দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:৪৪
দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের সুস্থতা কামনায় সাতক্ষীরা...
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন
সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
 সাতক্ষীরায় ১১ দলের বিক্ষোভ
ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১
কালিগঞ্জে নাজিমগঞ্জ বাজার কমিটির সাথে ওসির মতবিনিময় সভা
সাতক্ষীরায় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি কেডি,...
রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে...
সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ মাদকসহ যুবক আটক
ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাইকগাছা

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের জমি জোরপূর্বক জবরদখলে রাখার অভিযোগ

কর্তৃক Satnadee Satkhira জুলাই ৪, ২০২৬
জুলাই ৪, ২০২৬ ০ কমেন্ট 1 ভিউস

পাইকগাছা প্রতিবেদক :পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের জমি জোরপূর্বক জবরদখলে রাখার অভিযোগ উঠেছে। এনিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। শান্তিপূর্ণ ভাবে নালিশি জমির দখল বুঝে পেতে প্রতিপক্ষ জিল্লুর রহমান গংদের বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা সন্তান জিএম কামরুজ্জামান। বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য থানার ওসি কে নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। এনিয়ে এলাকায় দুই পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গড়ইখালী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা নূর আহমদ গাজীর ছেলে জিএম কামরুজ্জামান ৫ টি কোবলা দলিল মূলে গড়ইখালী মৌজায়, এসএ ৬৯,৭০ও ৭২, বিআরএস – ৫৭১ ও ৫৮২ খতিয়ানের এসএ ১৮৩, ১৮৬, ১৮২, ৩৭০, ৩৬৫, ৩৬৬, ১৯১,১৮৫ ও ১৮৪ দাগে ১ একর ৯৭ শতক জমি ক্রয় করেন। যার দলিল নং- ১৭৩৬, তাং- ০৬-০৫-২০০৮, জমির পরিমাণ ২০ শতক, দাতা – লিয়াকত আলী। দলিল নং- ৩৮৮৫, তাং- ১৪-১০-২০০৮, জমির পরিমাণ – ২২ শতক, দাতা – মামুদ গাজী। দলিল নং- ৪৭০৭, তাং – ১৭-১২-২০০৮, জমির পরিমাণ – ৩৬ শতক, দাতা – শাহানারা, জাহানারা ও রওশানারা। দলিল নং- ২০৭১, তাং – ১০-০৭-২০১২, জমির পরিমাণ – ৫৬ শতক, দাতা- রশীদ গাজী, মাসুদ গাজী ও আমেনা বিবি। দলিল নং- ১১৪৯, তাং- ১৬-০৪-২০১৩, জমির পরিমাণ – ৬৩ শতক, দাতা- ফরিদা বেগম। ক্রয়ের পর থেকে জিএম কামরুজ্জামান সমস্ত সম্পত্তি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করলেও ৪৮৯ দাগের ১৫ শতক জমি প্রতিপক্ষ মৃত মতিউর রহমান গাজীর ছেলে জিল্লুর রহমান ও তার ছেলে সাইবুর রহমানের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা সন্তান জিএম কামরুজ্জামান বলেন নালিশি জমি লিয়াকত আলী গংদের নামে বিআরএস রেকর্ড হয়েছে। জমির উত্তর পাশে প্রতিপক্ষ জিল্লুর রহমানের বসতবাড়ি এবং দক্ষিণ পাশে নালিশি জমি পুকুর ও ফসলের ক্ষেত রয়েছে। ২০১০ সালের ছেলে সাইবুরের নামীয় বায়না পত্রের আলোকে প্রতিপক্ষ জিল্লুর রহমান আদালতে মামলা করেন। যে মামলায় ২০২৪ সালে তাদের অনূকূলে ডিগ্রি হয়। ডিগ্রির বিরুদ্ধে পাইকগাছা জজ আদালতে ২১-০৬-২০২৬ তারিখে দেওয়ানী মামলা করা হয়েছে। যার নং ১১৮/২০২৬। কামরুজ্জামান অভিযোগ করেন তাদের আগে আমার দলিল এবং আমাদের অনূকূলে বিআরএস রেকর্ড ও হয়েছে। অথচ প্রতিপক্ষ জিল্লুর রহমান ও তার লোকজন পেশিশক্তি বলে নালিশি ১৫ শতক জমি জোরপূর্বক দখলে রাখার চেষ্টা করছে। এনিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করা হলে সে সালিসের কোন সিদ্ধান্ত মানেন না। শান্তিপূর্ণ উপায়ে সবধরনের চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষমেশ স্থানীয় সংসদ সদস্যের শরণাপন্ন হয়েছি। এমপি মহোদয় বিষয় টি থানার ওসির ওপর দায়িত্ব দিয়েছেন। এ প্রসঙ্গে জিল্লুর রহমান বলেন, আমি ২০১০ সালে ফরিদা, রশীদ, মাসুদ ও আমেনার কাছ থেকে ১৫ শতক জমি ক্রয় করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। আদালতের মাধ্যমে আমার অনূকূলে নালিশী জমির ডিগ্রি পরবর্তী দলিল হয়। তিনি বলেন কামরুজ্জামানের দলিল ২০১২-১৩ সালের এবং বিভিন্ন মামলা ও অভিযোগ দিয়ে নানাভাবে হয়রানি করে আসছে বলে তিনি দাবি করেন। দীর্ঘদিনের এই বিরোধ শান্তিপূর্ণ ভাবে নিষ্পত্তি হোক এমনটাই প্রত্যাশা করেছেন এলাকাবাসী।

 

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু
পরবর্তী পোস্ট
ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক করে পুলিশে দিল গ্রামবাসী

রিলেটেড পোস্ট

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...

জুন ৩০, ২০২৬

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জুন ৩০, ২০২৬

পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...

জুন ২৫, ২০২৬

পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

জুন ২২, ২০২৬

পাইকগাছায় একটি সড়কের হোল দশা

জুন ২১, ২০২৬

নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনার অভাব: বাজেটের ঘাটতি পূরণ...

জুন ১৩, ২০২৬

পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ

জুন ১০, ২০২৬

পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting