দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:২৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

তথ্য গোপনে দেশে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২০
মার্চ ২২, ২০২০ ০ কমেন্ট 456 ভিউস

অনলাইন ডেস্ক: কোয়ারেন্টাইনের ভয়ে তথ্য গোপন করছেন অনেক প্রবাসী। ফলে করোনাভাইরাসের সংক্রমণ। বৃহস্পতিবার (১৯ মার্চ) মালয়েশিয়া ফেরত এক ব্যক্তি তথ্য গোপন করে শ্বাসকষ্ট নিয়ে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন। এরপর শুক্রবার (২০ মার্চ) রাতে তার শরীরে করোনার লক্ষণ ধরা পড়ে।

বিষয়টি জানাজানি হলে অন্য রোগীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়।

শুধু কিশোরগঞ্জের এ ব্যক্তিই নন, কোয়ারেন্টিনের ভয়ে তথ্য গোপন করছেন অনেক প্রবাসীই। যদিও দেশে কোভিড-১৯ বিস্তার ঠেকাতে দেরিতে হলেও হোম কোয়ারেন্টিনের বিষয়ে কঠোর হয়েছে সরকার। তাই বিদেশ ফেরতদের আলাদাভাবে চিহ্নিত করতে বিমানবন্দরেই তাদের বাঁ হাতে বিশেষ ‘সিল’ মেরে দেওয়া হচ্ছে অমোচনীয় কালি দিয়ে।

সারাদেশ থেকে সাম্প্রতিক চিত্র তুলে ধরা হলো- করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তিকে আইইডিসিআরের মাধ্যমে আইসোলেশন সেন্টারে রাখতে গতকাল বিকালে বিশেষ ব্যবস্থায় বড়াইগ্রামের নিজ বাড়ি থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তি ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। বিদেশি বায়ারদের সঙ্গে চলাচলের সূত্র ধরে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে মনে করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার পারভেজ জানান, ১ থেকে ২০ মার্চ পর্যন্ত এ উপজেলায় ২৩২ জন বিদেশ থেকে ফিরেছেন। তাদের মধ্যে ৩২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। অন্যদিকে জেলায় বিদেশ ফেরত ৫৯ জনের কোয়ারেন্টিন নিশ্চিত করতে অভিযান চলছে। মূলত তারা তথ্য গোপন করে গা-ঢাকা দিয়েছেন।

খাগড়াছড়িতে শনিবার দুপুর পর্যন্ত বিদেশ ফেরত ৫৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ ছাড়া বাকিদের অবস্থান খুঁজে বের করে তাদেরও এর আওতায় আনতে কাজ চলছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ। কিশোরগঞ্জের ১৩টি উপজেলার ৩০৫ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান। এদের মধ্যে ২৭৮ জন হোম ও ২৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন। এ ছাড়া দিনাজপুরে ৬৩, কুমিল্লায় ৯১৭, খুলনায় ২৬৩, ভোলায় ২০১, গাইবান্ধায় ৯৩, মানিকগঞ্জে ৪৫২, নওগাঁয় ২০৪, দোহার ও নবাবগঞ্জে ৪০৭, ফরিদপুরের সদরপুর উপজেলায় ৫২, বরগুনায় ১৯৭, শরীয়তপুরে ৩৭, ফেনীতে ২১৬, পঞ্চগড়ে ২৬, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বিদেশ ফেরত ২৫ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে বিভিন্ন দেশ থেকে আসা নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৫ প্রবাসীকে গতকাল স্থানীয়রা আটক করে হোম কেয়ারেন্টিনে দিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আজ পবিত্র শবে মেরাজ
পরবর্তী পোস্ট
করোনাভাইরাস নিয়ে যেভাবে ছড়িয়েছে বিভ্রান্তিকর তথ্য

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting