দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪২
ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...
দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...
কালিগঞ্জে নবমীর দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি...
তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুর রহমান হাবিবের পূজামণ্ডপ...
তালা সদরের ১৯টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংবাদিক নজরুল...
আলিপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র উদ্বোধন
নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের
কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে- ডিসি মোস্তফা কামাল

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১০, ২০১৯
সেপ্টেম্বর ১০, ২০১৯ ০ কমেন্ট 324 ভিউস

কামরুল হাসান, কলারোয়া : সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। জনসচেতনতা বাড়াতে নানামুখী উদ্যোগ নিতে হবে। সচেতনতা না বাড়ালে কোনোভাবেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে না। সোমবার বিকেলে কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু বিস্তার রোধে জনসচেতনামূলক কার্যক্রমের সার্বিক অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আরও বলেন, আপনারা আত্মতুষ্টিতে ভুগবেন না। এডিস মশার প্রজনন ক্ষেত্র বিনাশে সচেতন হোন। কেননা, সাতক্ষীরা জেলায় স্থানীয়ভাবে ২৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এরা কেউই বাইরে কোথাও অবস্থান করেনি। স্থানীয়ভাবেই তারা ডেঙ্গুতে ভুগছে। তাহলে সাতক্ষীরা জেলায় এডিস মশার বিস্তার হয়েছে। এটিকে সব ধরনের উদ্যোগের মাধ্যমে প্রতিরোধ করতে হবে। প্রত্যেকেরই তাদের নিজ অবস্থান থেকে এখনই কাজ শুরু করতে হবে। তিনি কলারোয়ার সোনাবাড়িয়া গ্রামে ডেঙ্গুতে এক মহিলার মৃত্যুর ঘটনা উল্লেখ করে বলেন, কলারোয়াও ডেঙ্গু আতঙ্কের বাইরে নয়। তিনি সোনাবাড়িয়া যেয়ে ওই বাড়ির সদস্যদের সাথে সহমর্মিতা প্রকাশের ইচ্ছা প্রকাশ করেন।  তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কলারোয়া পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল । অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষকবৃন্দ, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামি গ্রেফতার
পরবর্তী পোস্ট
কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে ছাতা ও স্কুল ব্যাগ বিতরণ

রিলেটেড পোস্ট

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবের বিভিন্ন...

অক্টোবর ১৯, ২০২৬

কলারোয়ায় প্রাথমিক শিক্ষায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে কর্মশালা

অক্টোবর ১৮, ২০২৬

কলারোয়ায় পাবদা, গুলশা ও টেংরা মাছের চাষ ব্যবস্থাপনা...

অক্টোবর ১৫, ২০২৬

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি বাচ্চুর সংবাদ সম্মেলন

অক্টোবর ১১, ২০২৬

কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন পুলিশ সুপার আশরাফুল আলম

অক্টোবর ১১, ২০২৬

কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

অক্টোবর ১০, ২০২৬

কলারোয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

অক্টোবর ৯, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন...

অক্টোবর ৯, ২০২৬

কলারোয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

অক্টোবর ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting