দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪২
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালার রুহাব দেশের প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’, বিশ্বেও অনন্য দৃষ্টান্ত

কর্তৃক mirkhairul.news অক্টোবর ২৩, ২০২৫
অক্টোবর ২৩, ২০২৫ ০ কমেন্ট 177 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলামঃ তালার শিবপুর গ্রামের শিশু আয়ান খান রুহাব দেশের প্রথম ‘কার্বন-নিউট্রাল শিশু’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। মাত্র ৮ মাস বয়সে এই স্বীকৃতি পাওয়া রুহাবের পরিবার এবং স্থানীয় সমাজকে উদ্দীপ্ত করেছে।

রুহাবের বাবা ইমরান রাব্বি, পরিবেশবাদী সংগঠন গ্রীনম্যান-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং মা আয়শা আক্তার কিরণ, সংগঠনের সমন্বয়ক। দম্পতির লক্ষ্যÑশিশুর জন্মের প্রথম মুহূর্ত থেকেই পৃথিবীর প্রতি দায়িত্ববোধ গড়ে তোলা। রহুাবের দাদা অবঃপ্রাপ্ত সেনা কর্পোরাল রফিকুল ইসলাম খাঁন। তিনিও কৃষি উদ্ভবনের এক উজ্জল দৃষ্টান্ত হিসাবে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন।

রুহাবের জন্ম ১০ ফেব্রুয়ারি ২০২৫ সালে। জন্মের পরই তার জীবনব্যাপী কার্বন নিঃসরণ পূরণে বাবা-মা একটি ব্যতিক্রমী উদ্যোগ নেন। এই উদ্যোগে সাতক্ষীরার শিবপুর গ্রামে ৫৮০টি ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। রোপিত গাছের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, আমড়া, সুপারি ও নিম।

এই উদ্যোগকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট। সংস্থার গ্রান্টজয়ী প্রকল্প ‘ঢাকা প্ল্যান্টারস’ আয়োজিত অনুষ্ঠানে রুহাবকে বাংলাদেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে সার্টিফিকেট প্রদান করা হয়।

বিশ্বের প্রেক্ষাপটেও রুহাবের উদাহরণ অনন্য। বিশ্বের প্রথম কার্বন-নিউট্রাল শিশু হিসেবে স্বীকৃতি পেয়েছেন আদাবি, ভারতের তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার বাসিন্দা। তার বাবা-মা দীনেশ ও জানাগা, পরিবেশ সচেতন সংগঠন ‘সিরাখু’ প্রতিষ্ঠাতা। তারা আদাবির জন্মের পূর্বেই তার জীবনের মোট কার্বন নিঃসরণ শূন্য করতে ৬,০০০টি ফলজ গাছ রোপণ করেন। আদাবি এই উদ্যোগের জন্য এশিয়া বুক অব রেকর্ডস কর্তৃক স্বীকৃতি পেয়েছেন।

রুহাবের বাবা ইমরান রাব্বি বলেন,“আমরা রুহাবের জন্য গাছ লাগিয়েছি, যেন সে বিশুদ্ধ বাতাস ও সবুজ পরিবেশে বড় হতে পারে। এটি তার ভবিষ্যৎ ও পৃথিবীর জন্য আমাদের ছোট্ট একটি উদ্যোগ মাত্র। আমরা চাই সে সুন্দর মনের মানুষ হয়ে বড় হোক।”

মা আয়শা আক্তার কিরণ বলেন,“আমাদের এই উদ্যোগ শুধু রুহাবের জন্য নয়, বরং সকল শিশুর জন্য। পরিবার ও সমাজ যদি তাদের নবজাতকের জন্য কিছু গাছ লাগায়, তা তাদের ভবিষ্যৎকে আরও নিরাপদ ও সুন্দর করবে। এটি শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সচেতনতা তৈরি করবে।”

পরিবেশ সচেতনতার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হওয়া ছাড়াও বাংলাদেশের টেকসই উন্নয়ন ও জলবায়ু অভিযোজন প্রচেষ্টায় এক নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, এমন উদ্যোগ শিশুর জন্ম থেকে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রুহাবের পরিবারও আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ দেশের অন্যান্য পরিবারকে অনুপ্রাণিত করবে, যাতে নবজাতকের জন্য গাছ রোপণকে সামাজিক ও পরিবেশবান্ধব আন্দোলনের অংশ হিসেবে গ্রহণ করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় উপজেলা দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা
পরবর্তী পোস্ট
কলারোয়ায় ৩১ দফা বাস্তবায়নে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে:  সাবেক এমপি হাবিব

রিলেটেড পোস্ট

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting