দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:৩৩
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

দেশে দরিদ্র তিন কোটি ১৭ লাখ, অতিদরিদ্র ৯৫ লাখ

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ১২, ২০২৩
এপ্রিল ১২, ২০২৩ ০ কমেন্ট 439 ভিউস

জাতীয় ডেস্ক :

বাংলাদেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এরমধ্যে দেশে এখন দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ। সেই হিসাবে দেশে তিন কোটি ১৭ লাখ ৫৮ হাজার ছয়জন দরিদ্র। আর অতিদারিদ্র্যের হার ৫ দশমিক ৬ শতাংশ। সেই হিসেবে হতদরিদ্রের সংখ্যা ৯৫ লাখ ১০ হাজার ৪১৯ জন।

এসব তথ্য জানিয়েছে দারিদ্র্যের হার নির্ধারণে কাজ করা সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এর আগে ২০১৬ সালের বিবিএসের পরিসংখ্যানে দেশে ২৪ দশমিক ৩ শতাংশ দরিদ্র জনগোষ্ঠী ছিল বলে জানানো হয়েছিল। আর ওই বছর দেশে হতদরিদ্র জনগোষ্ঠী ছিল ১২ দশমিক ৯ শতাংশ।

খাদ্যপণ্য কিনতেই যায় আয়ের ৪৫.৮ শতাংশ

বুধবার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে ‘খানার আয়-ব্যয় জরিপ ২০২২’-এর ফলাফল প্রকাশ করে বিবিএস। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান।

বিবিএসের জরিপের প্রতিবেদনে বলা হয়, পল্লী অঞ্চলে ২০ দশমিক ৫ শতাংশ এবং শহরে ১৪ দশমিক ৭ শতাংশ দরিদ্র রয়েছে।

সারাদেশের ৭২০টি নমুনা এলাকায় পরিচালিত হয় এই জরিপ। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈবচয়নের ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজার ৪০০ খানা থেকে সংগ্রহ করা হয় তথ্য। জরিপের প্রশ্নপত্রে মোট ১০টি সেকশন ছিল। এই ১০টি সেকশনের তথ্য সংগ্রহের জন্য একজন তথ্য সংগ্রহকারী প্রতিটি খানায় ১০ বার ভিজিট করেন।

৬ বছরে প্রতি পরিবারে খরচ বেড়ে দ্বিগুণ

জরিপের ফলাফলে ২০১৬ সালের পর এ সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করেনি বিবিএস। সংস্থাটি তখন ‘হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে (এইচআইইএস) ২০১৬’ প্রকাশ করেছিল।

জরিপ পরিচালনার সময়কাল

বিবিএসের জরিপটি ২০২২ সালের ১ জানুয়ারি থেকে শুরু হয়। যা শেষ হয় একই বছরের ৩১ ডিসেম্বর। অর্থাৎ এক বছর ধরে সংগ্রহ করা হয়েছে তথ্য।

দেশে দারিদ্র্যের হার কমে ১৮ দশমিক ৭ শতাংশ

বিবিএসের ২০২২-এর জরিপ থেকে জানা যায়, ২০১০ সালে প্রতি পরিবারের খরচ ছিল মাত্র ১১ হাজার ২০০ টাকা। একই সময়ে আয় ছিল ১১ হাজার ২০০ টাকা। ফলে আয় যেমন বেড়েছে পাশাপাশি খরচও বেড়েছে দ্বিগুণ হারে।

২০২২ সালের জরিপে দেখা যায়, এসময় আয়ের জন্য গিনি সহগের মান শূন্য দশমিক ৪৯৯ শতাংশ, যা ২০১৬ সালে ছিল শূন্য দশমিক ৪৮২ এবং ২০১০ সালে ছিল শূন্য দশমিক ৪৫৮ শতাংশ। এতে দেখা যায় বৈষম্য বেড়েছে।

অন্যদিকে ২০২২ সালে ভোগব্যয়ের জন্য গিনি সহগের মান ছিল শূন্য দশমিক ৩৩৪ শতাংশ, যা ২০১৬ সালে শূন্য দশমিক ৩২৪ এবং ২০১০ সালে ছিল শূন্য দশমিক ৩২১ শতাংশ।

৯৯.৩২ শতাংশ পরিবারে বিদ্যুৎ

এছাড়া দেশে ক্যালরি গ্রহণে লক্ষণীয় অগ্রগতি হয়েছে বলে জানানো হয় বিবিএসের প্রতিবেদনে। এতে দেখা যায়, বর্তমানে জনপ্রতি ক্যালরি নেওয়ার পরিমাণ দৈনিক দুই হাজার ৩৯৩ কিলো ক্যালরি, যা ২০১৬ সালে ছিল দুই হাজার ২১০ দশমিক ৪ কিলো ক্যালরি এবং ২০১০ সালে ছিল ২ হাজার ৩১৮ দশমিক ৩ কিলো ক্যালরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। আর সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মো. মতিয়ার রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মহিউদ্দিন আহমেদ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিন্দা মিয়ানমারে সামরিক বিমান হামলায় নিহত বেড়ে ১০০
পরবর্তী পোস্ট
কলারোয়ায় শিক্ষাবিদ অধ্যাপক এম.এ ফারুকের ইন্তেকাল সাতক্ষীরা প্রেসক্লাবে শোক জ্ঞাপন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting