দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২২
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

নওয়াজউদ্দিনের বিরুদ্ধে আলিয়ার ধর্ষণের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 351 ভিউস

বিনোদন ডেস্ক:

বলিউড তারকা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তার স্ত্রী আলিয়া একে অপরের বিরুদ্ধে টানা বিস্ফোরক অভিযোগ করে যাচ্ছেন। কখনো নওয়াজের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, আবার কখনো নওয়াজের দিকে অভিযোগ আনছেন আলিয়া।

এবার নওয়াজউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন তার স্ত্রী আলিয়া। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন আলিয়া। সেখানে নিজের কথা বলেছেন তিনি। আর সেখানেই নওয়াজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া। যেখানে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যাচ্ছে। ভিডিওতে তিনি জানাচ্ছেন, তার কাছ থেকে দুই সন্তানকে কেড়ে নেওয়ার জন্য তাকে খারাপভাবে ব্যবহার করা হচ্ছে। আলিয়ার অভিযোগ অভিনেতা কখনো তাদের নিজের জীবনের সঙ্গে যোগ করেননি। এমনকি সন্তানদেরও কোনো সঠিক ধারণা নেই। সন্তানরা জানে না কে তাদের বাবা।

আলিয়া ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘একজন অসাধারণ অভিনেতা অসাধারণ মানুষ হওয়ার চেষ্টা করছে। ওর (নওয়াজউদ্দিন সিদ্দিকি) হৃদয়হীন মা আমার সন্তানদের অবৈধ বলেছে। আর তাতেও ওই ব্যক্তি চুপ করে থেকেছে।’

উল্লেখ্য, সম্প্রতি নওয়াজের স্ত্রী আলিয়া আইনজীবী রিজওয়ান টুইটারে একটি ভিডিও শেয়ার করেন, সেখানে শোনা যাচ্ছে তাদের পরিচারিকা স্বপ্না রবিন মাসিহ্ বলছেন তিনি দুবাইয়ে আটকে পড়েছেন।

রিজওয়ানের বিবৃতি সেই ভিডিওর প্রেক্ষাপট ও বিস্তারিত তথ্য জানিয়েছে। রিজওয়ানের বিবৃতিতে স্বপ্নার ‘ভুল’ নিয়োগ এবং কীভাবে তাকে ভিসা ফি-এর অজুহাতে বেতন দেওয়া হয়নি সে সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়েছে। অভিযোগ করা হচ্ছে যে, সরকারি নথি অনুযায়ী, স্বপ্নাকে একটি অচেনা কোম্পানিতে সেলস ম্যানেজার হিসেবে নিয়োগ করা হয়েছিল। কিন্তু তিনি আসলে নওয়াজউদ্দিনের নাবালক সন্তানদের দেখাশোনা করছিলেন যখন তারা দুবাইয়ে পড়াশোনা করছিলেন। আইনজীবীকে স্বপ্না জানিয়েছেন যে নওয়াজউদ্দিন তাকে দুবাইয়ে ‘সম্পূর্ণ পরিত্যক্ত’ করে রেখেছেন এবং তার বেঁচে থাকার জন্যও ‘কোনো খাবার বা অর্থ রাখা নেই’।

পাশাপাশি এই বার্তার সঙ্গে রিজওয়ান কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন, ওই নারীকে যাতে দ্রুত উদ্ধার করা যায়। ভিডিওতে সাহায্য চেয়ে কাঁদতে শোনা যায় স্বপ্নাকে। তাকে নওয়াজের কাছে অনুরোধ করতে শোনা যায় যাতে তাকে তার বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হয় ও ভারতে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোজপুরি গানের নৃত্যে মাতালেন কার্তিক আরিয়ান
পরবর্তী পোস্ট
বলিউডে অভিষেকের আগেই অবসরের ঘোষণা নয়নতারার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting