দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৮:২৯
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় ঈদের দ্বিতীয় দিনে বৃৃষ্টি উপেক্ষা করে ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৩, ২০১৯
আগস্ট ১৩, ২০১৯ ০ কমেন্ট 385 ভিউস

মোমিনুর রহমান: সাতক্ষীরায় বৈরী আবহাওয়া আর বৃষ্টি উপেক্ষা করে ঈদ-উল-আযহা’র দ্বিতীয় দিনেও জনপ্রশাসন পদক প্রাপ্ত রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটিতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। মঙ্গলবার সকাল থেকে পর্যটন কেন্দ্রটিতে ভিড় জমাতে দেখা যায় জেলা ও জেলার বাইরে থেকে বেড়াতে আসা দর্শনার্থীদের। ঈদের আনন্দে দিনভর দর্শনার্থীদের পদচারনায় মুখরিত ছিল পর্যটন কেন্দ্রটি। কেউ বা স্ব-পরিবারে আবার কেউ বন্ধুদের সাথে উপভোগ করেছেন ইছামতি তীরের নয়নাভিরাম রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের সৌন্দর্য। পাশাপাশি উৎসবের আমেজে শিশু থেকে শুরু করে সব বয়সের দর্শনার্থীরা সেলফিতে মেতে উঠেছিলেন নির্ধারিত সেলফি পয়েন্ট গুলোতে। তবে বৈরী আবহাওয়া এবার অনেকটাই ব্যাঘাত ঘটিয়েছে দর্শনার্থীদের ঈদ আনন্দে। ঈদের দিন (সোমবার) বিকালে এবং মঙ্গলবার বেলা ১১টার পর থেকে দিনভর থেমে থেমে চলা বৃষ্টিতে বেশ বিড়ম্বনায় পড়েন দর্শনার্থীরা। তবে বৃষ্টির বাঁধা কাটিয়ে ঈদ আনন্দ উপভোগে কোন কমতি ছিলোনা পর্যটন কেন্দ্রটিতে আসা দর্শনার্থীদের মাঝে। প্রতি বছরের মতো এবারও ঈদের আগেই দর্শনার্থীদের বিনোদনের জন্য প্রস্তুত করা হয়েছিলো ইছামতি নদীর অববাহিকায় সুন্দরবনের আদলে সৃষ্ট সাতক্ষীরায় ঐতিহ্যবাহী রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটিকে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি স্থানটিকে আরো আকর্ষনীয় হিসেবে দর্শনার্থীদের কাছে উপস্থাপনের তীব্র প্রচেষ্টাও ছিলো উপজেলা প্রশাসনের। ইতোমধ্যেই দেবহাটা সদরের সুশীলগাতী থেকে ইছামতি পাড়ের রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পর্যন্ত কার্পেটিং রাস্তা নির্মানের কাজ প্রায় শেষ করেছে প্রশাসন। তবে ঈদের আগেই ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা নির্মান কাজ প্রায় শেষ মুহুর্তে পৌছানোর ফলেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে এবারের ঈদে বিনোদন প্রেমী দর্শনার্থীদের সমাগম হয়েছে বলে ধারনা কতৃপক্ষের। রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির ব্যবস্থাপক দীপঙ্কর ঘোষ জানান, বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঈদে পর্যটন কেন্দ্রটিতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। তবে বৃষ্টির কারনে কিছুটা বিঘœ ঘটলেও পর্যটন কেন্দ্রটিতে আসা দর্শনার্থীদের ঈদ আনন্দ উপভোগে কোন কমতি ছিলোনা বলেও জানান তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঈদুল আযহার শুভেচ্ছা বিজ্ঞাপন
পরবর্তী পোস্ট
কোরবানীর পশুর চামড়ার ন্যায্য দাম না পাওয়ায় ৯০০ চামড়া মাটিতে পুঁতল

রিলেটেড পোস্ট

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

জেলা প্রশাসক দেখবেন কি? দেবহাটায় সরকারি মূল্যের চেয়ে...

জুন ১৯, ২০২৬

দেবহাটায় গৃহবধুর মৃত্যু নিয়ে গুজ্ঞন

জুন ৮, ২০২৬

দেবহাটায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ  সম্মেলন

মে ২২, ২০২৬

দেবহাটার টিকেটে প্রতিপক্ষকের হামলায় গৃহিণী আহত: কান ছিড়ে...

মে ২০, ২০২৬

কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...

মে ১৯, ২০২৬

দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...

মে ১৯, ২০২৬

ডিসির কাছে ‘এক ডজন’ দাবি তুললেন দেবহাটার নীতিনির্ধারকরা

মে ১৯, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting