দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩৬
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী সম্পত্তি বিক্রির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩, ২০২৩
মার্চ ৩, ২০২৩ ০ কমেন্ট 480 ভিউস

নিজস্ব প্রতিবেদক,তালা:

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলামের বিরুদ্ধে সড়ক ও জনপদের সম্পত্তি বিক্রিসহ মালিকানা সম্পত্তি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকসহ আদালতে মামলা চলমান থাকলে অদৃশ্য কারনে প্রতিকার মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের পরিবারের।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে সড়ক জনপদের উচ্ছেদ অভিযানে উপজেলার কুমিরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দোকানপাট ভাংচুরের কারনে নিঃস্ব হয়ে যায় তিন শতাধিক ব্যাবসায়ী। পরবর্তীতে কুমিরা ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম পার্শ্ববর্তী স্কুলের মাঠে একটি অস্থায়ী বাজার নির্মাণ করে দেন। এরপর ইউপি চেয়ারম্যান আজিজুল স্থানীয় সংসদ সদস্যের কাছ থেকে প্রকল্প নিয়ে পাশে একটি অস্থায়ী বাজারসহ দুই শতাধিক দোকান নির্মাণ করে দেয়। এ ঘটনার কয়েকদিন যেতে না যেতেই এলাকার কয়েক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে দোকান বিক্রি করা শুরু করেন ওই ইউপি চেয়ারম্যান।

ভুক্তভোগী কোমল রায় নামে এক ব্যাবসায়ী বলেন, তারা প্রায় ৪০বছর ধরে কুমিরা এলাকায় নতুন বাজারের পাশে বসবাস করে আসছিল। এখানে তাদের রের্কডীয় ৩ শতাংশ জমি রয়েছে। ইউপি চেয়ারম্যান আজিজুর ক্ষমতায় তার বাড়ির সামনের একটি ঘর জোর পূর্বক ভেঙে দিয়ে দুটি দোকান নির্মাণ করেন। এর কিছুদিন পর সেই দুটি দোকান কুমিরা এলাকার জামাত নেতা আবুল হোসেন ও নাজমুল হোসেনের কাছ থেকে ১ লক্ষ ৭০ হাজার ও ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রির করেন। তিনি বার বার ইউপি চেয়ারম্যানের কাছে গেলে তাকে বাড়ি ছাড়ার হুমকি দেয় বলে অভিযোগ তার । উপায় না পেয়ে ঘটনাটি স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের জানালে তারা তাকে প্রশাসনের সহযোগিতা নিতে বলে জানান তিনি। সুজাউদ্দীন নামে স্থানীয় এক শ্রমিক নেতা বলেন, বছর তিনেক আগে ২.৫ শতাংশ জমি কিনে কুমিরা এলাকায় ৪ টি দোকান ঘর নির্মাণ করেছিলেন তিনি। মাস তিনেক আগে চেয়ারম্যান আজিজুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তার দোকান দখল করে নেয়। পরবর্তীতে মানববন্ধনের চাপে পড়ে আমাকে ৭০ হাজার টাকা দিতে বাধ্য করে। এরপর টাকা ফেরত দিয়ে বিষয়টি নিয়ে তৎকালীন সময়ে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে আবেদন সহ সাতক্ষীরা আদালতে মামলা করেন। বর্তমানে মামলা চলমান রয়েছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক কুমিরা এলাকার আ.লীগ নেতা বলেন, আজিজুর চেয়ারম্যান হ্ওয়ার পরে এলাকার জামাত বি এন পির নেতা সকল সরকারী সুভিদা দিচ্ছে। এছাড়া ভাল মানূষকে প্রতিবন্ধী সাজিয়ে তাদের ভাতার সুভিদা দিচ্ছেন । বর্তমানে সরকারী দলের লোক বাদ দিয়ে সন্ত্রাসী বাহিনী পোষার জন্য তিনি সরকারী সহযোগিতার সকল কার্ড জামাত বিএন পি দের দিচ্ছেন বলে অভিযোগ তার । বিষয়টি নিয়ে কুমিরা ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি সঠিক বলে স্বীকার করেন ।

এদিকে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, তিনি কারো কাছে দোকান বিক্রি করেননি। জনগণের সুবিধার জন্য নিজের টাকা ব্যয় করে বাজার করে দিয়েছেন। এছাড়া তিনি কোন জামাত বিএনপিকে প্রশ্রয় দেন না বলে দাবী তার।

এ বিষয়ে সড়ক ও জনপদের কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানান অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আজ থেকে বেনাপোল ইমিগ্রেশনে চালু হচ্ছে ই-গেট
পরবর্তী পোস্ট
মৈত্রী এক্সপ্রেসে থাকছে না বিএসএফ, নিরাপত্তা দেবে কে?

রিলেটেড পোস্ট

পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক

জুন ২২, ২০২৬

পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক

জুন ২২, ২০২৬

তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

শ্যামনগরে সুশীলনের বিরুদ্ধে স্কুল ফিডিংয়ে পুষ্টির বদলে নষ্ট...

জুন ২১, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে কাজ করবেন নবাগত...

জুন ২১, ২০২৬

সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting