থানাঘাটাতে হোমকোয়ারেন্টাইন মানছেনা একটি পরিবার

নিজস্ব প্রতিবেদক:

সদরের থানাঘাটাতে হোমকোয়ারেন্টাইন মানছেনা একটি পরিবার। সম্প্রতি ঢাকার যাত্রাবাড়ী থেকে স্থানীয় কালাম দর্জির ছেলে ও মেয়ে সাতক্ষীরাতে ফিরেছে। চৌকিদার বাড়িটি লকডাউন করেলেও তারা লকডাউন মানছে না। স্থানীয় লোকজন ও চৌকিদার তাদেরকে বাড়ি থাকার পরামর্শ দিলে তাদের আত্মীয়-স্বজন সহ দশ বারোজন লাঠিসোটা নিয়ে চৌকিদার ও স্থানীয়দের মারধোর করতে আসে।

সম্পর্কিত খবর

এলাকার মধ্যে বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। তাই যাতে কলাম দর্জির পরিবার হোমকোয়ারেন্টাইনে থাকে সে বিষয়ে স্থানীয়রা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

Comments

Leave a Reply