দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:২০
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

তদন্তে গিয়ে শিক্ষা কর্মকর্তা জানলেন তিনি নিজেই অভিযুক্ত!

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩০, ২০২৩
মার্চ ৩০, ২০২৩ ০ কমেন্ট 458 ভিউস

জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যান বরখাস্ত হওয়া এক শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করতে গিয়ে জানতে পারেন তিনি নিজেই ওই মামলায় অভিযুক্ত।

ওই বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক (বর্তমানে বরখাস্ত) আনিসুজ্জামানের ছুটি বহির্ভূত বিদ্যালয়ে অনুপস্থিতির বিষয়ে তদন্ত করতে যান তিনি।

গত ২৮ মার্চ বেলা ১১টার দিকে জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বিদ্যালয়ের অফিস কক্ষে উপস্থিত হলে জানতে পারেন অভিযুক্ত এরইমধ্যে বাদী হয়ে আদালতে পাল্টা যে মামলা করেছেন, ওই মামলায় স্বয়ং শিক্ষা অফিসার নিজেই অভিযুক্ত। নিজে অভিযুক্ত হওয়ায় জেলা শিক্ষা অফিসার বাদীর বিরুদ্ধে তদন্ত করতে পারেন না। ফলে তদন্ত না করেই ফিরে যান তিনি।

আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন বরখাস্ত হওয়া আনিসুজ্জামান। বর্তমান প্রধান শিক্ষক মনিরুজ্জামান তৎকালীন কমিটি কর্তৃক বরখাস্ত হলে আনিসুজ্জামান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। প্রায় দীর্ঘ ৩ বছর মামলায় লড়ে স্বপদে বহালের নির্দেশনা পান মনিরুজ্জামান। কিন্তু তাকে তারপরও দীর্ঘ প্রায় আড়াই বছরে স্বপদে বহাল হতে দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে তৎকালীন ম্যানেজিং কমিটি ও তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামানের বিরুদ্ধে।

পরে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে মনিরুজ্জামান পুনরায় প্রধান শিক্ষকের দায়িত্বভার ফিরে পান। মনিরুজ্জামান প্রধান শিক্ষকের পদে বহাল হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান কোণঠাসা হয়ে পড়েন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, ছুটি মঞ্জুর না হলেও সুইডেনে অবস্থান করছিলেন আনিসুজ্জামান। ২০২০ সালের ২৬ জুলাই বিদেশে পড়তে যাওয়ার জন্য দুই বছরের ছুটির আবেদন করেন আনিসুজ্জামান। কিন্তু বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চাকরি বিধি মোতাবেক স্ববেতনে দুই বছর ছুটি দেয়ার ক্ষমতা ম্যানেজিং কমিটির ছিল না। বিদেশের যে বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার জন্য আবেদন করেছিলেন তার সম্মতিপত্রসহ প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত হয়নি উল্লেখ করে ছুটি মঞ্জুর করা হয়নি। ছুটি মঞ্জুর না হলেও আনিসুজ্জামান বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এক পর্যায়ে ২০২১ সালের ২৩ মার্চ আনিসুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। স্থায়ীভাবে বরখাস্তের আবেদন জানানো হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরাবর।

এ বিষয়ে তদন্তের জন্য শিক্ষাবোর্ড ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির আহ্বায়ক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের টিম গত ২৮ মার্চ আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপস্থিত হন। সে সময় তিনি জানতে পারেন যে, গত ৬ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের মহাপরিচালক ও তিনিসহ (জেলা শিক্ষা অফিসার) ১৬ জনকে অভিযুক্ত করে আনিসুজ্জামান পাল্টা আরেকটি মামলা দায়ের করেছেন আদালতে। সে মামলায় অভিযুক্ত স্বয়ং তদন্ত কমিটির আহ্বায়ক। এ তথ্য জানতে পেরে তদন্ত না করেই ফিরে যান তিনি।

এ বিষয়ে মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, আমি যেহেতু নিজে অভিযুক্ত, সে কারণে তদন্ত করিনি। কোর্ট অব কনটেম্পট এড়াতে তদন্ত করা হয়নি।

প্রধান শিক্ষক মনিরুজ্জামান জানান, ছুটি বহির্ভূত বিদেশে দীর্ঘদিন অবস্থান বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য আনিসুজ্জামানকে বিধি অনুসরণ করে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তের পূর্বে এ বিষয়ে একাধিক তদন্ত টিমের সুপারিশ ক্রমে তা করা হয়েছে। এমনকি আনিসুজ্জামানকে বিদ্যালয়ে উপস্থিত হতে জনপ্রিয় পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রথম আলোর সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ
পরবর্তী পোস্ট
ডিজিটাল নিরাপত্তা আইন: শামসুজ্জামানকে গ্রেফতারে অপব্যবহার হয়নি, নওগাঁয় হয়েছে

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting