দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৫৩
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

দাম্পত্য জীবনের কষ্টের কথা জানালেন মাধুরী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৭, ২০২৩
ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ০ কমেন্ট 373 ভিউস

বিনোদন ডেস্ক:

একসঙ্গে পথ চলার ২৩ বছর পার করেছেন মাধুরী দীক্ষিত ও ডক্টর শ্রীরাম নেনে। ১৯৯৯ সালে সকলকে অবাক করে দিয়ে আমেরিকার নিবাসী দন্ত চিকিৎসককে বিয়ে করেন মাধুরী। কেরিয়ারের স্বর্ণ সময়ে নায়িকার এমন সিদ্ধান্ত চমকে দিয়েছিল সকলকে।

আশি-নব্বইয়ের দশকে তিনি পর্দায় এলেই ঝড় উঠত সকলের হৃদয়ে। অনেক অভিনেতার সঙ্গেও জড়িয়েছিল তার নাম। কিন্তু চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করে অভিনয় জগৎ ছেড়ে মাধুরী দীক্ষিত চলে গিয়েছিলেন আমেরিকায়। দীর্ঘ তেইশ বছরের দাম্পত্য জীবন তাদের। তবে সহজ ছিল না তার দাম্পত্য জীবনের শুরুর দিনগুলো। সম্প্রতি স্বামীর ইউটিউব চ্যানেলে সেই নিয়ে মুখ খুলেছেন ‘ধক ধক গার্ল’।

মাধুরী জানান, একজন চিকিৎসকের স্ত্রী হওয়া কতটা কঠিন। সন্তানদের খেয়াল রাখতে হয়, স্কুলে নিয়ে যেতে হয়, সময়ও একটা বড় ব্যাপার। হয়তো একটা গুরুত্বপূর্ণ কিছু ঘটছে, শ্রীরামকে দরকার, কিন্তু সে তখন ব্যস্ত হাসপাতালে, রোগীর দেখাশোনা করছে। কখনও হয়তো আমি অসুস্থ, কিন্তু সে হাসপাতালে রোগীর পরিচর্যায় ব্যস্ত। এমনও হয় যে, চার-পাঁচ দিন টানা হাসপাতালে কাটানোর পর তার স্বামী বাড়ি ফেরেন।

যদিও মাধুরী তাঁর চিকিৎসক স্বামীর জন্য গর্বিত। যে ভাবে শ্রীরাম রোগীদের খেয়াল রাখেন, তাদের জন্য লড়াই করেন, তা মুগ্ধ করে মাধুরীকে। তিনি স্বামীকে বলেন, আমি জানি, তুমি ভাল মনের মানুষ। বিয়ের ক্ষেত্রে জীবনসঙ্গীকে জানাটা খুব জরুরি।

অভিনেত্রী বলেন, বিয়ের পর আমি নিজের জীবনটা প্রাণ খুলে বাঁচার সুযোগ পেয়েছি। আমরা বাইরে যেতাম, অনেক জায়গায় ট্রাভেল করতাম এবং প্রচুর অ্যাডভেঞ্চার স্পোর্টস করেছি যেটা আমি তার আগে কখনো করিনি। উনি আমার জীবনকে আরও বেশি সমৃদ্ধ করেছেন, আমাকে আরও ভালো মানুষ হিসাবে গড়ে তুলেছেন।

মাধুরী ও শ্রীরাম নেনের বড় ছেলে অরিনের জন্ম হয় ২০০৩ সালে। দু-বছর পর রায়ানের জন্ম দেন মাধুরী। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর, আপতত মুম্বাইয়ে নিজেদের ভালোবাসার ঠিকানা গড়েছেন মাধুরী ও নেনে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভালো ছবির মুক্তিতেও নিরবতা, আশ্চর্য জয়া আহসান
পরবর্তী পোস্ট
বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, সাশ্রয়ী হন: প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting