দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:১৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালাসাতক্ষীরা জেলা

তালায় আধুনিক স্টেডিয়াম নির্মাণের ঘোষনা দিলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

কর্তৃক mirkhairul.news অক্টোবর ৩০, ২০২৫
অক্টোবর ৩০, ২০২৫ ০ কমেন্ট 151 ভিউস

তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালায় জমকালো আয়োজনে, উৎসবমুখর পরিবেশে ও লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে ৩ লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের হাইভোল্টেজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বীপূর্ণ এই ফাইনালে গোপালগঞ্জের ভাজোদি শিকদার ফুটবল একাডেমিকে ০ -১ গোলে পরাজিত করে খুলনার সান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় তালা উপজেলার চরগ্রাম কপোতাক্ষ ফুটবল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়াবীথি’ আয়োজিত ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব। তিনি বেলুন ও কবুতর উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ছায়াবীথি সংগঠনের প্রধান উপদেষ্টা ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইয়াসিন উল্লাহ।

অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন তালা উপজেলা যুবদলের সি. যুগ্ম আহ্বায়ক ও ছায়াবীথি সামাজিক সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান সাইদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মেহেরুন্নেসা মিমি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মারুফুল ইসলাম মারুফ, মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমিনুল ইসলাম, ছায়াবীথির সাধারণ সম্পাদক মাস্টার নাসির নাহিদ, সংগঠনের সৈয়দ আজম, ময়েজ উদ্দিন মাতব্বর, হাফিজুর রহমান, সার্জেন্ট আ. রহিম প্রমুখ।

প্রধান অতিথি মো. হাবিবুল ইসলাম হাবিব তার বক্তব্যে বলেন, “তালা বাসিরা খেলা ভালোবাসেন। ইনশাল্লাহ, যদি আপনারা আমাকে আবারো ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি তালায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করব যেখানে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে নেওয়া হবে।”

তিনি আরও বলেন,“আপনাদের ভোটে আমি অতীতে জাতীয় সংসদে গিয়েছিলাম এবং তালা-কলারোয়ার সর্বত্র উন্নয়ন করেছি। আগামী দিনেও অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই।”

ফাইনাল খেলায় ধারাভাষ্য দেন সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সদস্য মাস্টার ওলিয়ার রহমান ও জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এবং নির্বাচিত ২০ জন দর্শকের হাতে উপহার হিসেবে জার্সি তুলে দেন। চরগ্রাম কপোতাক্ষ মাঠে অনুষ্ঠিত এই খেলায় বহু দূর-দূরান্ত থেকে আসা ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় ছিলো, যা পুরো মাঠ ও আশপাশের এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পর্যটন মেলা শুরু, দেশি-বিদেশি ১২০টির বেশি সংস্থা ও প্রতিষ্ঠানের অংশগ্রহণ
পরবর্তী পোস্ট
তালায় অগ্নিকান্ডে ১১ টি দোকান ঘর ভষ্মীভূত ২০ লক্ষ টাকার ক্ষতি,পথে বসেছে ক্ষুদ্র বাবসায়ীরা

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting