দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৩৪
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
উপ-সম্পাদকীয়

তারুণ্যের বই মেলায় উদীচী শিল্পীগোষ্ঠী ব্যানার পোড়ানো এ দায় ভার কার

কর্তৃক mirkhairul.news মার্চ ২৫, ২০২৫
মার্চ ২৫, ২০২৫ ০ কমেন্ট 331 ভিউস

শিল্পীগোষ্টি একটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন। ১৯৬৮ সালের ২৯ অক্টোবর সংগঠনটি কবি, লেখক ও গীতিকার সত্যেন সেন, রণেশ দাশ গুপ্ত, শহিদুল্লাহ কায়সারদের হাত ধরে জন্ম নেয়। সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য অধিকার বঞ্চিত মেহনতি মানুষের পাশে থেকে সকল অন্যায়, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা। এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করা। সুস্থধারার সংস্কৃতি চর্চার কারণেই ২০১৩ সালে দেশের বৃহত্তম এই সাংস্কৃতিক সংগঠনটি একুশে পদক লাভ করে। বাংলাদেশে প্রায় ৩৬০টি শাখা ও বিশ্বের আটটি দেশে এর শাখা রযেছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরাতে উদীচীর জেলা সংসদ রয়েছে, আছে কালিগঞ্জ ও শ্যামনগর শাখা। সাতক্ষীরাতে ২০১১ সাল থেকে শুরু হওয়া উদীচীর ভেলা কমিটি, জাতীয় অনুষ্ঠানে এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রতিবাদ কর্মসূচিতে উদীচী সাতক্ষীরা ভূমিকা রেখে চলেছে। ২০১১ সাল থেকে বাংলা বর্ষ বরণে উদীচী সাতক্ষীরা মঙ্গল শোভাযাত্রা করে জেলা প্রশাসনের বিচারিক প্রতিযোগিতায় সাংস্কৃতিক ক্যাটাগরিতে প্রতিবারই প্রথম স্থান অধিকার করে আসছে। এছাড়া সাতক্ষীরাতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যৌথভাবে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে থাকে। গত ১২ ফেব্রুয়ারি ২০২৫ সাতক্ষীরাতে দশদিনব্যাপী তারুণ্য উৎসবের বই মেলাতে জেলা প্রশাসন ৪৬ টি স্টলের একটি স্টল উদীচী সাতক্ষীরাকে বরাদ্দ দেওয়া হয়। উদীচী সাতক্ষীরার নামে বরাদ্দ দেওয়া স্টলটির নম্বর ছিল ৪১।
১২ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বই মেলা উদ্বোধন পরবর্তী প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং তারুণ্য উৎসবের বইমেলা যাতে আনন্দমুখর হয় সেজন্য স্টলে অবস্থান করা সকল প্রতিনিধিদেরকে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে জানানো হয়। এরপর বিকেল সাড়ে তিনটায় এনডিসি, উদীচী সাতক্ষীরার সেক্রেটারি সুরেশ পান্ডেকে জানান যে, বইমেলায় উদীচীর স্টলে লাগানো ব্যানারটা নামিয়ে নিতে। উদীচী সাতক্ষীরার সভাপতি বিকেল চারটার সময় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উপস্থিত হয়ে ব্যানার নামাবার ব্যবস্থা নিলে বৈষম্যবিরোধী আন্দোলনের সাতক্ষীরার আহবায়ক ও সদস্য সচিব ডেকোরেটরের লোক কে ব্যানার খুলতে নিষেধ করে। উদীচী সভাপতি জানান, জেলা প্রশাসন ব্যানার নামাতে বলেছে আমরা নামাচ্ছি, তাহলে বাঁধা কেন। এ সময় আহবায়ক জানান প্রশাসন কেন উদীচীকে বইমেলায় স্টল দেওয়ার অনুমতি দিলো তার কৈফিয়ত দেবার ব্যানার নামাবেন। তাহলে এরা কী জেলা প্রশাসনের ওপরের ক্ষমতাবান। পরে সন্ধ্যার আগে উদীচী ব্যানারটি তারা পুড়িয়ে ফেলে এবং পাশের স্টল বীর শ্রেষ্ট হামিদুর রহমান গণগ্রন্থাগার থেকে চেয়ে উদীচীর স্টলে রক্ষিত কুড়িটি বই তারা লুট করে নেয় এবং তারা সংবাদ সম্মেলন করে জানায় উদীচী আওয়ামী লীগের দোসর ও অঙ্গসংগঠন। বই গুলো হাসিনা ও রাসেলের নামের। অথচ উদীচী রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে না এবং কুড়িটি বই এর কোনোটাই হাসিনা, রাসেলের নিয়ে না। সাতক্ষীরাতে উদীচী স্বচ্ছতার সাথে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল, কিন্তু গত একুশ ফেব্রুয়ারি, মার্চ মহান স্বাধীনতা দিবস ও ১৪ এপ্রিল বাংলা বর্ষ বরণে তাদের এবারে কোনো কর্মসূচি নেই বলে সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান জানান। বইমেলায় উদীচীকে স্টল বরাদ্দ দিয়েছে যেহেতু উদীচী কোনো নিষিদ্ধ সংগঠন না, বা নিষিদ্ধ হতে পারে এমন কোনো আভাসও নেই, সেখানে তাদের স্টলের ব্যানার পোড়ানো কেনো হলো। এ দায়ভার কার!
লেখক: শেখ সিদ্দিকুর রহমান, সভাপতি, উদীচী সাতক্ষীরা।

উপসম্পাদকীয়-
তারুণ্যের বই মেলায় উদীচী ব্যানার পোড়ানো এ দায় ভার কার

শিল্পীগোরী একটি প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন। ১৯৬৮ সালের ২৯ অক্টোবর সংগঠনটি কবি, লেখক ও গীতিকার সত্যেন সেন, রণেশ দাশ গুপ্ত, শহিদুল্লাহ কায়সারদের হাত ধরে জন্ম নেয়। সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য অধিকার বঞ্চিত মেহনতি মানুষের পাশে থেকে সকল অন্যায়, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা। এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চা করা। সুস্থধারার সংস্কৃতি চর্চার কারণেই ২০১৩ সালে দেশের বৃহত্তম এই সাংস্কৃতিক সংগঠনটি একুশে পদক লাভ করে। বাংলাদেশে প্রায় ৩৬০টি শাখা ও বিশ্বের আটটি দেশে এর শাখা রযেছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরাতে উদীচীর জেলা সংসদ রয়েছে, আছে কালিগঞ্জ ও শ্যামনগর শাখা। সাতক্ষীরাতে ২০১১ সাল থেকে শুরু হওয়া উদীচীর ভেলা কমিটি, জাতীয় অনুষ্ঠানে এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রতিবাদ কর্মসূচিতে উদীচী সাতক্ষীরা ভূমিকা রেখে চলেছে। ২০১১ সাল থেকে বাংলা বর্ষ বরণে উদীচী সাতক্ষীরা মঙ্গল শোভাযাত্রা করে জেলা প্রশাসনের বিচারিক প্রতিযোগিতায় সাংস্কৃতিক ক্যাটাগরিতে প্রতিবারই প্রথম স্থান অধিকার করে আসছে। এছাড়া সাতক্ষীরাতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যৌথভাবে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে থাকে। গত ১২ ফেব্রুয়ারি ২০২৫ সাতক্ষীরাতে দশদিনব্যাপী তারুণ্য উৎসবের বই মেলাতে জেলা প্রশাসন ৪৬ টি স্টলের একটি স্টল উদীচী সাতক্ষীরাকে বরাদ্দ দেওয়া হয়। উদীচী সাতক্ষীরার নামে বরাদ্দ দেওয়া স্টলটির নম্বর ছিল ৪১।
১২ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বই মেলা উদ্বোধন পরবর্তী প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন এবং তারুণ্য উৎসবের বইমেলা যাতে আনন্দমুখর হয় সেজন্য স্টলে অবস্থান করা সকল প্রতিনিধিদেরকে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে জানানো হয়। এরপর বিকেল সাড়ে তিনটায় এনডিসি, উদীচী সাতক্ষীরার সেক্রেটারি সুরেশ পান্ডেকে জানান যে, বইমেলায় উদীচীর স্টলে লাগানো ব্যানারটা নামিয়ে নিতে। উদীচী সাতক্ষীরার সভাপতি বিকেল চারটার সময় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উপস্থিত হয়ে ব্যানার নামাবার ব্যবস্থা নিলে বৈষম্যবিরোধী আন্দোলনের সাতক্ষীরার আহবায়ক ও সদস্য সচিব ডেকোরেটরের লোক কে ব্যানার খুলতে নিষেধ করে। উদীচী সভাপতি জানান, জেলা প্রশাসন ব্যানার নামাতে বলেছে আমরা নামাচ্ছি, তাহলে বাঁধা কেন। এ সময় আহবায়ক জানান প্রশাসন কেন উদীচীকে বইমেলায় স্টল দেওয়ার অনুমতি দিলো তার কৈফিয়ত দেবার ব্যানার নামাবেন। তাহলে এরা কী জেলা প্রশাসনের ওপরের ক্ষমতাবান। পরে সন্ধ্যার আগে উদীচী ব্যানারটি তারা পুড়িয়ে ফেলে এবং পাশের স্টল বীর শ্রেষ্ট হামিদুর রহমান গণগ্রন্থাগার থেকে চেয়ে উদীচীর স্টলে রক্ষিত কুড়িটি বই তারা লুট করে নেয় এবং তারা সংবাদ সম্মেলন করে জানায় উদীচী আওয়ামী লীগের দোসর ও অঙ্গসংগঠন। বই গুলো হাসিনা ও রাসেলের নামের। অথচ উদীচী রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে না এবং কুড়িটি বই এর কোনোটাই হাসিনা, রাসেলের নিয়ে না। সাতক্ষীরাতে উদীচী স্বচ্ছতার সাথে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল, কিন্তু গত একুশ ফেব্রুয়ারি, মার্চ মহান স্বাধীনতা দিবস ও ১৪ এপ্রিল বাংলা বর্ষ বরণে তাদের এবারে কোনো কর্মসূচি নেই বলে সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান জানান। বইমেলায় উদীচীকে স্টল বরাদ্দ দিয়েছে যেহেতু উদীচী কোনো নিষিদ্ধ সংগঠন না, বা নিষিদ্ধ হতে পারে এমন কোনো আভাসও নেই, সেখানে তাদের স্টলের ব্যানার পোড়ানো কেনো হলো। এ দায়ভার কার!
লেখক: শেখ সিদ্দিকুর রহমান, সভাপতি, উদীচী সাতক্ষীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় চাঁদার টাকা না দিতে পারায় ২১ দিন বাড়ি ছাড়া করে রেখেছে চারটি পরিবারকে
পরবর্তী পোস্ট
দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের আয়োজনে স্বাধীনতা দিবসের আলোচনা সভা 

রিলেটেড পোস্ট

 চিকিৎসক-রোগীর আস্থাই স্বাস্থ্যসেবার প্রাণ, কনসাল্টেন্সির বাইরে প্রয়োজন কোঅপারেশন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উচ্চশিক্ষার ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

পদ্মা ব্যারেজ -পানির অধিকার আদায় ও নদী প্রবাহ...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সচেতনতাই পারে মাদকমুক্ত বাংলাদেশ

সেপ্টেম্বর ১৫, ২০২৬

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন?

সেপ্টেম্বর ১২, ২০২৬

সরকারি চাকরি ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট...

সেপ্টেম্বর ৯, ২০২৬

একটি কলম থেমে গেল—সম্পাদক জি এম নূর ইসলামের...

আগস্ট ২৭, ২০২৬

শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব

আগস্ট ২৪, ২০২৬

সুন্দরবন: জীববৈচিত্র্যের আধার, উপকূলের মানুষের জীবন-জীবিকার আশ্রয়

আগস্ট ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting