দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

পশ্চিমাদের উদ্বেগ বাড়াচ্ছে ইরান-রাশিয়া জোট

কর্তৃক SK Ferdous অক্টোবর ১১, ২০২৪
অক্টোবর ১১, ২০২৪ ০ কমেন্ট 338 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক :
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান ও রাশিয়ার ক্রমবর্ধমান জোট পশ্চিমাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়াকে ইরান সহযোগিতা করার পর থেকে এই জোটের প্রভাব আরও বৃদ্ধি পাচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে ইরান-রাশিয়ার ঘনিষ্ঠতা পশ্চিমা বিশ্বকে নতুনভাবে শঙ্কিত করছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব কথা উঠে এসেছে।ইরান ও রাশিয়া একসময় আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ছিল। কিন্তু গত কয়েখ বছরে তারা সেই পুরোনো বৈরিতা ভুলে এক যোগে পশ্চিমাদের মোকাবিলায় মনোযোগ দিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে আসন্ন বৈঠক দুই দেশের সম্পর্কের এক নতুন প্রতীক হিসেবে উঠে এসেছে। তারা তুর্কমেনিস্তানে প্রথম মুখোমুখি সাক্ষাৎ করবেন।

পাশাপাশি ইরানি প্রেসিডেন্ট শিগগিরই রাশিয়া সফর করবেন।পশ্চিমা দেশগুলো ইরানকে অভিযুক্ত করেছে যে তারা রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। যা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধযন্ত্রের অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করছে। কম দামে সহজলভ্য অস্ত্র হওয়ার কারণে তা ইউক্রেনে রুশ আক্রমণকে সহজতর করছে। ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার উত্তেজনায় এই জোট আরও মজবুত হয়ে উঠতে পারে। কারণ উভয় দেশ আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ার পর থেকে একে অপরের সহযোগিতার ওপর নির্ভরশীল।ক্যার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ফেলো নিকোল গ্রাজেভস্কি বলেন, ‘ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি ইঙ্গিত দেয় যে দুই দেশের প্রতিরক্ষা অংশীদারিত্ব ক্রমশ গভীর হচ্ছে। এটি ড্রোন ছাড়াও আরও উন্নত অস্ত্র সরবরাহে বিস্তৃত হচ্ছে।’

পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে যে ইরান রাশিয়াকে ফাত-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। এগুলোর পাল্লা প্রায় ১২০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের শঙ্কা, এগুলো রাশিয়াকে আরও উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত অটুট রাখতে সাহায্য করবে। ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রুশ বাহিনীর গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে এটি কাজ করছে।

পশ্চিমা কর্মকর্তারা এখনও পুরোপুরি নিশ্চিত নন যে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ইরান-রাশিয়ার অস্ত্র সরবরাহের গতিবৃদ্ধিতে কেমন প্রভাব ফেলবে। একজন উচ্চপদস্থ পশ্চিমা কর্মকর্তা বলেন, ‘আমরা এখনও নিশ্চিত নই যে, বর্তমান পরিস্থিতি ইরানের অস্ত্র সরবরাহে কেমন ভূমিকা রাখবে।’

ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছিল রাশিয়া। ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মস্কো। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে আনার পর থেকে পরিস্থিতি বদলে যায়। এখন রাশিয়া ইরানকে পারমাণবিক শক্তি থেকে বিরত রাখতে আগ্রহী নয়। বরং মস্কো তেহরানকে এই পথে এগিয়ে যেতে উৎসাহিত করতে পারে বলে মনে করা হচ্ছে।

অ্যাটলান্টিক কাউন্সিলের একটি রিপোর্টে বলা হয়েছে, ‘ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়াকে ড্রোন ও অন্যান্য সহায়তা দিয়েছে ইরান। ফলে মস্কো ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখার চেষ্টা করবে, এমন আশা যুক্তরাষ্ট্র করতে পারে না। বরং, পুতিন সরকার পারমাণবিক শক্তি সম্পন্ন ইরানকে স্বাগত জানাতে পারে। কারণ এটি পশ্চিমাদের মনোযোগ ইউক্রেন যুদ্ধ থেকে সরিয়ে দিতে পারে।’দুই দেশের সম্পর্ক বহুমুখী ফোরামে সম্প্রসারিত হয়েছে। ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অক্টোবর মাসে কাজান শহরে রাশিয়া-চীন নেতৃত্বাধীন ব্রিকস গোষ্ঠীর শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। ব্রিকস গোষ্ঠীতে এই বছর ইরানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রাশিয়া-ইরান সম্পর্কের গভীরতা সম্পর্কে গ্রাজেভস্কি বলেন, ‘রাশিয়া ও ইরান এখন ক্রমশ একে অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এটি শুধু একটি লেনদেনের সম্পর্ক নয়, বরং উভয় দেশই একে অপরকে তাদের শাসন ক্ষমতার স্থায়িত্বের জন্য অপরিহার্য মনে করছে।’

তিনি আরও বলেন, ‘এটি স্পষ্ট যে সম্পর্কের মধ্যে কিছু উত্তেজনা রয়েছে। তবে তারা সম্পর্কের বিভিন্ন দিকগুলোকে আলাদা করে ম্যানেজ করতে পারছে।’ঐতিহাসিকভাবে ইরান-রাশিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘকাল ধরে চলে আসছে। ১৯ শতকের ‘গ্রেট গেম’-এর সময় কাসপিয়ান অঞ্চল, ককেশাস ও মধ্য এশিয়ায় এই দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা ছিল অন্যতম উল্লেখযোগ্য। এর মধ্যে ১৮২৯ সালে রুশ নাট্যকার আলেক্সান্ডার গ্রিবয়েদভের হত্যাকাণ্ড রয়েছে। তিনি তেহরানে রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন। দুই দেশের প্রতিদ্বন্দ্বিতার অন্যতম প্রতীকী ঘটনা হিসেবে এটিকে বিবেচনা করা হয়।

তবে ইরান ও রাশিয়া বর্তমান পরিস্থিতির আলোকে তাদের মধ্যে থাকা উত্তেজনাগুলোকে কমিয়ে আনতে আগ্রহী। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান সের্গেই শোইগু ও ইরানের প্রতিরক্ষা প্রধান আলী আহমাদিয়ান বিভিন্ন সময় কূটনৈতিক সফর চালিয়ে যাচ্ছেন।

এই সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি উভয় দেশই আশা করছে যে, তারা নিজ নিজ ভূ-রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। তবে পশ্চিমারা এই সম্পর্ককে শঙ্কার চোখে দেখছে এবং মনে করছে ইরান-রাশিয়া জোট মধ্যপ্রাচ্যে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পূজামণ্ডপে ইসলামি গান: সজল দত্তকে বহিষ্কার, হচ্ছে মামলা
পরবর্তী পোস্ট
ভারতে ট্রাভেল ডকুমেন্ট ‘পেয়েছেন’ শেখ হাসিনা

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting