দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৩১
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রজেক্টে একমত যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-যুক্তরাজ্য

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৪, ২০২৩
মার্চ ১৪, ২০২৩ ০ কমেন্ট 336 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য এই তিন দেশের নেতারা অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন দেওয়ার পরিকল্পনার বিষয়টি সামনে এনেছেন। এ নিয়ে এক বৈঠকে তারা একমত প্রকাশ করেন। একে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ওপর বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

গতকাল যুক্তরাষ্ট্রের সান দিয়োগোর নৌঘাঁটিতে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৈঠকে তারা তিন দেশের সমন্বয়ে গড়া প্রতিরক্ষা জোট এইউকেইউএস চুক্তিতে সমর্থনের কথা বলেন। খবর বিবিসির

মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এইউকেইউএস চুক্তির ফলে অস্ট্রেলিয়া ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন কিনবে। প্রয়োজনে তারা আরও দুটি সাবমেরিন কিনতে পারবে। এ চুক্তির কয়েকটি ধাপ থাকবে। এর মধ্যে আগামী কয়েক বছরের মধ্যেই অন্তত একটি সাবমেরিন পাবে অস্ট্রেলিয়া। ২০৩০ সালের মধ্যে নতুন প্রযুক্তির সাবমেরিন অস্ট্রেলিয়াকে দেওয়া হবে। এসব সাবমেরিন তৈরি হবে যুক্তরাজ্যের নকশা ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে।

চুক্তি অনুযায়ী, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে প্রতিরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাবমেরিন মোতায়েন করা হবে। সেখানে অস্ট্রেলিয়ার ক্রুরা প্রশিক্ষণ নেবেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ২০২৭ সালের মধ্যে পশ্চিম অস্ট্রেলিয়ায় একটি সাবমেরিন মোতায়েনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপরের কয়েক বছরে সেখানে চারটি মার্কিন ও যুক্তরাজ্যের একটি সাবমেরিন মোতায়েন করা হবে।

১৯৫০ সালের পর এই প্রথম এইউকেইউএস চুক্তির মাধ্যমে ওয়াশিংটন তাদের পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি কাউকে দিতে যাচ্ছে।

চীনের পক্ষ থেকে এইউকেইউএস নিয়ে নিন্দা করে বলা হয়েছে, এটি পারমাণবিক অস্ত্র বিস্তারে অবৈধ চুক্তি। এ চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলিতভাবে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন পেতে সুযোগ করে দিয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াতে চায় রাশিয়া
পরবর্তী পোস্ট
সেনাবাহিনীকে হতে হবে ইস্পাতের মহাপ্রাচীর: জিনপিং

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting