দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪৬
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বাণিজ্য

তিন দেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে টিপু মুনশির বৈঠক

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২৩
মার্চ ১১, ২০২৩ ০ কমেন্ট 329 ভিউস

বাণিজ্য ডেস্ক:

সৌদি আরব, চীন ও ভুটানের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে ঢাকায় বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, এ তিনটিই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। এর মধ্যে চীন বাংলাদেশের বড় ব্যবসায়িক ও অর্থনৈতিক অংশীদার। বাংলাদেশে চীনের অনেক বিনিয়োগ রয়েছে। চীনের বিনিয়োগকারীরা আরও বেশি করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

শনিবার (১১ মার্চ) ঢাকায় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে চলমান বাংলাদেশ বিজনেস সামিটে অংশগ্রহণকারী সৌদি আরব, চীন ও ভুটানের বাণিজ্যমন্ত্রীদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, বাংলাদেশের এনার্জি, এগ্রোবেজ ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং এবং অবকাঠামো উন্নয়ন খাতে আরও বিনিয়োগ আসবে। চীন বাংলাদেশের সঙ্গে চলমান বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরব বাংলাদেশে বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের এনার্জি সেক্টরে সৌদি আরব বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, এগ্রোবেজ ইন্ডাস্ট্রি এবং ফুড সেক্টরে সৌদি আরব বিনিয়োগ করে আগ্রহী। ভুটান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী। এজন্য নৌপথ এবং স্থল বন্দরের বিভিন্ন সমস্যা দূর করে দ্রত বাণিজ্য বাড়াতে চায়। বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিকসহ সব ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান।

এ সময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি বিগত যে কোনও সময়ের চেয়ে শক্তিশালী। সবকিছু জেনেশুনেই পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য এবং বিনিযোগ বাড়াতে এগিয়ে আসছে। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন খুবই লাভজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের বিভিন্ন আকর্ষণীয় স্থানে ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে, বেশ কয়েকটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দেশীয় প্রতিষ্ঠানসহ পৃথিবীর বিভিন্ন দেশ এখানে বিনিয়োগের জন্য এগিয়ে এসেছেন, আরও বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার বিনিয়োগের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা প্রদান করছে এবং বিনিয়োগের আনুষ্ঠানিকতা সহজ করেছে। এ বিষয়গুলো তাদের কাছে তুলে ধরেছি। সৌদি আরব এবং চীন বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

বাণিজ্যমন্ত্রী প্রথমে বিজনেস সামিটে যোগদানকারী সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আব্দুল্লাহ আলকাসাবি মতবিনিময় করেন। এ সময় সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এনার্জি খাতে বিনিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এছাড়া, বাংলাদেশের এগ্রিকালচার, ফুড সেক্টরে বিনিয়োগের সুযোগ রয়েছে। সৌদি আরবের বিনিয়োগকারীরা সবদিক বিবেচনা করে আলাপ-আলোচনার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ করবে।

বাণিজ্যমন্ত্রী এরপর বিজনেস সামিটে যোগদানকারী চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড জাং শাওগাং এর সঙ্গে মতবিনিময় করেন। এসময় চীনের বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের চতুর্থ বৃহৎ ব্যবসায়ীক অংশীদার। বাংলাদেশে চীনের অনেক বিনিয়োগ রয়েছে। চীন বাংলাদেশের উন্নয়নের অংশীদার। বাংলাদেশের এনার্জি, এগ্রোবেজ ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং এবং অবকাঠামো খাতে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে। চীনের বিনিয়োগকারীগণ বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী।

পরে বাণিজ্য মন্ত্রী ভুটানের শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানমন্ত্রী কার্মা দর্জির সঙ্গে বৈঠক করেন। এসময় ভুটানের মন্ত্রী বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে আগ্রহী। এজন্য উভয় দেশের নৌপথ সচল এবং ব্যবসা বাণিজ্যের জন্য বন্দরের সমস্যাগুলো দূর করার আহ্বান জানান।

এর আগে বাণিজ্যমন্ত্রী এফবিসিসিআই এর ৫০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত তিনদিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ এর উদ্বেধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ এর উদ্বোধন করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নড়াইলে সাহসী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জাতীয় কবি পুরস্কার পেলেন সাংবাদিক মোঃ জিয়াউর রহমান জামী
পরবর্তী পোস্ট
কলারোয়ায় ব্যবসার নামে টাকা নিয়ে প্রতারণা করলো অহিদুজ্জামান

রিলেটেড পোস্ট

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...

এপ্রিল ১৯, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

এপ্রিল ১৬, ২০২৬

কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক...

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting