দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৪৯
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নড়াইল

নারী পুলিশ প্রত্যেকটা ক্ষেত্রে অবদান রাখছেন -নড়াইলে পুলিশ সুপার সাদিরা খাতুন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৮, ২০২৩
মার্চ ৮, ২০২৩ ০ কমেন্ট 450 ভিউস

নড়াইল সংবাদদাতা:

নড়াইলের পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেছেন-“আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারী পুলিশ তারই অংশ। সকল ক্ষেত্রে নারী পুলিশের অবদান আছে। আইন-শৃঙ্খলা, উন্নয়ন কাজসহ সর্বত্রই নারী পুলিশ ভুমিকা রেখে চলেছে।”

৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সাক্ষাতকারে এসব কথা বলেছেন তিনি। তিনি আরো বলেন, “এ বছর নারী দিবসের প্রতিপাদ্য ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন : জেন্ডার বৈষম্য করবে নিরাসন’। বাংলাদেশ পুলিশ জেন্ডার বৈষম্য নিয়েই কাজ করছে। আমরা জেন্ডার রেসপন্সিভ পুলিশিং প্রতিষ্ঠা করতে কাজ করছি।” এসময় প্রতিবেদকের আরেক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, “নারীরা তো ইজি এক্সেস আর পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। নারীর কাছে মানুষ তার মনের কথাটা বলতে পারে।” নারীর জন্য কর্মক্ষেত্র কতটা কঠিন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ অন্যান্য চাকুরির চেয়ে এ কাজের ধরণটা আমাকে আলাদা করে দিয়েছে। আমার কাছে মনে হয়েছে কর্মক্ষেত্র অনেকটাই সহজ। এটা হয়তো আমার আত্মবিশ্বাস ও ইউনিফর্মের কারণে।”

এসময় নারীদেরকে আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, “ সবসময় আমি একটা কথা বলি প্রত্যেকটা মেয়েকে আত্মবিশ্বাসী হতে হবে। কারণ যখন আপনি আত্মবিশ্বাসী হবেন আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সবাই যদি আত্মবিশ্বাসী হয়, নিজের মর্যাদাটা বোঝে তাহলে নারীদের সম্মান আরো বাড়বে। আর আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে। কোন অন্যায়কে চেপে যাওয়া যাবে না। যাতে করে যারা অন্যায় করছে তারা আইনের আওতায় আসে।”

উল্লেখ্য, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ২৫তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান (পুলিশ ক্যাডারে) অধিকার করে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ গত ২৪ আগস্ট তিনি নড়াইলের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পৃথিবীর মোট কাজের ৭০ ভাগ নারীরা সম্পাদন করছে: তথ্যমন্ত্রী
পরবর্তী পোস্ট
আশাশুনিতে নকল দুধ তৈরি করায় ২৫ হাজার টাকা জরিমানা আদায়

রিলেটেড পোস্ট

ধুলিহরে নতুন বউ ফেরত ও ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে...

জানুয়ারি ৩১, ২০২৫

সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার অফিসের সহকারী সাইফুল ইসলাম বাচ্চুর...

জানুয়ারি ২৯, ২০২৫

সাতক্ষীরা সদর হাসপাতাল সহ সকল উপজেলা হাসপাতালে ১২৫...

জানুয়ারি ২১, ২০২৫

ইজারাকৃত সম্পত্তি থেকে ভূমিহীন শামছুর গাজীকে উচ্ছেদের পায়তারা

জানুয়ারি ২১, ২০২৫

জেলা জেএসডির শোক

জানুয়ারি ২০, ২০২৫

সাতক্ষীরা কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান ক্যামেরাম্যানদের উপর হামলা

জানুয়ারি ৭, ২০২৫

উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের ৭ম দ্বি-বার্ষিক সম্মেলন

জানুয়ারি ৫, ২০২৫

সাতক্ষীরায় তিনটি বিদেশি পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

জানুয়ারি ৪, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting