দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৪:৫৮
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....
মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...
রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

ফাঁকা প্রতিশ্রুতি নয়-গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে সাতক্ষীরায় তরুণদের তীব্র আহ্বান

কর্তৃক mirkhairul.news নভেম্বর ১৪, ২০২৫
নভেম্বর ১৪, ২০২৫ ০ কমেন্ট 191 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: জলবায়ু সংকট আর আলোচনার বিষয় নয়—বেঁচে থাকার প্রশ্ন। তাই ন্যায্য ও ন্যায়সঙ্গত রূপান্তরের দাবিতে বিশ্বব্যাপী তরুণদের আন্দোলনের অংশ হিসেবে সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে ঝড় তুলেছে তরুণ জলবায়ু কর্মীরা। জীবাশ্ম জ্বালানি নির্ভরতা বন্ধ এবং নবায়নযোগ্য শক্তি বিনিয়োগ বাড়াতে তাদের জোরালো আহ্বান— “ফাঁকা প্রতিশ্রুতি নয়, এখনই পদক্ষেপ।”

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সিডো’র বাস্তবায়নে সাতক্ষীরা ইয়ুথ হাবের আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশ ও গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে তরুণ জলবায়ু আন্দোলনকারীরা ব্যানার, প্ল্যাকার্ড ও রঙিন ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে সবুজ, সমতাপূর্ণ ও ন্যায্য ভবিষ্যতের দাবিতে সোচ্চার হন।

উল্লেখ্য, সমাবেশটি অনুষ্ঠিত হয় এমন সময়ে যখন জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩০) ব্রাজিলের বেলেম শহরে চলছে। বক্তারা বলেন— “এবারের কপ–৩০ অবশ্যই সিদ্ধান্তমূলক হতে হবে; গ্লোবাল সাউথের মানুষের ন্যায়বিচার নিশ্চিত না করে সম্মেলন শেষ হলে তা গ্রহণযোগ্য হবে না।”

আন্দোলনে অংশ নেন স্বদেশ, বারসিক, ক্লিন, বাপা সহ এক্টিভিস্টা সাতক্ষীরার যুব জলবায়ু যোদ্ধারা। পাশাপাশি খুলনা, রাজশাহী, দিনাজপুর, পটুয়াখালী, কক্সবাজারসহ ২৪টিরও বেশি জেলা থেকে হাজারো তরুণ অনলাইনে ও অফলাইনে সংহতি জানান।

তরুণ জলবায়ু অধিকারকর্মী মাসুদ রানা, হৃদয় মন্ডল, সাকিব হাসান, শাহনাজ পারভীন, আরাফাত, ইমতি জামিলসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বলেন, “ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে হবে পরিবেশবান্ধব কাজ, মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ, প্রযুক্তি স্থানান্তর এবং তরুণ নেতৃত্বাধীন সমাধানে বিনিয়োগের মাধ্যমে। কাউকে পেছনে ফেলে নয়, সবার অংশগ্রহণে সবুজ অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে।”

বক্তারা আরও বলেন, “কপ-৩০ সামনে রেখে যারা জলবায়ু ন্যায্যতার দাবিতে সোচ্চার, দেশজুড়ে সেই তরুণদের প্রতি আমরা সংহতি জানাই। যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোকে শক্তিশালী করতে নিঃশর্ত আর্থিক সহায়তা দেওয়া জরুরি।”

বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে জলবায়ু অবিচারের বিরুদ্ধে লড়াই করছে। প্রতি বছর “ফান্ড আওয়ার ফিউচার” ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাকশনএইড বাংলাদেশ ফ্রাইডেস ফর ফিউচার-এর সাথে সংহতি রেখে হাজারো তরুণকে জলবায়ু আন্দোলনে যুক্ত করে আসছে।

তরুণদের ভাষায়, “এবারের জলবায়ু আলোচনা ব্যর্থ হওয়া চলবে না। ”সমাবেশজুড়ে তরুণরা সামাজিক মাধ্যমে প্রদর্শন করেন এবং ন্যায্য, সমতাপূর্ণ ও টেকসই ভবিষ্যতের পক্ষে জনমত গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

রিলেটেড পোস্ট

বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....

জুন ৯, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...

জুন ৯, ২০২৬

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting