দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৮
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

প্রাচীন বাংলার ঐতিহ্য গরুর হালচাষ বিলুপ্তির পথে

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৮, ২০১৯
আগস্ট ২৮, ২০১৯ ০ কমেন্ট 603 ভিউস

জি এম নজরুল ইসলাম, (শ্যামনগর) মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ আগের মতো কৃষকদের কাছে লাঙ্গল জোয়াল ও জোড়া গরু নিয়ে চাষের জমিতে যেতে দেখা যায় না। কৃষি জমিতে চোখ গেলেই দেখা যায় বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তি ও নতুন নতুন যন্ত্র দিয়ে চাষাবাদ করার দৃশ্য। হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী গরুর হাল চাষ। আধুনিকতার সঙ্গে সঙ্গে চাষের পরিবর্তনে এখন ট্রাকটর, পাওয়ার টিলার দিয়ে চলছে জমি চাষের কাজ। তারা কর্মব্যস্ততার মাঝে কখনো কখনো মনের সুখে ভাওয়াইয়া গান গেয়ে গেয়ে জমি চাষ করতো। চাষিরা জমিতে গরু লাঙ্গল জোয়াল নিয়ে আসার আগে চিড়া গুড় অথবা মুড়ি-মুড়কি দিয়ে হালকা নাস্তা খেয়ে নিতে। পরে একটানা হট, হুট, ডাইনে যা, বামে যা, বস, বস আর ওঠ ওঠ করে যখন ক্লান্তি আসতো, তখন সূর্য প্রায় মাথার উপর খাড়া হয়ে উঠতো। চাষিরা সকালের নাস্তার জন্য হালচাষ বিরতি রেখে জমির আইলের ওপর বসতেন। তাদের নাস্তার ধরনটাও ছিল ঐতিহ্যবাহী। এক থাল পান্তাভাতের সঙ্গে কাঁচা অথবা শুকনা মরিচ, সরিষার তেল ও আলুর ভর্তা। এছাড়া বর্ষা মৌসুমে কারো জমির চাষাবাদ পিছিয়ে গেলে হাল চাষিরা নিজে থেকে গরু লাঙল-জোয়াল নিয়ে এসে পিছিয়ে পড়া চাষীদের জমি চাষ দিতেন। কাজের সঙ্গে যোগ দিতেন ধান রোপনের লোকজন। শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নে বাণিজ্যিক ভাবে কৃষকেরা গবাদি পশু লালন করতেন হাল চাষের জন্য। আবার কিছু মানুষের নিজের জমিজমা না থাকলেও চুক্তি করে অন্যের জমি চাষাবাদ করে নিজ পরিবারের ভরণ পোষণ করতেন। ইউনিয়নের কুলতলী গ্রামের কৃষক আবেরসূল গাজী জানান, গরু দিয়ে জমি চাষ করাই ছিলো আমার পেশা। তবে দেশ ডিজিটাল হওয়ার সঙ্গে সঙ্গে কৃষকরাও ডিজিটাল হয়ে গেছে। তারা এখন আর গরুর হাল দিয়ে জমি চাষাবাদ করছেন না। তিনি আরও জানান গরু দিয়ে হাল চাষের অনেক উপকারীতা ছিলো। লাঙ্গলের ফলা মাটির অনেক গভীরে যায়। ফলে কৃষি জমির মাটি ভালো আলগা ও নরম হয়। জমিতে ঘাসও কম হয়। হালচাষের সময় গরুর গোবর মিশে প্রাকৃতিক জৈব সার তৈরি করতো। এতে জমিতে বাড়তি রাসায়নিক সার ব্যবহার না করলেও হতো, ফলনও ভালো হতো। এভাবে লাঙ্গল দিয়ে প্রতিদিন পঞ্চাশ শতাংশ জমি চাষাবাদ করা যেতো। কিন্তু বর্তমানে নতুন নতুন মেশিনের সাহায্যে কৃষকরা কম সময়ে ও কম খরচে জমি চাষাবাদ করছে। সরজমিনে দেখা যায়, প্রয়োজন হলেই সল্প সময়ের মধ্যেই এখন ট্রাকটর, পাওয়ার টিলার সহ আধুনিক সব যস্ত্রপাতি হাতের নাগালেই পাচ্ছেন কৃষকরা। কৃষকেরা এখন গবাদি পশু পালন না করে অন্য পেশায় ঝুঁকছেন। এতে আবহাওমান গ্রাম বাংলার ঐতিহ্য লাঙ্গল দিয়ে জমি হালচাষ প্রায় বিলুপ্তির পথে। কৃষিতে দেখা যাচ্ছে ব্যাপক পরিবর্তন, চলছে বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। শ্যামনগর উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, বর্তমানে কৃষিতে আমূল পরিবর্তন এসেছে। কৃষি কাজেও এসেছে বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। সময়ের প্রয়োজনে মানুষ এখন লাঙ্গলের পরিবর্তে ট্রাকটর, পাওয়ার টিলার দিয়ে জমি চাষাবাদ করছে। এখন আর আগের মতো সেই লাঙ্গল দিয়ে জমি চাষাবাদ করতে চোখে পড়ছে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনির খাজরায় ৪০ মামলার আসামী রমজান বাহিনীর হাতে জিম্মি এলাকাবাসী: পুলিশ সুপারের হস্তক্ষেপ কমনা
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে ডেঙ্গু পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে লাইফ কেয়ার হাসপাতালকে জরিমানা

রিলেটেড পোস্ট

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...

জুন ২০, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting