দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৪৩
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...
সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...
জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

নিবন্ধন ছাড়া হজ-ওমরাহ করা যাবে না

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৮, ২০২০
ডিসেম্বর ২৮, ২০২০ ০ কমেন্ট 468 ভিউস

জাতীয় ডেস্ক: এখন থেকে নির্দিষ্ট আইনের আওতায় পরিচালিত হবে সরকারের হজ ও ওমরাহ কার্যক্রম। যা পুরোটাই সরকার নিয়ন্ত্রণ বা মনিটর করবে। এতদিন পর্যন্ত হজ ব্যবস্থাপনাটা চলতো একটা নীতিমালার মাধ্যমে। এ জন্য নীতিমালার পরিবর্তে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২০’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এতে অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সচিব বলেন, এতদিন পর্যন্ত হজ ব্যবস্থাপনাটা চলতো একটা নীতিমালার মাধ্যমে। এ কারণে কিছু অসুবিধা হতো। অনেক অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত না। কিছু ব্যবস্থা নিলে হজ ও ওমরাহ এজেন্সি উচ্চ আদালতে গিয়ে রিট করে এগুলোর বিরুদ্ধে স্থগিতাদেশ নিয়ে আসতো।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ‘২০১১ সালে সৌদি আরব টোটাল হজ ব্যবস্থাপনাটায় পরিবর্তন করেছে। পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াও এখন আইন করেছে। আমাদেরও হজ ব্যবস্থাপনার সঙ্গে তাল মেলাতে হলে রাষ্ট্রীয়ভাবে একটি লিগ্যাল কাঠামো প্রয়োজন। ২০১২ সালে মন্ত্রিসভার একটা নির্দেশনাও ছিল যে হজ ব্যবস্থাপনায় নীতিমালার পরিবর্তে একটি আইন নিয়ে আসতে হবে। সেটাই আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে এসেছে।’.

মন্ত্রিপরিষদের বৈঠক (ছবি: ফোকাস বাংলা)

তিনি বলেন, ‘আইনের উদ্দেশ্য হচ্ছে হজ ও ওমরাহ ব্যবস্থাপনার দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত রাখা। সরকার হজ ও ওমরাহ ব্যবস্থাপনার লক্ষ্যে সৌদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি, সমঝোতা ও সম্মতিক্রমে সৌদি আরবের যেকোনও স্থানে হজ অফিস স্থাপন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে পারবে। এই আইনের অধীনে নিবন্ধন ছাড়া কেউ কোনও হাজি বা হজের কোনও লোকজনকে হ্যান্ডেল করতে পারবে না।’

সচিব জানান, ‘হজ এজেন্সির অনিয়মের বিষয়ে বলা হয়েছে, হজ ও ওমরাহ যাত্রীদের সঙ্গে চুক্তি ভঙ্গ করা; হজ ও ওমরাহ যাত্রীদের হয়রানি, ভোগান্তি ও আর্থিক ক্ষতিসাধন; অসত্য তথ্য ও প্রতারণার মাধ্যমে নিবন্ধন; আইন বিধি ও সরকারের জারি করা নির্দেশনা ও নিবন্ধন শর্ত লঙ্ঘন।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘অনিয়মের জন্য হজ এজেন্সির নিবন্ধন বাতিল করা যাবে এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা করা হবে। ওমরাহ এজেন্সির ক্ষেত্রে নিবন্ধন বাতিল ও ১৫ লাখ টাকা জরিমানা করা যাবে। ক্রিমিন্যাল অফেন্স (ফৌজদারি অপরাধ) করলে পেনাল কোড বা অন্যান্য আইনে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। আর অপরাধের জন্য কোনও হজ এজেন্সিকে যদি পরপর দুই বছর সতর্ক করা হয় তাহলে লাইসেন্স দুই বছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল থাকবে।’

হজ এজেন্সি যদি তাদের স্বত্ব ও নাম পরিবর্তন করতে চায় তবে খসড়া আইন অনুযায়ী নিবন্ধন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

আইনে বলা হয়েছে, নিবন্ধন ছাড়া কেউ হজ বা ওমরাহ করতে পারবেন না। অপ্রত্যাশিত ব্যয় নির্বাহের জন্য একটি আপৎকালীন তহবিল গঠন করার বিষয়েও আইনে বলা আছে। নিবন্ধন কর্তৃপক্ষ যদি দেখে কেউ অনিয়ম করছে তবে উপযুক্ত তদন্ত ও শুনানি করে হজ ও ওমরাহ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। সরকার দৈব-দুর্বিপাক, মৃত্যু, দুর্ঘটনা, হজযাত্রীদের আকস্মিক প্রয়োজন পূরণে একটি আপৎকালীন তহবিল গঠন করবে।

তিনি বলেন, ‘হজের চুক্তি এখানে হওয়ার পর কোনও এজেন্সি যদি সৌদি আরব গিয়ে কারও সঙ্গে প্রতারণা করে বা কোনও প্রকার ছলচাতুরির আশ্রয় নেয় বা প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাহলে সেই অপরাধ বাংলাদেশে হয়েছে বলেই গণ্য হবে। এবং এই আইনেই তার বিচার হবে। এ ক্ষেত্রে যদি কেউ ক্রিমিন্যাল অপরাধ করে তাহলেও তার বিরুদ্ধে ক্রিমিনাল বা লিগ্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেওয়া যাবে। এটা হজ আইনের একটি গুরুত্বপূর্ণ জিনিস।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রথম ধাপের পৌরসভা নির্বাচন সাকসেসফুল: ইসি সচিব
পরবর্তী পোস্ট
জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মফিদুল হক লিটু ও ইন্দজীৎ দাশ বাপ্পী’র সাক্ষাৎকার

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting