দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩৭
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
কলারোয়ায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ
কাজ শেষের আগেই সড়কের  সিংহভাগ বিল উত্তোলন
শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গলায়...
পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...
নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...
সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

‘পুতিনের বিকল্প খুঁজছে ক্রেমলিন’

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৯, ২০২৩
মার্চ ১৯, ২০২৩ ০ কমেন্ট 356 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর বিপর্যয়ে অসন্তোষ বাড়ছে দেশটির সামরিক বাহিনীর শীর্ষপর্যায়ে। এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পনা নিয়েও ক্ষোভের দানা বাঁধছে তার প্রশাসনে। ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যেই প্রেসিডেন্ট পুতিনের বিকল্প খোঁজা শুরু করেছে ক্রেমলিন, এমন দাবি ইউক্রেনের গোয়েন্দা বিভাগের।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে পুতিনের বিশাল সামরিক বাহিনী। যুদ্ধের শুরুর দিকে অগ্রগতি অর্জন করলেও পরবর্তী তা ধরে রাখতে পারেনি। পশ্চিমা সহায়তায় ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ করে হারানো জায়গায় পুনরুদ্ধার করে চলছে। গত বছরের মাঝামাঝি থেকেই ধারাবাহিক ব্যর্থতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে মস্কোকে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, প্রত্যাশা অনুযায়ী ইউক্রেনে বিজয় অর্জন করতে পারেনি পুতিন। এমন ধারাবাহিক বিপর্যয়ে ক্রেমলিনে অসন্তোষ বাড়ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে ওঠে এসেছে।

ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ আক্রমণ এবং অগ্রগতি দুটোই স্থবির হয়ে পড়েছে। গত শরৎ থেকে হাজার হাজার হারানো জায়গায় পুনরুদ্ধার করেছে কিয়েভ। তবে পূর্বাঞ্চলীয় বাখমুতে এখন তীব্র লড়াই চলছে দুই দেশের বাহিনীর মধ্যে। ছেড়ে কথা বলছে না কোনও পক্ষ। সবদিক মিলিয়ে পুতিনের পরিকল্পনা পুরোপুরি অস্পষ্ট।

একাধিক গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে, ইউক্রেনে ক্লান্ত হয়ে পড়েছে রুশ যোদ্ধারা। এর মধ্যে পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ভুগতে হচ্ছে মস্কোকে। ইউক্রেনের দাবি, এই যুদ্ধে এক লাখ ৬০ হাজারের বেশি সেনা হারিয়েছে মস্কো।

জেলেনস্কির প্রশাসনের বিশ্বাস, পুতিনের ধারাবাহিক বর্থ্যতার কারণে তার বিকল্প বা উত্তরসূরি খুঁজতে শুরু করেছে মস্কো। ইউক্রেনের সামরিক গোয়েন্দা অধিদফতরের মুখপাত্র আন্দ্রি ইউসভ সম্প্রতি বলেন, পুতিনের চারপাশে বৃত্ত ছোট হয়ে আসছে। রাশিয়ার সীমান্তের চারপাশে আরও বিষাক্ত হয়ে ওঠছে তার জন্য।

তিনি দাবি করেন, ‘ক্রেমলিনের ভেতরে যা ঘটছে তাতে আরও বেশি অসন্তোষের চিত্র বেরিয়ে আসছে। বোঝাই যাচ্ছে, অন্ধকার আরও গভীর হচ্ছে। এর মূল কারণ, পুতিন শাসনের ভূ-রাজনৈতিক বিপর্যয়। ফলে পুতিনের উত্তরসূরির সন্ধান শুরু হয়েছে।’

তবে তার জায়গায় কে বসতে পারেন এ বিষয়ে মন্তব্য করেননি তিনি। আন্দ্রি ইউসভের এমন মন্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়নি রাশিয়া। সূত্র: নিউজউইক

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য: নোমান
পরবর্তী পোস্ট
সরকারি এলপি গ্যাসের দাম বাড়াতে এলপিজিএলের প্রস্তাব

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting