দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:৩৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

পিপিই ছাড়াই ডিউটিতে র‍্যাব-পুলিশ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৪, ২০২০
মার্চ ২৪, ২০২০ ০ কমেন্ট 373 ভিউস

অনলাইন ডেস্ক :

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশেও দিনদিন বেড়ে চলেছে। মানুষের মধ্যে বাড়ছে আতঙ্কও। করোনা ভাইরাস থেকে রক্ষা পাচ্ছেন না চিকিৎসক ও নার্সরাও। আতঙ্কে রয়েছে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল এক চিকিৎসক ও দুই নার্স করোনায় আক্রান্ত হওয়ার খবরে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। আতঙ্কের মধ্যেও মানুষকে সুরক্ষা দিতে সারাদেশে মাঠে থাকতে হচ্ছে চিকিৎসক, নার্স, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে।

পুলিশ সূত্র জানায়, সারাদেশে পুলিশ সদস্যের সংখ্যা পৌনে ৩ লাখ। জনগণের সেবক হিসেবে করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই পুলিশ মাঠে থাকছে। বাড়তি সতর্কতার পাশাপাশি মাঠ পর্যায়ের পুলিশের মধ্যে করোনা প্রতিরোধে সুরক্ষিত পোশাক পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের (পিপিই) ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিদেশফেরত প্রবাসীদের শনাক্ত করতে অথবা হোম কোয়ারেন্টাইন বাধ্য করতে অথবা করোনায় মৃতদের লাশ দাফন করার কার্যক্রমে থাকছে পুলিশ ও র‍্যাব।

র‍্যাব সূত্র জানায়, করোনা ভাইরাসের প্রভাব বিস্তার হওয়ার পর থেকেই অভিযান কিছুটা কমিয়ে আনা হয়েছে। তবে এখনো পিপিই সবার কাছে নেই। র‍্যাবের বিভিন্ন ইউনিট ব্যক্তিগত উদ্যোগে কিছু পিপিই সংগ্রহ করেছে। আরো পিপিই সংগ্রহ করার চেষ্টা চলছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বলেন, যেহেতু র‍্যাবকে করোনার মধ্যেই ডিউটি পালন করতে হচ্ছে, তাই সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, র‍্যাবের সবার মুখেই মাস্ক রয়েছে। তবে পিপিই বিষয়ে ইতিমধ্যে ইউনিট পর্যায়ে চেষ্টা করে কিছু সংগ্রহ করা হয়েছে। এটা আমাদের কেউ অসুস্থ হলে ব্যবহার করতে পারবে। তবে ডিউটির জন্য পিপিই সংগ্রহের চেষ্টা চলছে।

দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে পুলিশ সারাদেশে দেশে ফেরত প্রবাসীদের তালিকা সংগ্রহ করছে। বাড়ি বাড়ি গিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে। অনেকেই বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইন নির্দেশনা মেনে না চলে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। আবার ইতালিফেরতদের বাড়ির আশপাশেও পুলিশ ডিউটি দিচ্ছে। এ ক্ষেত্রে পুলিশ সবচেয়ে ঝুঁকির মধ্যে।

মাঠ পর্যায়ে ডিউটি করা পুলিশে এখনো পিপিই দেওয়া হয়নি। এ নিয়ে খোদ পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগযোগ করছে। পুলিশ সদর দপ্তর থেকে চট্টগ্রামের এক তৈরি পোশাক কারখানায় যোগাযোগ করা হয়েছে বলেও জানিয়েছেন এক কর্মকর্তা। পুলিশ সদর দপ্তরের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা যোগাযোগ করছি। পিপিই তৈরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছি।’

এদিকে পিপিই তৈরিতে সহায়তা দিতে এগিয়ে আসেন যুক্তরাজ্যভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান মার্কস অ্যান্ড স্পেনসার (এমঅ্যান্ডএস) বাংলাদেশ প্রধান স্বপ্না ভৌমিক। এমঅ্যান্ডএসের সদস্য কারখানাতেই পিপিই তৈরি হচ্ছে। তার সঙ্গে রপ্তানিমুখী পোশাক কারখানার কয়েকজন উদ্যোক্তাও কাজ করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, মানুষ মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চন্দ্রনাথ, বুয়েট অ্যালামনাইয়ের প্রতিনিধি ফজলে মাহবুব ও পে ইট ফরোয়ার্ডের প্রতিষ্ঠাতা বাদল সৈয়দের উদ্যোগে পিপিই বানানোর উদ্যোগ প্রথমে নেওয়া হয়।

পরে উদ্যোগটির সঙ্গে যুক্ত হয় রোটারি ক্লাব ঢাকা নর্থ ওয়েস্ট অধীনে কয়েকটি রোটারি ক্লাব এবং বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন। প্রতিটি সংগঠনই পিপিইর জন্য তহবিল সংগ্রহ করেছে। তবে অনেক কারখানায় পোশাকটি বানানোর অনুরোধ করলেও কেউ রাজি হয়নি। পরে বিষয়টি স্বপ্না ভৌমিককে অবহিত করলে তিনি কারখানার ব্যবস্থা করার পাশাপাশি অন্যান্য সহযোগিতা করেন।

পে ইট ফরোয়ার্ডের প্রতিষ্ঠাতা বাদল সৈয়দ বলেন, নমুনা তৈরির পর গত শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেখিয়েছি। মন্ত্রণালয় মৌখিকভাবে অনুমোদন দিয়েছে। আমরা এখন পর্যন্ত যে তহবিল সংগ্রহ করেছি, তাতে ৪ লাখ পিপিই তৈরি করতে পারব।

এসব পিপিই বিভিন্ন হাসপাতালে আমরা প্রাতিষ্ঠানিকভাবে বিনামূল্যে দিতে চাই।’ বাদল সৈয়দ বলেন, ‘পিপিই তৈরিতে স্বপ্না ভৌমিক অনেক সহযোগিতা করেছেন। তিনি এগিয়ে না এলে পিপিই তৈরির উদ্যোগটি বড়ো ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যেত।’

সূত্র-ইত্তেফাক

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় বিশ্ব পানি দিবসে সচেতন মূলক লিফলেট বিতরণ
পরবর্তী পোস্ট
২৬ মার্চ থেকে সব ট্রেন বন্ধ

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting