দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:০৩
সাতক্ষীরায় বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন...
সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রধান আসামী নাহিদসহ...
তালার সমবায় সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডলের দৌড়ঝাপ...
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

কর্তৃক mirkhairul.news মার্চ ৫, ২০২৫
মার্চ ৫, ২০২৫ ০ কমেন্ট 272 ভিউস

নজরুল ইসলাম: সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (০৫ মার্চ ২০২৫) বেলা ১১ টায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন বাসীর আয়োজনে এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন অত্র উপজেলার সকল উন্নয়ন সংগঠন। উল্লেখ্য, বাংলাদেশের দক্ষিন—পশ্চিমাঞ্চলের সাতক্ষীরার উপকুলীয় শ্যামনগরের সুন্দরবন লাগোয়া ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নটি একটি প্রসিদ্ধ জনপদ। এই ইউনিয়নের অধিকাংশ এলাকা নদী দ্বারা বেষ্টিত হওয়াতে বেড়ীবাঁধগুলো খুবই ঝুঁকিপূর্ন অবস্থানে রয়েছে। জেলে বাওয়ালী, মৌয়ালী, চুনুরী, দুনুরী, বাগদী, মুন্ডা, ঋষী, কাহার সহ নানা শ্রেণী পেশার প্রায় ৩৫ হাজার মানুষের বসবাস এখানে। জলবায়ু পরিবর্তন জনিত বাংলাদেশের নানাবিধ প্রাকৃতিক দুযোর্গের মধ্যে উপকুলীয় এই ইউনিয়নের নদীভাঙন একটি অত্যন্ত গুরুত্বপুর্ন প্রধান সমস্যা। নদী ভাঙন এর ফলে নদীর চর ও ভেড়ীবাঁধ পানির প্রবল চাপে ভেঙে যায়। এই নদীর বাঁধভাঙন এর মধ্য দিয়ে আমরা বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসী একটি উচ্চ সম্ভাবনাময় উন্নয়নের পথে ধাবিত হচ্ছি। এখানের বাগদা ও কাঁকড়া শিল্প পৃথিবী জুড়ে বিখ্যাত। বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী আবিদ হাসান, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আব্দুর রউফ, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মুকুন্দ পাইক, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য বিকাশ মুন্ডল, স্থানীয় জনগোষ্ঠীর শেফালি রাণী, সিডিও’র মো. হাফিজ, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির মো. শামীম হোসেন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, পরিবেশকর্মী মো. ফজলুল হক ও স.ম ওসমান গনী সোহাগ প্রমুখ। হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা বুড়িগোয়ালিনী ইউনিয়ন বাসী নানা প্রতিকুলতার মধ্য দিয়েও সকলের সম্মিলিত প্রয়াসে একটি মডেল ইউনিয়ন ইউনিয়ন গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা আব্যহত রেখেছি। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, জাপান বাংলাদেশ এর জাইকা প্রকল্পের মাধ্যমে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ড অত্র ইউনিয়নের দাতিনাখালী সাংবাদিক আনিছুজ্জামান এর বাড়ী সংলগ্ন, পূর্ব দূর্গাবাটি ছবুর খায়ের বাড়ী হতে চেয়ারম্যানের ঘের পর্যন্ত এবং পূর্ব দূর্গাবাটি সাইক্লোন সেল্টারের উভয় পাশে^র্ ওয়াপদা রাস্তা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে। কিন্ত এই প্রকল্পের বা কাজের কোন নিয়ম নীতি ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় মানুষেরা কিছুই জানে না। নেই কোন সিিিডউল ও সাইনবোর্ড। আমরা এই কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বিশেষ করে প্রকল্পের সিডিউল বা পরিকল্পনা ও বাজেট সম্পর্কে জানতে চাইলে তারা এ বিষয়ে কোন তথ্য বা মতামত প্রকাশ করতে চায় না। এবং পানি উন্নয়ন বোডের কর্মকর্তা ও কর্মচারীরা নিজেদের ইচ্ছেমত স্বেচ্চাচারিতামুলক ভাবে কাজ করে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ, সাংবাদিক সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে উক্ত কাজের কোন সমন্বয় বা যোগোযোগ নেই। তাদের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে নানা ধরনের প্রতিবাদ আলোচনা শুরু হলে বিগত ২৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনার সিদ্ধান্ত মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমে বিরুদ্ধে মানববন্ধর করার পরিকল্পনা গৃহিত হয়। তিনি আরও বলেন, তাদের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে নানা ধরনের প্রতিবাদ ও আলোচনা শুরু হলে বিগত ইংরেজি ২৫ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনার সিদ্ধান্ত মোতাবেক পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করার পরিকল্পনা গৃহিত হয়। আরও জানাযায় তাদের প্রকল্পের মালামাল তৈরির মাঠটি মন্ত্রীর ভাগনে পরিচয়ে জোর দখল নেওয়া মৎস্য ঘের মালিকের খেসারত দিতে চেয়ে অধ্যবধি কোন পাত্তা দিচ্ছে না। তিনি বিভিন্ন যায়গায় অভিযোগ দায়ের করেছেন। মানববন্ধন শেষে অন্তর্র্বতীকালীন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মাধ্যম হয়ে এ স্মারকলিপি গ্রহন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রণী খাতুন। এলাকাবাসী জানান, বুড়িগোয়ালিনী ইউনিয়নবাসী শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের চলমান কার্যক্রমের অনিয়ম, দূর্নীতি ও কার্যক্রম বিলম্ব এর বিরুদ্ধে আপনার সুচন্তিত মতামত ও পদক্ষেপ গ্রহনের জোরালো আবেদন জানাচ্ছি। অনতি বিলম্বেতদন্ত পূর্বক উক্ত কার্যক্রম বন্ধ সহ টেকসই বাঁধ নির্মান ও প্রকল্পের নির্ধারিত সিডিউল অনুযায়ী জবাবদিহিতামূলক কার্যক্রম পরিচালনা এবং প্রকল্প বাস্তবায়নাধীন ভুক্তভোগী ঘেরমালিক তার নায্য ক্ষতি পূরণ তদন্ত পূর্বক বুঝিয়ে দেওয়ার জন্য আপনার সুদৃঢ় পদক্ষেপ কামনা করছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে নারীদের ক্ষমতায়নে উঠান বৈঠক
পরবর্তী পোস্ট
যে কোন সময় সাতক্ষীরা জেলা ছাত্রদলের কমিটি

রিলেটেড পোস্ট

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

অক্টোবর ৫, ২০২৬

শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...

অক্টোবর ৫, ২০২৬

সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...

অক্টোবর ৫, ২০২৬

সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...

অক্টোবর ৫, ২০২৬

তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

অক্টোবর ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting