
আহাদুর রহমান:
আজ সকাল সাড়ে আটটার সময় সাতক্ষীরার দেবনগরের নতুন করোনা শনাক্ত সেলিম হোসেনের বাসা লক ডাউন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার কোভিড১৯ পজিটিভ আসে। এ নিয়ে সাতক্ষীরা সদরে মোট দুইজন করোনাক্রান্ত হলেন।এছাড়াও কলারোয়াতে আরও একজনের করোন পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। সাতক্ষীরা জেলার মোট করোনাক্রান্তের সংখ্যা্র ৩২ জন।
অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনের নেতৃত্বে করোনাক্রান্ত সেলিম হোসেনের বাসা লকডাউন করে জেলা পুলিশ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান এবং অন্যান্য অফিসার ও ফোর্স বৃন্দ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন করোনা আক্রান্ত সেলিম এর খোঁজ খবর নেন এবং তাকে জানান যে সাতক্ষীরা জেলা পুলিশ তার সাথে রয়েছে। তিনি সেলিমকে দৃঢ় মনোবলের সাথে এই পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন। করোনা আক্রান্ত সেলিম এর মাধ্যমে সাতক্ষীরা জেলার অন্য কেউ সংক্রমিত হয়েছে কিনা এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়। জানা যায় যে, সেলিম ভোলার খেয়াঘাটে
অবস্থিত ‘সাগরিকা ফিড মিল’ প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি গত ১৮ মে রাতে সাতক্ষীরাতে আসেন। পরে অসুস্থ অনুভব করায় ১৯মে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টেস্ট করান। মেডিকেল কলেজে যাওয়ার সময় তিনি তার বন্ধু মাসুমের বাইসাইকেলটি ব্যবহার করেন। টেস্ট করে আসার পরে তিনি বাইসাইকেলটি আবার মাসুমের কাছে হস্তান্তর করেন। এজন্য, করোনা প্রতিরোধকল্পে এবং এলাকাবাসীর সর্বোত্তম স্বার্থে মাসুমদের বাসাও লকডাউন করা হয়।
এ সময় এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.