দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:২৯
নওয়াবেঁকি গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে চারা  বিতরণ 
শ্যামনগরে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
শ্যামনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
সাতক্ষীরায় নিজের স্ত্রী-সন্তানের অত্যাচার-নির্যাতন থেকে রক্ষা পেতে অসহায়...
লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে সাতক্ষীরার কৃষি
সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...
মাদক নয় খেলাধুলাই হোক যুবকদের সঙ্গী জেলেখালি ভাই...
মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

পূর্ণিমার অন্যরকম অভিজ্ঞতা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২১
মার্চ ১১, ২০২১ ০ কমেন্ট 397 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: ‘এ জীবন তোমার আমার’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘মেঘলা আকাশ’, ‘মনের মাঝে তুমি’, ‘মেঘের পরে মেঘ’, ‘সুভা’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’সহ বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এবার প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি। নাম ‘মুন্সিগিরি’। পরিচালনা করছেন অমিতাভ রেজা। পূর্ণিমা বলেন, একেবারেই ভিন্নধর্মী কাজ হচ্ছে। এর আগে কখনো এই মাধ্যমে কাজ করা হয়নি। এর জন্য উদ্দীপনাও কাজ করছে অনেক। এই কাজটির জন্য অনেক সময় দিয়েছি।
শুটিংয়ের আগে সঠিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। তাই কাজটি করতে তেমন বেগ পেতে হচ্ছে না। এমনকি রিহার্সেল ও স্ক্রিপ্ট মুখস্থ করতে হয়েছে। সব মিলিয়ে এই ওয়েব ফিল্মটি নিয়ে আমি বেশ আশাবাদী। দর্শকরা তাদের ভালো লাগার মতোই কাজ পেতে যাচ্ছেন। এদিকে নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ শিরোনামের সিনেমার কাজও করেছেন পূর্ণিমা। সিনেমাটির কাজ এখন শেষ পর্যায়ে। এ বছরই পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে। করোনা পরিস্থিতি ঠিক হলে ছবিটি বছরের শেষে সিনেমা হলে আসবে বলে জানান এই নায়িকা। এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’-এ অভিনয় করছেন পূর্ণিমা। এটি নির্মাণ করছেন জুয়েল মাহমুদ। গত বছরের শুরুতে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ শুরু হয়। ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল। আর বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এ নায়িকা বলেন, এটি চ্যালেঞ্জিং একটি চরিত্র। অনেক পড়াশোনা করেছি চরিত্রটি নিয়ে।
শুটিংয়ের সময় অন্যরকম অভিজ্ঞতা হয়েছে। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি কয়েক বছর ধরেই উপস্থাপনায় বেশ আলোচিত পূর্ণিমা। দেশ টিভিতে তিনি ‘পূর্ণিমার আলো’ শিরোনামের নতুন একটি অনুষ্ঠান শুরু করেছেন। নতুন এই অনুষ্ঠান নিয়েও বেশ উচ্ছ্বসিত তিনি। এ নায়িকা বলেন, উপস্থাপনা করতে ভালো লাগে। আলাদা মজা আছে। তাই প্রতিনিয়ত নতুনভাবে হাজির হওয়ার চেষ্টা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে গলা কেটে হত্যা, পুত্রবধূসহ দুজন গ্রেফতার
পরবর্তী পোস্ট
হাড় মজবুত করে, হৃদরোগের ঝুঁকি কমায় বেগুন

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting