দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:০৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়নির্বাচিত খবরলিড নিউজশিক্ষাসারাদেশ

পরীক্ষার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত

কর্তৃক SK Ferdous অক্টোবর ১৮, ২০২০
অক্টোবর ১৮, ২০২০ ০ কমেন্ট 455 ভিউস

অনলাইন ডেস্ক :

পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থী ভর্তি করা হবে। করোনা পরিস্থিতির বিবেচনায় সরাসরি গ্রহণ সম্ভব না হলে অনলাইনে হবে এই পরীক্ষা। আর এ জন্য জন্য একটি সফটওয়্যার ব্যবহার করা হবে। পরীক্ষা হবে গুচ্ছ পদ্ধতিতে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে শনিবার এ সিদ্ধান্ত হয়।

কয়েকজন উপাচার্য জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনার পর সফটওয়্যারটি চূড়ান্ত করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষাগুলোও একই সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে নেয়ার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়। সেটা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিগগিরই বিভিন্ন সেমিস্টার পরীক্ষা শুরু হবে।

পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি যুক্ত হন। ড. মোহাম্মদ রফিকুল আলম ইত্তেফাককে বলেন, ভর্তির জন্য পরীক্ষা নিতেই হবে। তবে এটা অফলাইনে হবে নাকি অনলাইনে হবে সেটা পরিস্থিতির ওপর নির্ভর করে পরে সিদ্ধান্ত হবে। সিদ্ধান্তটি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে সমন্বয় করেই নেয়া হবে।

বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর ইত্তেফাককে বলেন, বৈঠকে অনলাইনে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সফটওয়্যার উপস্থাপন করা হয়। যার নাম ‘প্রক্টরড রিমোট এক্সামিনেশন’ । বিশ্বের বিভিন্ন দেশে এটি ব্যবহার করা হয়। তবে সেটির মূল্য অনেক বেশি। তুলনামূলক কম মূল্যে সফটওয়্যার তৈরি করা হবে।

প্রাথমিকভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বাকি থাকা পরীক্ষা এই সফটওয়্যারের মাধ্যমে নেওয়ার ব্যাপারেও আলোচনা হয়। সেখানে এটি সফল হলে তবেই ভর্তি পরীক্ষায় এটি ব্যবহার করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান বলেন, যেহেতু এইচএসসি পরীক্ষা হয়নি। তাই যেভাবে হোক পরীক্ষা নেয়ার পক্ষে আমি মত দিয়েছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমান সাংবাদিকদের জানান, বৈঠকে প্রায় সব ভিসি একমত পোষণ করেছেন যে, পরীক্ষার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মত নম্বর বা গ্রেডের ভিত্তিতে ভর্তি সম্ভব নয়। আর যেহেতু করোনা পরিস্থিতি বিরাজ করছে এ কারণে সরাসরি পরীক্ষা নেয়া সম্ভব নয়। অনলাইনে নেয়া হবে পরীক্ষা। এখন কীভাবে পরীক্ষাটি নেয়া যায় সেজন্য ইউজিসির সঙ্গে বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, একই বৈশিষ্ট্যের বিবেচনায় সম গোত্রীয় বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে এক একটি গুচ্ছ তৈরি করা হবে। এরপর গুচ্ছবদ্ধ ভর্তি পরীক্ষা হবে। এব্যাপারে আগেই সিদ্ধান্ত নেয়া আছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুণ-অর-রশীদ সাংবাদিকদের বলেন, আমরা নীতিগতভাবে ভর্তি পরীক্ষার ব্যাপারে সম্মত হয়েছি। তবে যদি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকে তাহলে অনলাইনে এই পরীক্ষা হতে পারে। এক্ষেত্রে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উদ্ভাবিত সফটওয়্যারটি নিয়ে আলোচনা হয়েছে।

এর কার্যকারিতা নিয়ে ইউজিসির সঙ্গেও আমরা বসবো। যদি অনলাইনে ভর্তি পরীক্ষা হয় তাহলে এমসিকিউ পদ্ধতিতেই হবে। বেশিরভাগ উপাচার্যই সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে একমত হয়েছেন। এতে শিক্ষার্থীদের একাধিক পরীক্ষা দিতে হবে না। একটি গুচ্ছের জন্য একটি পরীক্ষা দিলেই চলবে।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেছেন, এই প্রক্রিয়া কতটা ফলপ্রুসু হবে তা নিয়ে শঙ্কা আছে। তাছাড়া অনলাইন প্রক্রিয়ায় লাখ লাখ শিক্ষার্থীর পরীক্ষা দেয়ার সক্ষমতা আছে কিনা সেটাও ভাবতে হবে। কোন এলাকা পরীক্ষা শুরু হবার পর ইন্টারনেট বিচ্ছিন্ন হলে সে ক্ষেত্রে বড় ধরণের সমস্যায় পড়তে হবে। সফটওয়্যারের কার্যকারিতা দেখে এই সিদ্ধান্ত নিয়ে এগুতে হবে।

সূত্র-ইত্তেফাক

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সারাদেশে ধর্ষণ বিরোধী সমাবেশ : ধর্ষকদের বিরুদ্ধে কঠোর বার্তা পুলিশের
পরবর্তী পোস্ট
ইন্টারনেট ও ডিস বন্ধের সিদ্ধান্ত স্থগিত

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ...

আগস্ট ১, ২০২৬

ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের শাস্তির প্রতিবাদ

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরায় ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই ৩১, ২০২৬

জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting