দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:৪৫
১৭ বছর পর ফিরছে চ্যানেল ওয়ান: সাতক্ষীরা প্রতিনিধি...
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে সরকারি খালের দখলদার সরকারি চাকরিজীবীর বাবা
কালিগঞ্জে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...
বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদ ও হেফজ খানায়...
তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...
গদাইপুরে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট “সিরাজ সাংস্কৃতিক মেলা”...
শ্যামনগরে খাদ্যবান্ধব কার্ড সংস্করণে অর্থ আদায়ের অভিযোগ ! 
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ফিরোজ হাসান-পাপাসহ ৫ কাউন্সিলরের সরকারি বরাদ্দ লুটপাট

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১১, ২০২৩
ডিসেম্বর ১১, ২০২৩ ০ কমেন্ট 1041 ভিউস

দশ মাসেও শেষ হয়নি ৫ কাউন্সিলরের দুর্নীতির তদন্ত, নেপথ্যে প্রভাবশালী এক আমলার হস্তক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার ৫ কাউন্সিলরের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের কাজ না করে ভুয়া বিল ভাউচার জমা দিয়ে টাকা উত্তোলনের অভিযোগের দশ মাসেও তদন্ত সম্পন্ন হয়নি। তদন্ত সম্পন্ন না হওয়ার পেছনে প্রশাসনের এক শীর্ষ কর্তা ব্যক্তির হস্তক্ষেপের অভিযোগ আছে। সীমাহীন এই দুর্নীতির অকাট্য দালিলিক প্রমাণ থাকলেও অভিযুক্তরা পার পেয়ে যাওয়ায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযুক্ত ৫ কাউন্সিলর হলেন সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের কাজী ফিরোজ হাসান, ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগর এবং ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের অনিমা রানী মন্ডল। সূত্রে জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বাদি হয়ে গত ২০ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ ছিল, সাতক্ষীরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান পৌরসভার নানা প্রকল্পের দুর্নীতি ও অনিয়ম উল্লেখ্য করে গ্রামীণ অবকাঠামো রক্ষণা-বেক্ষণ কর্মসূচি প্রকল্পে কোন কাজ না করেই ভুয়া টি.আর বিল-ভাউচার দাখিল করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নিজ নামে দীর্ঘ ৬ বছর ধরে লক্ষ লক্ষ টাকা উত্তোলণ করে আত্মসাৎ করেছেন।
এছাড়া, সুলতানপুর শাহী মসজিদ সংস্কার ও সোলার প্যানেল স্থাপন, দক্ষিণ সুলতানপুর বাইতুল্লাহ জামে মসজিদ সংস্কার ও সোলার প্যানেল স্থাপন, সুলতানপুর আব্দুর রশিদের বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কার এবং পার্শ্ববর্তী দরিদ্রদের মধ্যে সোলার প্যানেল স্থাপন, সুলতানপুর কাজীপাড়া জামে মসজিদ সংস্কার ও সোলার প্যানেল স্থাপন, সুলতানপুর বড় জামে মসজিদের সোলার প্যানেল স্থাপন, সুলতানপুর জামে মসজিদের সোলার হোম সিস্টেম প্রকল্প, সুলতানপুর সাহাপাড়া শাহীন ও আহেদার মিস্ত্রীর বাড়ির সামনে ৩ রাস্তার মুখে সোলার সোলার হোম সিস্টেম প্রকল্প, সুলতানপুর ক্লাবের রাস্তার ধারে সোলার সোলার হোম সিস্টেম প্রকল্প, সুলতানপুর ক্লাব মাঠ সংলগ্ন স্থানে সোলার সোলার হোম সিস্টেম প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের নগদ টাকা নিজ নামে উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
ঠিকাদারদের জিম্মি করে সমস্যার সৃষ্টি করে বহির্ভূতভাবে টাকা আদায় করে পৌরসভার সুনাম ক্ষুন্ন করার অভিযোগসহ রাস্তা সংস্কার কাজে প্রভাব বিস্তার, টেন্ডার ও ইজারা নিয়ন্ত্রণের চেষ্টা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিচালনা এবং গ্রাম্য শালিসে সাধারণ নাগরিকদের হয়রানী ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপার বিরুদ্ধেও রয়েছে একই অভিযোগ। তারমধ্যে প্রধান ডাকঘরের সামনে ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কার, মুন্সিপাড়ায় বজলুর রহমানের বাড়ির সামনে সোলার হোম সিস্টেম প্রকল্প, মুন্সিপাড়ায় মেহেরুন্নেছার বাড়ির সামনে সোলার হোম সিস্টেম প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের নগদ টাকা নিজ নামে উত্তোলন পূর্বক আত্মসাৎ করার অভিযোগ করা হয়েছে। এছাড়া, আইন বহির্ভূতভাবে নিজ নামে ৬টি এবং আত্মীয় স্বজনদের নামে বেনামে একাধিক দোকান বরাদ্দ। নিজ ভাগ্নে তুহিনকে দিয়ে জিলানী এন্টারপ্রাইজ নামে ঠিকাদারদের সহিত যুক্ত হয়ে পৌরসভার ঠিকাদারের কাজ নিয়ন্ত্রণ। পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের কাজটি ওই প্রতিষ্ঠানে দেয়া হয়। এতে অনিয়ম দুর্নীতির প্রামাণ পাওয়া গেছে এবং গ্রাম্য শালিসে সাধারণ নাগরিকদের হয়রানী ও নগদ অর্থ আত্মসাতেরর অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা পৌর সভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবুর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উল্লেখ করা হয়েছে। তারমধ্যে রাধানগর খাল সংলগ্ন বর্ষায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, কামালনগর দারুসসালাম জামে মসজিদের সোলার হোম সিস্টে প্রকল্প, কামালনগর দক্ষিণ পাড়ার সোলার হোম সিস্টেম প্রকল্প, কামালনগর আহলে হাদিস মসজিদের পিছনের রাস্তার সামনে সোলার হোম সিস্টেম প্রকল্প, কামালনগর গোরস্থানের সামনে হতে বৌ বাজার পর্যন্ত বর্ষায় ক্ষতিগ্রস্থ ড্রেন সংস্কার প্রকল্প এবং কামালনগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংস্কারসহ গ্রাম্য শালিসে সাধারণ নাগরিকদের হয়রানী ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর অনিমা রানী মন্ডলের বিরুদ্ধেও রয়েছে একই অভিযোগ। তারমধ্যে সুলতানপুর বড় বাজার জামিয়া কোরআনিয়া মাদরাসার সংস্কার ও সোলার প্যানেল স্থাপন, টাবরারডাঙ্গী টি.কে বাইতুল্লা জামে মসজিদের সোলার স্থাপন, ইসলামপুর-৩ এ রাস্তায় সোলার হোম সিস্টেম প্রকল্প, টাবরাডাঙ্গী কালি মন্দিরে সোলার হোম সিস্টেম প্রকল্প, সুলতানপুর পোলস্টার স্কুলের সোলার হোম সিস্টেম প্রকল্পসহ গ্রাম্য শালিসে সাধারণ নাগরিকদের হয়রানী ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

গুরুত্বর এসব অভিযোগ ধামাচাপা দিতে আত্মসাৎকৃত অর্থ মোটা অংকের অর্থ এক আমলার থলেতে ঢালা হয়েছে। ঐ আমলাই দুর্নীতি ধামাপা দেওয়ার দায়িত্ব নিয়েছে। সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক-উদ-দৌলা সাগরের বিরুদ্ধেও একই অভিযোগ করা হয়েছে। তারমধ্যে পৌরসভার প্রাণসায়ের খালের পশ্চিম পার্শ্বের বর্ষায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, চৌরঙ্গী মোড়ে উত্তর পার্শ্বে বর্ষায় ক্ষতিগ্রস্ত ড্রেন সংস্কার ও রাস্তা সংস্কার প্রকল্প, খুলনা রোডের পশ্চিম এলাকায় মাস্টারের বাড়ির সামনে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার প্রকল্প, রসুলপুর হায়দারের বাড়ির সামনে রাস্তায় সোলার হোম সিস্টেম প্রকল্প, মেহেদীবাগ মসজিদের সামনে সোলার হোম সিস্টেম প্রকল্পসহ গ্রাম্য শালিসে সাধারণ নাগরিকদের হয়রানী ও নগদ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, ৫ কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগটি ভিত্তিহীন। তাজকিন আহমেদ চিশতির বিরুদ্ধে অভিযোগ করায় তিনিও কাউন্সিলরদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন।
এ বিষয়ে তাজকিন আহমেদ চিশতি বলেন, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদ্বয়ের দ্বারা প্রভাব খাটিয়ে যাচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাশরুবা ফেরদৌস বলেন, সাতক্ষীরা পৌরসভার তৎকালীন মেয়র তাজকিন আহমেদ চিশতিকে মৌখিকভাবে ডাকা হলে তিনি বলেন এ বিষয়ে তিনি আগ্রহী নয়। এজন্য তদন্ত কাজ সম্পন্ন হয়নি। চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে মাশরুবা ফেরদৌস বলেন, সরকারি কোন চিঠি এখন তাজকিন আহমেদ চিশতি গ্রহণ করেন না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে মোটর চালক লীগ সাতক্ষীরা সংসদের ফুলেল শুভেচ্ছা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

রিলেটেড পোস্ট

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

সাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস...

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ...

এপ্রিল ১৪, ২০২৬

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে সভা...

এপ্রিল ৬, ২০২৬

সাতক্ষীরা সদর জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

এপ্রিল ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting