দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৩:১৮
ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকবে
নিহত আমিনুরের বাসায় ঈদ উপহার পৌঁছে দিলেন ড.মনিরুজ্জামান
এসসিএফ এর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
গোশত কাটার সময় যে ভুল এড়াবেন
ঈদের রাতের আমলে জান্নাত ওয়াজিব হয়
 সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর তিন গ্রামে ঈদুল...
ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ করলো...
শ্যামনগরে দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিনজনকে কুপিয়ে জখম
ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে নতুন পোশাক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

নতুন সমীকরণ, চীনের জন্য দ্বিতীয় বর্ডার পয়েন্ট খুলে দিল নেপাল

কর্তৃক kobirubel.satnadee জুন ২৯, ২০২০
জুন ২৯, ২০২০ ০ কমেন্ট 590 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক: চীনের সঙ্গে বাণিজ্যের জন্য নিজের সীমান্ত খুলে দিল নেপাল। নির্মাণ কাজের কাঁচামাল, জলবিদ্যুৎ কেন্দ্র ও বিমানবন্দর নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের জন্য সীমান্ত খুলে দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা গেছে।

করোনাভাইরাস সংক্রমণের জন্য চীনের সঙ্গে নিজেদের দুটি সীমান্ত টাটোপানি ও রসুয়াগাড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল। ৮ এপ্রিল খুলে দেওয়া হয় টাটোপানি সীমান্ত। এবার খোলা হল রসুয়াগাড়ি সীমান্ত। নেপাল-চীনের মধ্যে এক তরফা সরবরাহের জন্য বিশেষ চুক্তি হয়েছে। সেই প্রেক্ষিতেই সীমান্ত খুলে দেওয়ার এই সিদ্ধান্ত। তবে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে ঠিক কবে সীমান্ত খুলে দেওয়া হচ্ছে, তার উল্লেখ নেই।

রাসুয়া এলাকার মুখ্য জেলা কর্মকর্তা হরি প্রসাদ পন্ত জানান দুই দেশের মধ্যে সদর্থক আলোচনার পরই সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্তনেওয়া হয়েছে। বুধবার এই আলোচনা হয়। দুই দেশের মধ্যে এই আলোচনা হয় মৈত্রী ব্রিজ বা ফ্রেন্ডশিপ ব্রিজে। চুক্তি অনুযায়ী চীনের কার্গো ট্রাক নিত্যপ্রয়োজনীয় পণ্য নেপাল সীমান্তে নামিয়ে দেবে।

চীনের কার্গো ট্রাক ফিরে গেলে নেপালি চালক ও খালাসিরা সেই পণ্য ফের দেশের ভিতরে নিয়ে যাবে। প্রাথমিকভাবে দিনে মোট চারটি ট্রাক যাতায়াত করবে। পরে ধীরে ধীরে সেই সংখ্যা বাড়ানো হবে। ভৈরবাহা ও পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির জন্য কাজ দ্রুত গতিতে চালাচ্ছে নেপাল।

জুলাই মাসের মাঝামাঝি এই কাজ শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও লকডাউনের জন্য সময়সীমা বেড়ে গেছে। চীনের সঙ্গে নতুন করে সখ্যতা হওয়ার পর ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে নেপাল। কথায় বলে সরব শত্রুর থেকে নীরব বন্ধু অনেক বেশি ক্ষতিকারক। নেপাল ঠিক সেই কাজটাই করে চলেছে।

ভারতের সেনাপ্রধান এমএন নারাভানে আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন নেপালের দ্বিচারিতার পিছনে বেইজিংয়ের বড় ভূমিকা রয়েছে। সেই সন্দেহকে সত্যি প্রমাণ করে একের পর এক ভারতবিরোধী পদক্ষেপ নিয়ে চলেছে কাঠমান্ডু। এবার ভারত-নেপাল সীমান্ত লাগোয়া গ্রামগুলো সূত্রে চাঞ্চল্যকর খবর মিলছে।

জানা গেছে, নেপালের রেডিও স্টেশনগুলো সীমান্তজুড়ে ভারতবিরোধী প্রচার চালাচ্ছে। কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা যে নেপালেরই অংশ এবং এই বিষয়ে ভারত যে মিথ্যা দাবি করছে, সেই বক্তব্য তুলে ধরে প্রচার চালাচ্ছে নেপালের রেডিও স্টেশনগুলো বলে খবর।

ভারত নেপাল সীমানা লাগোয়া পিথোরাগড় দারচুলা মহকুমার দান্তু গ্রামে বসবাসকারী এক বাসিন্দা জানান বেশ কয়েকটি নেপালি রেডিও স্টেশন ভারতবিরোধী বার্তা প্রচার করছে বিভিন্ন নেপালি গানের সম্প্রচারের ফাঁকে ফাঁকে। নেপালি নেতাদের ভারতবিরোধী বক্তব্যও প্রচার করা হচ্ছে। নয়া নেপাল ও কালাপানি রেডিও নামে দুটি স্টেশন এই প্রচার চালাচ্ছে। সূত্র: কলকাতা২৪

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গাইবান্ধায় ১২ সহস্রাধিক মানুষ পানিবন্দি
পরবর্তী পোস্ট
বার্সাকে টপকে আবারও শীর্ষস্থানে রিয়াল

রিলেটেড পোস্ট

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting