দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:০৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় ২ কোটি টাকার গাছ ৪০ লাখ টাকায় টেন্ডার

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৬, ২০১৯
সেপ্টেম্বর ২৬, ২০১৯ ০ কমেন্ট 329 ভিউস

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তালার সাবেক উপজেলা নির্বাহি কর্মকর্তা কর্তৃক রাস্তার পার্শ্বে এনজিও’র মাধ্যমে লাগানো ২ কোটি টাকার গাছ আদালতের নির্দেশ অমান্য করে ৪০ লাখ টাকায় টেন্ডার দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, উপজেলার শিরাশুনি গ্রামের ছাদের আলী শেখের ছেলে শেখ সোহারব হোসেন।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি ১৯৮৩ সালে শিরাশুনি সমাজ কল্যাণ যুব সংঘের কার্যকরী পরিষদের কোষাধ্যক্ষ থাকাকালিন তালার ৩টি গ্রামের সরকারি রাস্তার পাশে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করি। ইতিমধ্যে আমাদের সংঘটির নাম পরিবর্তন করে সেতু বাংলাদেশ নাম করণ করেন আবুল হোসেন। পরবর্তীতে WFP ১৯৯৩ সালে আমাদের বৃক্ষরোপনকে স্বাগত জানিয়ে আমাদের সাথে একটি চুক্তি করেন যে, তারাও সরকারি রাস্তার পাশে আমাদের সাথে বৃক্ষরোপন করবে। পরবর্তীতে ওই গাছ থেকে ৬০% পাবে সমিতির উপকারভোগীরা, ২০% পাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও ২০% পাবে সেতু বাংলাদেশ। উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য সুফলভোগী হিসেবে উপজেলার শিরাশুনি, শুভাষিনী ও লাউতাড়া গ্রামের ১৭টি গ্রুপ তৈরি করা হয়। বৃক্ষরোপনের পর থেকে গ্রুপের সদস্যরা পরিচর্যা করে আসছিলেন। কিন্তু সমাজ কল্যাণ যুব সংঘের সাবেক সহ-সভাপতি ও সেতু বাংলাদেশের পরিচালক আবুল হোসেন সুফলভোগীদের বঞ্চিত করে উক্ত গাছগুলো কর্তন করে আত্মসাথের ষড়যন্ত্রে লিপ্ত হলে আমি ২০১৮ সালে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। উক্ত মামলায় আদালত গত ৩০/৬/১৯ তারিখে বিষয়টি পক্ষদ্বয়কে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সমন্বয় পূর্বক বিরোধ নিস্পত্তি করার পরাদর্শ প্রদান করেন। সে মোতাবেক আমি বিষয়টি নিস্পত্তির জন্য তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের কাছে গত ৮/৭/২০১৯ তারিখে গেলে তিনি বলেন, তার বদলীর অর্ডার হয়েছে। তিনি কিছুই করতে পারবো না। অথচ ইউএনও সাজিয়া আফরিন আমাকে বা গ্রুপের কাউকে অবগত না করে অর্থলোভী আবুল হোসেনের সাথে যোগসাজস করে গোপনে তিনি চলে যাওয়ার পূর্বেই প্রায় দেড় হাজার গাছ যার আনুমানিক মূল্য ২ কোটি টাকার অধিক, যা মাত্র ৪০লাখ টাকায় টেন্ডার দেন। এরফলে গাছ পরিচর্যাকারী সুফলভোগীরা বঞ্চিত হচ্ছেন, পাশাপাশি সরকারের রাজস্ব বঞ্চিত করার পায়তারা চালাচ্ছেন উক্ত অর্থলোভী আবুল হোসেন।
এমতাবন্থায় তিনি এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য বর্তমান তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, সুফলভোগী গ্রুপের সদস্য গোলাম হোসেন মোড়ল ও শফিকুল মোলঙ্গী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জলবায়ু নায্যতার দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন, পদযাত্রা ও স্মারক লিপি প্রদান
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় কলেজের মেয়েদের উত্যক্ত করায় বখাটে যুবককে ছয় মাসের কারাদণ্ড

রিলেটেড পোস্ট

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬

তালায় মিথ্যা অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে কৃষককে বাড়ি উচ্ছেদের পাঁয়তারা 

জুলাই ২৫, ২০২৬

 খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রনব ঘোষ বাবলু...

জুলাই ২৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting