দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:৪৬
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

দুবাই গেলেন ইলিয়াস, দেখে নেওয়ার হুমকি দিলেন সুবাহ

কর্তৃক SK Ferdous জানুয়ারি ৭, ২০২২
জানুয়ারি ৭, ২০২২ ০ কমেন্ট 436 ভিউস

অনলাইন ডেস্ক :

বিয়ের মাস না পেরোতেই সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন ও মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার সংসারে শোনা যাচ্ছে ভাঙনের সুর।  গত বছরের ১ ডিসেম্বর বিয়ে করলেও কয়েকদিন পর বিষয়টি প্রকাশ্যে আনেন তার।

কিন্তু এর পরই শুরু হয় নানা বিতর্ক। ইলিয়াস তার দ্বিতীয় স্ত্রী কারিন নাজকে ডিভোর্স না দিয়েই সুবাহকে বিয়ে করেছেন বলে অভিযোগ ওঠে। এই ব্যাপারে অবশ্য সুবাহ আর ইলিয়াস দুজনই কারিনের ঘাড়েই দোষ চাপিয়ে একাট্টাই ছিলেন।

কিন্তু পরক্ষণে তারা দু’জনেই হয়ে ওঠেন একে-অপরের প্রতিপক্ষ। সুবাহ ফাঁদে ফেলে বিয়ে করেছেন বলে অভিযোগ তোলেন ইলিয়াস। সুবাহর বিরুদ্ধে বিয়ের পর গায়ে হাত তোলারও অভিযোগ করেন এই গায়ক।

তবে সুবাহও ইলিয়াসের বিরুদ্ধে পাল্টা শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন।

এসব পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই সুবাহর বাসা থেকে চলে যান ইলিয়াস। এরপর থানায় গিয়ে ইলিয়াসের বিরুদ্ধে মামলা করেন সুবাহ। ৩ জানুয়ারি মামলাটি দায়েরের পর আদালত আগামী ১৯ জানুয়ারি এর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এদিকে মামলা চলমান অবস্থায় দুবাই পাড়ি দিয়েছেন ইলিয়াস। সেখানে গিয়ে একাধিক পোস্ট দিতেও দেখা গেছে তাকে। তিনি মাস খানেক দুবাইতে অবস্থান করবেন বলে জানা গেছে।

অন্যদিকে ইলিয়াস দুবাই চলে যাওয়ার পর ফেসবুক পোস্টে ইলিয়াসকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন সুবাহ। ফেসবুক পোস্টে সুবাহ লিখেছেন, ‘আমি সুষ্ঠু বিচার চাই। আমি দেখতে চাই ইলিয়াস হোসাইন কত বড় ক্ষমতাশীল ব্যক্তি। তাকে কে কে সাহায্য করে! এবং সে আমার কী কী ক্ষতি করতে পারে। আমার জীবন শেষ হয়ে গেছে ইলিয়াস হোসাইনের জন্য। আমি যেহেতু এখনও বেঁচে আছি, আমিও তার শেষ দেখে ছাড়ব ইনশাল্লাহ। আমি তার বিচার চাই। তার সাথে কখনো কোনোদিন আর আমার বোঝাপড়া হবে না। আর যতই কেউ হুমকি-ধামকি দেয়, পা ধরে, আমি কখনই মামলা তুলে নেব না। এবং আমি মীমাংসায় যাব না।

নিজেকে নির্যাতনের শিকার দাবি করে সুবাহ লিখেছেন, ‘আমি শারীরিক, মানসিক ও সামাজিকভাবে নির্যাতিত। পারলে কেউ হেল্প করুন। আর না হলে আমাকে কেউ খবরদার আর জ্ঞান দিতে আসবেন না, মীমাংসার বিষয়ে কথা বলতে আসবেন না।

কয়েকদিন আগেই অবশ্য ইলিয়াসকে নিয়ে সুবাহর অন্য সুর ছিল। সে সময় ইলিয়াসের সঙ্গে সংসার প্রসঙ্গে ফেসবুক পোস্টে সুবাহ লিখেছিলেন, আমি তখন ইলিয়াসের ভালো বন্ধু ছিলাম। পরে আমাদের দু’জনের ভালোলাগা থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে পরিবারের সবাইকে জানিয়ে যা করার করেছি। আমরা তো পাপ কিছু করিনি। আমাকে আর ইলিয়াসকে যদি আপনাদের ভালো না লাগে ইগনোর করতে পারেন। আমাদের দু’জনকে ফলো করার দরকার নাই। আমরা দু’জন-দু’জনের সঙ্গে ভালো আছি সংসার নিয়ে। আলহামদুলিল্লাহ!

ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক থাকার সূত্রে আলোচনায় আসেন সুবাহ। এরপর কয়েকটি সিনেমায়ও কাজ করেছেন। কিন্তু এখনো কোনো সিনেমা মুক্তি পায়নি।

অন্যদিকে ইলিয়াস হোসেন সংগীতশিল্পী হিসেবে সাফল্য পেয়েছিলেন। বর্তমানে তিনি রাজনৈতিক অঙ্গনে সক্রিয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কুলিয়ার পুষ্পকাটিতে নব-নির্বাচিত চেয়ারম্যান আছাদুল হক কে সংবর্ধনা
পরবর্তী পোস্ট
দান-সদকার পুরস্কার

রিলেটেড পোস্ট

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting