তালায় তিনদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

নজরুল ইসলাম, তালা থেকে।।
তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এর আয়োজনে আশা স্বাস্থ্য কর্মসূচীর আওতায় ৩ দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৫ নভেম্বর) সকাল ৯ টায় আশা এনজিও তালাস্থ অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ডাক্তার মোঃ আফজাল হোসেন। তালা উপজেলা যুবদলের সিনিঃ যুগ্ন আহবায়ক ও তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাইদুর রহমান সাঈদ সভাপতিতে বক্তব্য রাখেন ডাক্তার মোঃ হুমায়ুন কবির, তালা প্রেসক্লাবের সি.সহ সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার ফকরুল ইসলাম প্রমুখ। আশার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আলমাস আলীর সঞ্চলনায় এছাড়াও উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন,তালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক হাসিবুর রহমান, শিক্ষক শফিকুল ইসলাম, তালা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক কাজী লিয়াকত হোসেন, সাংবাদিক মোঃ ফয়সাল হোসেন প্রমুখ। আশা এনজিওর ৩দিন ব্যাপি ফ্রী মেডিকেল ক্যাম্প থেকে রোগীদের বিনা মূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হবে। আগামী ২৬ ও ২৭ এ নভেম্বর এই কার্যক্রম চালু থাকবে।

Recomended