দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:০৬
দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম
পাইকগাছায় দূর হচ্ছে পানির সংকট: চলতি শিক্ষাবর্ষেই কৃষি...
আশাশুনিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...
এসএ টিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা...
তালায় মাদক কারবারিদের মবে অবরুদ্ধ পুলিশ: আটক- ৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
উপ-সম্পাদকীয়

নাজুক তথ্য সেবা : তাশরিক সঞ্চয়

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২০, ২০১৯
ডিসেম্বর ২০, ২০১৯ ০ কমেন্ট 445 ভিউস
তৃণমূল সাংবাদিকতায় অপ-সাংবাদিকতা মানে সাংবাদিকতার অপব্যবহারের একটা মোটা আস্তরণ বরাবরের। এগুলো অনেকটা মেঘের মতো। আসে,জমে,খেলে,ঝরে যায়। তবে ব্যবহারকারী বদলালেও ব্যবহার বদলায় না। দূষণের স্বীকার হন পেশায় আন্তরিক, দক্ষ এবং প্রতিষ্ঠিত গণমাধ্যমের সংবাদকর্মীরা। দেশের প্রথম সারির গণমাধ্যমের তৃণমূল সংবাদ দাতা হিসাবে তারাই নিয়োগ পান,যারা আদৌও ঐ তৃণমূলে, সম্মান,শক্তি,শিক্ষা আর কর্মদক্ষতার বিচারে যোগ্য। একটি গণমাধ্যম তার প্রকাশিত বা প্রচারিত খবরে সারাদেশের সেইসব খবর জানিয়ে থাকে, যা তার তৃণমূল সংবাদ দাতা বা প্রতিনিধিরা দিয়ে থাকেন। অধিকাংশ গণমাধ্যম কেবল জেলা প্রতিনিধি দিয়ে থাকেন। আয়তন বা কাজের জটিলতা থাকলে,জেলায় একাধিকও হয়। ভালো ব্র্যান্ড গুলোর মধ্যে অনেক প্রতিষ্ঠান উপজেলা প্রতিনিধিও রাখেন। অর্থাৎ সত্য প্রকাশে এবং ঝুকিপূর্ণ পেশা পরিচালনার ক্ষেত্রে  সর্বধিক সতর্ক থাকেন গণমাধ্যম গুলোর প্রধান কার্যালয়। কাজেই গণমাধ্যমের অর্থাৎ আপনার এলাকায় কর্মরত প্রতিষ্ঠিত গণমাধ্যমের সাংবাদিকদের ওপর আপনি নির্ভর করতেই পারেন। প্রায় সব জেলাতেই ৩-৪ টা স্থানীয় গণমাধ্যম থাকে যেগুলো খবরের মান নিয়ন্ত্রণ করে। তবে বিনিয়োগ আর পরিসর মিলে অধিকাংশেরই পর্যাপ্ত মনিটরিং ও কোয়ালিটি কন্ট্রোল সম্ভব হয়ে ওঠে না। যুগের পরিবর্তন আর আধুনিকায়নের যোগাযোগ জন্ম দিয়েছে ইন্টারনেট ভিত্তিক গণমাধ্যম, নিউজ পোর্টাল,আইপি টিভি,ইউটিউব চ্যানেল। এক্ষেত্রেও কিছু গণমাধ্যম মানসম্পন্ন, যদিও গণমাধ্যম পরিচালনা আর কন্টেন্টের আদোল এখনও হাতে গোনা কয়েকটি ইন্টারনেট ভিত্তিক মিডিয়া ছাড়া কেউই রপ্ত করতে পারেনি। যেকারণে ইন্টারনেট কে পুঁজি করে পেশাদার গণমাধ্যম কে হেও করে দিচ্ছে এক শ্রেণীর সাংবাদিক ও নামধারী সাংবাদিক। প্রায় সবগুলো জেলা উপজেলাতে স্থানীয়, জাতীয় মিলে ২০ থেকে ৫০ জন কে সাংবাদিক পরিচয়ে পাওয়া যায়। এই বাংলায় তৃণমূল  সাংবাদিক শব্দটাকে ধারণ করে এমন  জ্যেষ্ঠ সাংবাদিক ভাই-বোনেরা অনেকটাই থমকে গেছেন আধুনিক গণমাধ্যম আর গণমাধ্যমের সহজলভ্যতা এই দু’য়ের কারনে। অর্ধেক ভালো হলে অর্ধেক খারাপ এই পরিসংখ্যানেই চলছে দেশের তৃণমূল সাংবাদিকতা। মূল ধারার সাংবাদিকদের দ্বিধাবিভক্তী ইন্ডাস্ট্রির চলমনা আবহের কারন। যদিও এখানে কাউকে দোষারোপ করার সুযোগ নেই। পারিভাষিক শব্দের মতো গণমাধ্যমও বদলাবে এটাই স্বাভাবিক।   পরিবর্তন হয় এমন ঘটনায় মিশ্রণ থাকবেই।
গ্রামীণ সাংবাদিকতার প্রবাদ পুরুষ কাঙাল হরিনাথের ‘গ্রাম বার্ত্তা’র  আঁতুড়ঘর কুষ্টিয়ার একটি অধিক গুরুত্বপূর্ণ বিবেচনার উপজেলা দৌলতপুর। বাংলাদেশী গণমাধ্যমের প্রধান কয়েকটি কার্যালয়ে কাজ করার মাঝারি অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতার ভিত্তিতে এই দৌলতপুরের সাংবাদিকতা বা আমার দৃষ্টির তথ্যসেবা পরিস্থিতি পর্যবেক্ষণ করে,তার সাথে আমার পেশার মুরব্বিদের দেয়া জ্ঞানগুলোর মিশ্রিত  সমীকরণ বলছে- দৌলতপুরের আপামর জনসাধারণ ও এই উপজেলার আর্থসামাজিক উন্নয়নে গণমাধ্যম চর্চায় পরিবর্তন আবশ্যক। আর তার সময় এখনই। উন্নয়নশীল বাংলাদেশে সম্ভাবনার দৌলতপুর এরকমই হাতছানি দেয় এখানকার মিডিয়া পাড়ায়। আয়তন, দৈনন্দিন কজের বিবেচনায় এ অঞ্চলে যেমন পর্যাপ্ত সংবাদকর্মীর দরকর তেমনি দরকার গণমাধ্যম চর্চার জন্য সাংগঠনিক কাঠামো। বেশ কয়েকটি নিবন্ধিত-অনিবন্ধিত সংগঠন এখানে চললেও সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের স্বার্থ রক্ষা ও বস্তুনিষ্ঠ খবরের চর্চায় বেশ পিছিয়ে সবগুলো সংগঠনই। স্থানীয় প্রশাসন, সর্বস্তরের জনপ্রতিনিধি, সামাজকর্মী,ব্যবসায়ী,সাংস্কৃতিক কর্মী সকলের কার্যক্রমে সুবিধা ও স্বচ্ছতা আনতে এবং অবকাঠামোগত উন্নয়নসহ দৌলতপুরের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে এ অঞ্চলের তথ্যসেবা নিশ্চিত হওয়া জরুরি। সার্বিক প্রেক্ষাপটকে তথ্য সেবা দিতে এবং উপজেলাটির সার্বিক উন্নয়ন মনিটরিং ও গবেষণার জন্য সাংবাদিকদের সাংগঠনিক কাঠামো বাস্তবায়ন অকল্পনীয় জরুরি। হাতে লেখা খবর ফ্যাক্স করে পাঠানো,চিঠির যোগাযোগ  আর ছোট্ট ক্যাসেট মারফত ভিডিও ফুটেজ পাঠানো এই তো মাত্রই আগের দশকের ঘটনা। তৃণমূল সাংবাদিক সমাজের ঐ সময়ের আবহটা ভেবে দেখতে পারেন।
অপব্যবহার আর অপব্যবহৃত হওয়া দু’ই তৃণমূলে এই পেশাকে অবমাননাকর পর্যায়ে নিয়ে যায়। যেকারণে খবরের ভ্যালু নেমে যায়। খুব ছোট্ট-সহজ বিষয়ও সমাধানের জন্য তখন খবর প্রকাশ-প্রচারে অধিক গুরুত্ব দিতে হয়। একই ভাবে ব্যাক্তিগত প্রচার প্রচারণায় যখন অনলাইন মিডিয়াগুলো ব্যবহৃত হচ্ছে তখন তার সহজলভ্যতা বিষয়টাকে যত্রতত্র করে ফেলছে। সেই সুবাদে গুরুত্বপূর্ণ মানুষেরা গুরুত্বপূর্ণ বক্তব্য বা তথ্যগুলো এসব অনলাইন মিডিয়ায় দিতে অনুৎসাহিত হচ্ছে। বর্তমান প্রজন্মে, মানে আমাদের পরবর্তী থেকে শুরু করে ট্যালেন্ট ছেলে-মেয়েগুলো সাংবাদিকতার ভুল ট্র্যাকে দৌড়ে হোঁচট খাচ্ছে। তৃণমূল বা মফস্বল সাংবাদিকতায় এমন ঘটনার শতাংশই বেশি। বলতে পারেন, স্থানীয় সরকারের ছোট্ট একটা প্রশাসনিক কাঠামো উপজেলা পর্যায় আর সকলের চেনাজানা একটি কমিউনিটির জন্য একগুচ্ছ সংবাদকর্মী খুব সহজেই নান্দনিক ও কার্যকরী তথ্য সেবা দিতে পারে। সর্বস্তরের মানুষের একটি কমন অনুষঙ্গ সংবাদ। যুগের সাথে সাথে প্রেক্ষাপটের পরিবর্তনে যার অস্তিত্বের জন্য বরফ গলতে হবে বয়জ্যেষ্ঠদের। পরিশুদ্ধি ও প্রতিষ্ঠার মনোবাসনা থাকতে হবে নতুনদের। মনে রাখতে হবে গণমাধ্যমের শত্রুরাই খবর কে সস্তা এবং সহজ বানাতে চেষ্টা করবে। আরও মনে রাখতে হবে,মফস্বল সংবাদকর্মীদের দেয়া খবরের ওপর আস্থা রাখে কেন্দ্রীয় গণমাধ্যম। এমনকি আপনার স্থানীয় গণমাধ্যমের জেলা কার্যালয়ও। বস্তুনিষ্ঠ খবরের চর্চা হোক প্রিয় দৌলতপুরে। তথ্যসেবা নিশ্চিত হোক জনগণের। খবর হবে সুখবর। সমৃদ্ধির প্রত্যাশা।
তাশরিক সঞ্চয় 
লেখক ও সাংবাদিক
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় লাইফ কেয়ারের পক্ষ থেকে ডাক্তারদের সংবর্ধনা
পরবর্তী পোস্ট
প্রতিপক্ষের ষড়যন্ত্রের স্বীকার আব্দুল মতিন, থানায় ডায়েরী

রিলেটেড পোস্ট

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...

অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

 চিকিৎসক-রোগীর আস্থাই স্বাস্থ্যসেবার প্রাণ, কনসাল্টেন্সির বাইরে প্রয়োজন কোঅপারেশন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উচ্চশিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

পদ্মা ব্যারেজ -পানির অধিকার আদায় ও নদী প্রবাহ...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সচেতনতাই পারে মাদকমুক্ত বাংলাদেশ

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন?

সেপ্টেম্বর ১২, ২০২৬

সরকারি চাকরি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট...

সেপ্টেম্বর ৯, ২০২৬

একটি কলম থেমে গেল—সম্পাদক জি এম নূর ইসলামের...

আগস্ট ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting