দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩০
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালারাশিফলসাতক্ষীরা জেলা

তালায় ছেলে ও বৌমার পিটুনিতে আহত মায়ের মৃত্যু, থানায় মামলা

কর্তৃক mirkhairul.news নভেম্বর ৩০, ২০২৪
নভেম্বর ৩০, ২০২৪ ০ কমেন্ট 231 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালার দোহার গ্রামে ছেলে কাশেম খাঁ ও তার স্ত্রী রোজিনা বেগমের পিটুনিতে গুরুতর আহত বৃদ্ধা মা ছবিজান বেগম প্রায় ১৫দিন পর মঙ্গলবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় তালা থানায় দায়ের হওয়া হত্যা চেষ্টার মামলাটি নতুন করে হত্যা মামলায় রুপান্তরিত হয়েছে। জানা গেছে, উপজেলার দোহার গ্রামে জমি জোরদখল করার জন্য নরপশু কাশেম খাঁ তার আপন ভাই বিল্লালকে ১১ নভেম্বর মারপিট করে। এসময় তাদের বৃদ্ধা মাতা ছবিজান বেগম ছেলেকে উদ্ধারে এগিয়ে আসলে পুত্রবধু (কাশেমের স্ত্রী) রোজিনা বেগম তাকে গাছের সাথে বেঁধে ব্যাপক মারপিট করে। এক পর্যায়ে কুলাঙ্গার ছেলে কাশেম খাঁ এসে তার বৃদ্ধা মায়ের মাথায় লাঠি দিয়ে একাধিক বাড়ি মারা সহ গলা চেপে ধরে মাটিতে বারবার ফেলে দিয়ে আঘাত করে। এতে হতভাগ্য বৃদ্ধা মায়ের মস্তিস্কে রক্তক্ষরণ সহ গলার হাড় ভেঙে যায়। উপজেলার দোহার গ্রামের মৃত আলীম উদ্দীন খাঁর পুত্র মো. বিল্লাল হোসেন বলেন, পৈতৃক ভাবে প্রাপ্ত জমি স্থানীয় ভাবে বারবার সালিশ করে ভাগবাটোয়ারার মাধ্যমে যে যার অংশ ভোগ দখল করছে। কিন্তু অপর ভাই কাশেম খাঁ তার স্ত্রী রোজিনা বেগম ও ছেলের শ্বশুর (বিয়ায়) মুকুল এর উসকানিতে সালিশ অমান্য করে বারবার ভাইদের জমি জোর দখল সহ গাছপালা কেটে নেয়। এতে বাঁধা দিলে কাশেম খাঁ যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়ে অপর ভাইদের হয়রানি করে আসছিল। গত ১১ নভেম্বর ওই জমি সংক্রান্ত বিরোধে কাশেম খাঁ ও তার স্ত্রী রোজিনা বেগম এবং তাদের বিয়ায় মুকুল আমাদের বাড়িতে ঢুকে আমাকে মরপিট করে। এসময় আমাদের বৃদ্ধা মা ছবিজান বেগম এগিয়ে আসলে ভাই কাশেম খাঁ, ভাবি রোজিনা বেগম মাকে বেধে ও গলা চেপে ধরে মাটিতে আছাড় দিয়ে মেরে ফেলার চেষ্টা করে। এ ঘটনায় মা ছবিজান বেগমকে আশংকাজনক অবস্থায় প্রথমে তালা হাসপাতালে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। কিন্তু গলার হাড় ভাঙ্গা এবং মস্তিস্কে রক্তক্ষরণের কারণে মায়ের বেঁচে থাকার সম্ভাবনা না থাকায় হাসপাতাল থেকে মাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বিগত ১০/১৫দিন মাতা ছবিজান বেগম নিজ বাড়িতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার রাতে মারা যান। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তালা থানার এসআই মো. আহাদুজ্জামান জানান, মাকে মারপিটের ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে থানায় কাশেম খাঁ, তার স্ত্রী রোজিনা বেগম ও বিয়ায় মুকুলের বিরুদ্ধে মামলা (৮/২৪) তারিখ-২৪/১১/২৪ দায়ের করলে সোমবার রোজিনা বেগমকে আটক করে জেলা হাজতে প্রেরণ করা হয়। বাকি আসামিরা আদালত হতে জামিন জামিন প্রাপ্ত হন। এরমধ্যে মঙ্গলবার রাতে বৃদ্ধা ছবিজান বেগম মারা যাওয়ায় ওই মামলাটি হত্যা মামলা রুপান্তরিত করা হয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, বৃদ্ধার ছবিজানের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়। বৃদ্ধা মারা যাওয়ায় ওই মামলাটি হত্যা মামলা রুপান্তরিত করা হয়েছে। আসামিরা আদালতের মাধ্যমে জামিনপ্রাপ্ত হওয়ায় জামিন বাতিলের জন্য একটি আবেদন প্রেরণ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
লবনসহিষ্ণু ধান চাষে আগ্রহ বেড়েছে শ্যামনগরের কৃষকদের, বোরো আবাদের আগাম প্রস্তুতি নিচ্ছেন অনেকে
পরবর্তী পোস্ট
আশাশুনি সরকারি কলেজের ৫ শিক্ষককে রাজস্বখাতে নিয়োগ

রিলেটেড পোস্ট

ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 

জুন ২৪, ২০২৬

শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...

জুন ২৪, ২০২৬

সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জুন ২৪, ২০২৬

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...

জুন ২৪, ২০২৬

শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...

জুন ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting