দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:১৮
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়রাজনীতিসারাদেশ

দেশবাসীকে বিএনপি মহাসচিব’র ঈদ শুভেচ্ছা

কর্তৃক kobirubel.satnadee মে ২৫, ২০২০
মে ২৫, ২০২০ ০ কমেন্ট 405 ভিউস

দেশে সোমবার (২৫ মে) উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর। দিনটিকে সামনে রেখে রবিবার (২৪ মে) রাতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও করোনাভাইরাস সংকটে সাহস না হারানোর পরামর্শ দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ভোরের নতুন সূর্য, নতুন স্বপ্ন, নতুন আশার আলো জন্ম দেবে। দাম দিতে হয় জীবনে- ধরে নিন এবারের ঈদটা সেই পরীক্ষা। পরম করুণাময় আল্লাহ আমাদের জন্য অবশ্যই ভালো কিছু রেখেছেন। এই দিন কেটে যাবে।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভিডিওবার্তায় এ আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্‌ আসমানি তাগিদ’- গানটি ব্যবহার করা হয়েছে।

ভিডিও বার্তায় ভাইরাসের সংক্রমণ এড়াতে বাড়ি বাড়ি না গিয়ে ইন্টারনেটে ঈদের শুভেচ্ছা বিনিময় করার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, ‘এবারে রোজা ও ঈদ একেবারে অন্যরকম। আগে আমরা এই ধরনের ঈদের কোনও ধারণা পাইনি। তবু ঈদ, ঈদ-ই, আনন্দ। সবার সঙ্গে হয়তো নামাজ পড়তে যাওয়া হবে না, বন্ধু-আত্মীয়দের বাড়িতে বেড়াতে যেতে হয়তো পারবো না, সেমাই খাওয়া হবে না। কিন্তু তাতে কী? মনের যে কোনটাতে প্রিয়জনের বাস, ঠিক সেইখানে তো কোনও লকডাউন নেই।’

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘এবার হয়তো আমার নাতির সঙ্গে কোলাকুলি হবে না। কিন্তু দেখা হয়তো হবে আশা করছি, কারণ আমি এখন জুম ব্যবহার (ইন্টারনেটে ভিডিওকলে কথা বলার অ্যাপ) করা শিখে গেছি। আপনরাও করুন।’

মির্জা ফখরুল বলেন, ‘ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। চারিদিকে আতঙ্ক ভয়, সামজিক দূরত্ব, অভাব-অনটন। তার ওপরে আবার দক্ষিণে আম্পানের তাণ্ডব। এর মধ্যে ঈদ।’

ঈদেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা না হওয়ার ইঙ্গিত দিয়ে দলটির মহাসচিব বলেন, ‘একটু মন খারাপ। এই অসুখটার জন্য আমাদের নেত্রী ম্যাডামের সঙ্গে দেখা হয়তো হবে না। যদিও উনি বাসায় আছেন। গত ঈদেও দেখা হয়নি, জেলে ছিলেন।’

করোনার বিপর্যয় কেটে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির মহাসচিব সবাইকে সাহসের সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান।  সূত্র: বাংলা ট্রিবিউন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পরবর্তী পোস্ট
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস...

জুন ২৮, ২০২৬

মিঠু খানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

জুন ২৭, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

কক্সবাজার ক্লাব: বিশ্বমানের প্রতিষ্ঠানের পথে আমাদের অঙ্গীকার একটি...

জুন ২৭, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

বাঁশদহা বাজারে ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ,...

জুন ২০, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting