দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:০০
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করার অপচেষ্টায় জেলা...
কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান
বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান
বিদায় সংবর্ধনায় সম্মানিত হলেন প্রধান শিক্ষক রাশিদ
সাতক্ষীরায় প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষ...
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা...
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক- ১৪
কাঠালতলা বাজার কমিটির নির্বাচন সম্পন্ন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় মামলা তুলে নিতে বাদীকে খুন, জখম ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২৩, ২০১৯
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ০ কমেন্ট 293 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালায় মারপিটের মামলা তুলে নিতে অকথ্য ভাষায় গালি-গালাজ ও বাদীকে খুন, জখম এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, তালা উপজেলার লাউতাড়া গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে দিদারুল ইসলাম।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, জমি-জমা বিরোধের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৭/৯/২০১৯ তারিখ সন্ধ্যায় একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী, অন্যের জমি জবর দখলকারী আলাউদ্দীন গাজী, তার পুত্র শহিদুল ইসলামসহ ৮/১০ জনের সংঘবদ্ধ বাহিনী লোহার রড, বাঁশের লাঠি, ধারালো দা নিয়ে আমার বসতবাড়িতে প্রবেশ করে আমার বৃদ্ধ পিতা মাতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এর প্রতিবাদ করলে তারা আমার পিতাকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এতে আমার পিতার বাম চোখের উপরে কপালে ক্ষত হয়। এছাড়া আমার মাতার পরনের কাপড় ছিড়ে শ্লীলতা হানি ঘটনায় এবং তাকেও মারপিট করে রক্তাক্ত জখম করেন। এতে তার বাম চোখ ক্ষতিগ্রস্থ হয়। এসময় আমার পিতা-মাতার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের হাত থেকে আমার পিতা-মাতাকে উদ্ধার করেন। এ ঘটনার সময় আমি জরুরী কাজে বাইরে থাকায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করি। পরে এঘটনায় হামলাকারীদের শাস্তির দাবিতে ৪ জনকে আসামী করে তালা থানায় একটি মামলা দায়ের করি। উক্ত মামলায় থানা পুলিশ আসামী আলাউদ্দিন ও শহিদুল ইসলামকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে, আসামীদের মধ্যে দুইজন গ্রেফতার হওয়ায় তার স্বজনরা ও সহযোগিরা আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে প্রকাশ্যে আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন, জখম, অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি প্রদর্শন করতে থাকেন। তিনি আরো বলেন, উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এলাকায় চুরি, ডাকাতি, অন্যের জমি জবর দখলসহ একাধিক সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার অভিযোগ রয়েছে। কিন্তু তারা প্রভাবশালী ও হিং¯্র প্রকৃতির হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননা। আর আমি একা ভাই হওয়ায় তারা আমার উপর দীর্ঘদিন ধরে অত্যাচার, নির্যাতন মারপিট ও অকথ্য ভাষায় গালি গালাজ করে যাচ্ছেন। এর আগেও তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে মারপিটসহ গুরুতর জখম করেন। আমরা বর্তমানে ওই সন্ত্রাসীদের কারণে চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। এমতাবস্থায় তিনি উক্ত আলাউদ্দীন গংয়ের হাত থেকে রক্ষা পেতে ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় শিবিল স্মরণে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
পরবর্তী পোস্ট
আশাশুনি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দুই দিনের কর্মশালা সমাপ্ত

রিলেটেড পোস্ট

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

তালায় জলবায়ু পরিবর্তন নিয়ে স্টুডেন্ট ব্রিগেডের সদস্যদের ওরিয়েন্টেশন

জুন ১৭, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

তালায় সীমানা পিলার উদ্ধার, আটক -৪

জুন ৬, ২০২৬

তালার পাঁচরোখী মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত

জুন ৫, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

সাতক্ষীরায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ ভাইয়ের

মে ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting