দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৮:৫৪
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...
সাতক্ষীরায় সাইবার অপরাধ প্রতিরোধে কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে...
বজ্রপাতে নৌকা থেকে পড়ে জেলে নিখোঁজ
আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের বৃক্ষ রোপন...
শর্ট সার্কিটের আগুনে পুড়ল কৃষকের বসতঘর সহ ৪...
সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

নলতায় “মানুষের তরে আমরা” অক্সিজেন ব্যাংকের যাত্রা শুরু

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৪, ২০২১
জুলাই ৪, ২০২১ ০ কমেন্ট 387 ভিউস

তরিকুল ইসলাম লাভলু, নলতা থেকে: করোনাভাইরাসের মরণ ছোবলে বিপর্যয় সাতক্ষীরায়। দিন দিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এর সাথে যোগ হয়েছে উপসর্গ ও পজিটিভ নিয়ে প্রতিদিন মৃত্যুর সংখ্যা। সাতক্ষীরা মেডিকেল সহ বেসরকারি হাসপাতালগুলোতে যে শয্যা রয়েছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। তাই গোটা জেলার মত নলতা ইউনিয়নেও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন অসংখ্য আক্রান্ত মানুষ। যাদের প্রধান সমস্যা হিসেবে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। এসব রোগীদের শ্বাসকষ্ট দূর করতে প্রতিনিয়ত প্রয়োজন হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের। প্রয়োজনের তুলনায় কম অক্সিজেন সিলিন্ডার এবং এর দাম কিছুটা ব্যয়বহুল হওয়ায় সব পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। ঠিক এমনই সময় জন্মভূমির মানুষের এমন প্রতিকূল অবস্থায় পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র পুত্র প্রকৌশলী জিয়াউল হক সুমন ও নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি তারিকুল ইসলাম এবং এলাকার কিছু মানুষের প্রচেষ্টায় নলতা হাসপাতালে স্থাপন করা হয়েছে অক্সিজেন ব্যাংক। প্রথম দিনে ৭ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করেছে “মানুষের তরে আমরা” অক্সিজেন ব্যাংক।

এই ব্যাংকের মাধ্যমে করোনা আক্রান্ত হয়ে নলতা ইউনিয়নে যারা অক্সিজেন সংকটে শ্বাসকষ্ট অনুভব করবে তাদের বাড়িতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে।

শনিবার সকাল ১১ টায় নলতা হাসপাতাল প্রাঙ্গণে “মানুষের তরে আমরা” অক্সিজেন ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলতা ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী খাদেমুল ইসলাম তুফানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা ওসি গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট আবুল ফজল মাহমুদ বাপী, নলতা হাসপাতাল প্রস্থোটিক এ্যান্ড অর্থোটিক সেণ্টারের পরিচালক ডাঃ জসিম, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিসুজ্জামান খোকন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইব্রাহীম খলিল, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, নলতা হাসপাতালের হিসাবরক্ষক তাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, নলতা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান নয়ন, সাকিন আল মামুন রাজু, রফিক, আজমীর, ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অক্সিজেন ব্যাংকের সেবা নেওয়ার হটলাইন নং: ০১৮২০২০৮৮৯৮, ০১৯২৪২১৫৯৩৪, ০১৯২১০০৭০৫৬

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটার কেবিএ কলেজ রোভার গ্রুপের স্যালাইন ও মাস্ক বিতরণ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা সীমান্তে পাচারকারিসহ ৩ বাংলাদেশী নাগরিক আটক

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

জুন ৯, ২০২৬

বিদেশে পাঠানোর নামে প্রতারনার অভিযোগ

জুন ৮, ২০২৬

নলতায় সভা অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬

কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন

জুন ৭, ২০২৬

কালিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

জুন ৩, ২০২৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জুন ২, ২০২৬

ইজারা বেশি হওয়ায় বিপাকে কালিগঞ্জের মাঝি পরিবার

জুন ২, ২০২৬

সাতক্ষীরায় মেজর জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে ফ্রি...

মে ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting