দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:০৬
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন: শামসুজ্জামানকে গ্রেফতারে অপব্যবহার হয়নি, নওগাঁয় হয়েছে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩০, ২০২৩
মার্চ ৩০, ২০২৩ ০ কমেন্ট 416 ভিউস

জাতীয় ডেস্ক:

ঢাকার সাভারে কর্মরত দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেফতারে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও সেখানে উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী দাবি করেন, নওগাঁয় র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা সেলে পাঠানোর কথা থাকলেও শামসুজ্জামানের মামলার ক্ষেত্রে এর ব্যত্যয়ের ব্যাপারে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘প্রথম কথা হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যখন তথ্য দেয়া হবে না, সেখানে যদি প্রাইমারি ফেইসি (প্রাথমিক দৃষ্টিতে) মামলা না থাকে, তাহলে সেটা নির্ধারণ করার জন্য আগে একটি সেলে পাঠানো হবে। সেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে মামলা নেয়া হবে। কিন্তু গতকাল (বুধবার) ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলাটি করা হয়েছে, ক্লিপটি (একাত্তর টেলিভিশনের) যদি দেখে থাকেন, তাহলে সেখানে ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলা হয়, সেটির তথ্য-উপাত্ত সেই ক্লিপটির মধ্যে ছিল। সে ক্ষেত্রে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য সেলে পাঠানোর দরকার পড়ে না বলে মামলাটি হয়েছে।’

আর নওগাঁয় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যু নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি পরিষ্কার বলতে পারি, ওই নারীকে যখন তুলে নেয়া হয়, তখন তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো মামলা ছিল না। ভদ্রমহিলার দুর্ভাগ্য অবশ্যই, তিনি যখন মারা যান, তখনও তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো মামলা ছিল না। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে তার (মৃত্যুর) পরের দিন। তাহলে ডিজিটাল নিরাপত্তা আইন এখানে অপব্যবহার করা হয়েছে। এ মামলায় প্রসিড করা হয়নি। কিন্তু আমার কথা হলো, এই আইন দিয়েই ওই নারীকে ধরা হয়েছিল।’

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের প্রশ্নে তিনি বলেন, ‘দু-একটি মামলায় এটি (অপব্যবহার) হচ্ছে। ব্যবস্থা নেয়া হচ্ছে, যেখানে দেখছি অপব্যবহার হচ্ছে, সেখানেই তা বন্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

শামসুজ্জামানকে গ্রেফতারে সাংবাদিকদের মধ্যে ভয়ের উদ্রেক করে কি না–এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘স্পষ্ট করে বলেছি, একটি সংবাদের ভিত্তিতে বিভিন্ন মামলা হচ্ছে, আমি শুনেছি। কিন্তু মামলাগুলো কখন-কোথায় হচ্ছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য আমার কাছে নেই, এখন পর্যন্তও নেই। যখন আপনারা জিজ্ঞাসা করেছিলেন, তখন কতটি মামলা হয়েছে, তা আমার জানা ছিল না।’

একাত্তর টেলিভিশন ও প্রথম আলোতে আসা তথ্যগুলো নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সিআইডি তাকে ছেড়ে দেয়ার পর অন্যান্য স্থানে হওয়া মামলায় তাকে আবার গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত আমরা দু-তিনটি মামলার খবর জানি। আরও মামলা হচ্ছে, আমরা শুনেছি। যে খবর আমাদের কাছে এখনও আসেনি।’

শামসুজ্জামানকে গ্রেফতারের প্রক্রিয়ায় সাংবাদিকদের মধ্যে আতঙ্ক নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি ভয়ে থাকবেন কেন, আপনি তো কোনোদিন মিথ্যা তথ্য দেননি। আপনি তো কোনো বিভ্রান্তিকর নিউজ দেননি। আপনি তো উদ্দেশ্যপ্রণোদিত কোনো খবর দেননি। তাহলে আপনি ভয়ে থাকবেন কেন, আপনি নির্ভয়ে থাকবেন।’

এ সময় আইনমন্ত্রী বলেন, ‘যে মামলা করা হয়েছে, সেটি সাংবাদিকের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে। আপনারা নির্ভীক সাংবাদিক আমরা স্বীকার করি। তথ্য প্রকাশ করলে এ সরকার কোনো সাংবাদিককে বাধা দেবে না।’

উল্লেখ্য, প্রথম আলোতে বিতর্কিত একটি ছবি প্রকাশের দুদিন পর বুধবার (২৯ মার্চ) ভোরে এর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাশের আমবাগান এলাকায় ভাড়া থাকতেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তদন্তে গিয়ে শিক্ষা কর্মকর্তা জানলেন তিনি নিজেই অভিযুক্ত!
পরবর্তী পোস্ট
সাংবাদিক গ্রেফতার: পশ্চিমাদের উদ্বেগে দেশের ভাবমূর্তি নষ্ট হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting