেয়ে এবার তুলনামূলকভাবে কম বেচাকেনা হচ্ছে। ঢাকা বাইরে থেকে তেমন পাইকারি ব্যবসায়ীরা আসছে না।’

ওই মার্কেটের আলিফ গার্মেন্টেসের ক্যাশিয়ার আব্দুর রহমান বলেন, ‘বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের মার্কেটের বেচাকেনায় প্রভাব পড়েছে। অন্যবারের তুলনায় এবার কোনও কেনাবেচা নেই। গুলিস্তান ট্রেড সেন্টার পাঁচ তলা মার্কেটের নিচ তলা ছাড়া আর সব ফ্লোরে পাইকারি বেচাকেনা হয়। অন্যবার ঈদের এই সময়ে মার্কেটে হাঁটাচলা করা যায় না, কিন্তু এবার কোনও লোকজন নাই। ট্রেড সেন্টার মার্কেট তেমন পরিচিত না হলেও বঙ্গবাজার মার্কেটে আসলে ব্যবসায়ীরা এখানে আসতো। কিন্তু এবার তারাও আসছে না।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি সরকারি কলেজে পুকুরে ঘাট নির্মাণ উদ্বোধন
পরবর্তী পোস্ট
ঈদের আগে রেমিট্যান্স এলো ১০ হাজার কোটি টাকা

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting