দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:১৩
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

প্রথম গান দিয়েই মুগ্ধতা ছড়ালেন মাহফুজ-বুবলী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 327 ভিউস

বিনোদন ডেস্ক:

মাঝে লম্বা সময় বিরতি নিয়ে ফের পর্দায় ফিরছেন অভিনেতা মাহফুজ আহমেদ। এবার আর ছোট পর্দায় নয়, সরাসরি তিনি প্রত্যাবর্তন করছেন বড় পর্দায়। সিনেমার নাম ‘প্রহেলিকা’। তার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

গত সন্ধ্যায় (২৭ ফেব্রুয়ারি) বঙ্গ’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হলো সিনেমাটির প্রথম গান ‘মেঘের নৌকা’। আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। আর তাতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিলেন কোনাল। গানটি প্রকাশের পর ক্রমশ ছড়িয়ে পড়ছে অন্তর্জালে। বেশিরভাগ নেটাগরিক মুগ্ধতা প্রকাশ করছেন মাহফুজ আহমেদের ফিরে আসা নিয়ে। কেউ বলছেন, ঢালিউডে চলমান জুটি সংকটে আশার আলো ছড়ালো মাহফুজ-বুবলীর এই গান।

গানটি নিয়ে বেশ আশাবাদী, খানিক ভয়ে ভয়েও আছেন নায়ক মাহফুজ আহমেদ। কারণ, সিনেমায় এমন অবয়বে খুব বেশি দেখা মেলেনি এই অভিনেতার। তিনি বলেন, ‘মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে! এই গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। সেটা থেকে বের হতে পারছি না। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো। আসিফ ইকবাল লিখেছেন অসাধারণ এক গীতিকবিতা। আর তাতে ইমরান-কোনাল তাদের জীবনের সব প্রেম ঢেলে দিয়েছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী এই কথা-সুরের প্রেমকে পর্দায় হৃদয়স্পর্শী করে তুলেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এখন ভয়ে ভয়ে অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া শোনার।’’

গানটি নিয়ে উচ্ছ্বসিত নায়িকা বুবলীও। কারণ, এই গানের মাধ্যমেই মাহফুজ-বুবলী জুটির পর্দার রসায়ন মাপা যাবে। অনুমান করা যাবে, ঢাকাই সিনেমায় কতোটা প্রভাব ফেলবেন তারা। অনেকটা পরীক্ষার খাতায় ভালো লেখার পর ফলাফলের অপেক্ষায় থাকার মতো বুবলীর অবস্থা।

তার ভাষায়, ‘পর্দায় অভিনয় করার জন্য এরকম মিষ্টি সুর ও কথার গান সচরাচর আমরা পাই না। শুটিং থেকে গানটি আমার অসম্ভব পছন্দের। গানটি মাত্রই প্রকাশ হলো। যার মাধ্যমে আমার ও মাহফুজ আহমেদের ক্যামিস্ট্রিটা দেখবেন সবাই। সিনেমা মুক্তির সময় যেমন অস্থির লাগে, এই গানটি প্রকাশের পরও আমার তেমন লাগছে। আমি অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের ফিডব্যাকের।’

‘মেঘের নৌকা’র গীতিকবি আসিফ ইকবাল বলেন, ‘আমি সিনেমায় শেষ গান লিখেছি ‘ঢাকা অ্যাটাক’-এর জন্য। এবার লিখলাম ‘প্রহেলিকা’য়। লেখার প্রথম কারণ মাহফুজ আহমেদের ফেরা হচ্ছে এই সিনেমার মাধ্যমে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। সিনেমার সঙ্গে জড়িত অন্যরাও আমার খুব পছন্দের। তবে মাহফুজ আহমেদ আমাদের সবার কাছেই একটু স্পেশাল। গানটি যথেষ্ট আবেগ আর আন্তরিকতা দিয়ে লেখার চেষ্টা করেছি। ইমরান-কোনাল অসম্ভব ভালো করেছে গানটি। সেটি পর্দায় দেখার পর সত্যিই তৃপ্তি পেয়েছি। মনে হলো গানটির সুবিচার করেছেন নির্মাতা।’

এদিকে গানের শিল্পী কোনাল বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম থেকে বেশি করেছি রোমান্টিক গান। এরমধ্যে বন্ধু ইমরানের সঙ্গেও অনেক গান হয়ে গেলো। তবে এই ছোট্ট ক্যারিয়ারে যা গেয়েছি, এরমধ্যে অন্যতম সেরা গান হতে যাচ্ছে ‘মেঘের নৌকা’। ‘প্রহেলিকা’র টিজার প্রকাশের পর থেকে এই গানটির জন্য আমার ভক্তরা অপেক্ষায় ছিলেন। প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গানটির গীতিকবি, সুরকার, নির্মাতা এবং শিল্পীদের প্রতি।’

রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত ‘প্রহেলিকা’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। ছবিটি মুক্তির তারিখ জানানো হবে শিগগির।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঈদে মুক্তি পাচ্ছে ডিএ তায়েব-পরীমণির ‘কাগজের বউ’
পরবর্তী পোস্ট
প্রথম সিনেমা মুক্তির আগেই নির্মাতার মৃত্যু

রিলেটেড পোস্ট

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

শিল্পী সমিতির নির্বাচনে চমক আনছেন নিপুণ

মার্চ ৩, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting