আহাদুর রহমান (জনি)
জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ও ছাত্রলীগের নির্দেশনায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে, সাতক্ষীরা প্রবীন আবাসন কেন্দ্রে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাওন।
গতকাল মঙ্গলবার লাবসা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সোহার্ত কে সাথে নিয়ে বৃদ্ধাশ্রমের এ অসহায় মানুষ গুলোর জন্য নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি। কেন্দ্রের প্রবীনদের জন্য ৩০ কেজি চাল, ০৫ কেজি আলু, ০৩ কেজি ডাউল, ০২ কেজি পিয়াজ, ০৫ কেজি মাছ, ০২ লিটার সয়াবিন তেল পৌঁছে দেয় শাওন।
প্রবীন সম্বলহীন অসহায় মানুষ গুলো বুকে অনেক কষ্ট নিয়ে বলেন, যে সমস্ত জায়গা থেকে আমাদের সহযোগিতা / অনুদান আসতো সব এখন বন্ধ। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, ০৪ টি মিটারে টাকা নাই, লোনের উপর চলছে, কেউ আমাদেরকে দেখছে না, আমরা খুব সমস্যার সম্মুখীন হয়ে আছি।
ছাত্রনেতা শাওন জানান, ওনারা সকলেই আমাদের কারো না কারো বাবা-মা, দাদা-দাদী। যারা খাদ্য সামগ্রী বিতরণ করছেন, এই বৃদ্ধ মানুষ গুলোর মুখের দিকে একটু তাকান, মায়া হবে। ওনাদের কে ও একটু সহযোগিতা করুন। এসময় তিনি মহান আল্লাহ’র নিকট করোনা ভাইরাস থেকে এবং সকল মহামারি থেকে বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য দোয়া করেন এবং নিয়মিত প্রবীন আবাসন কেন্দ্রে সহযোগীতার হাত বাড়িয়ে রাখার আশাবাদ ব্যাক্ত করেন।
উল্লেখ্য, এর আগেও ছাত্রনেতা হাসানুজ্জামান শাওন নিজ ওয়ার্ডে জীবানুনাশক স্প্রে, খেটে খাওয়া মানুষদের খাদ্য সহযোগীতা, বাড়ী ভাড়া মৌকুফ সহ বিভিন্ন ভাবে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.