দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৫৩
সরকারি কাজে চাঁদাবাজির বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি...
শ্যামনগরে সরকারি কাজে চাঁদাদাবীর অভিযোগ জামায়ত নেতার বিরুদ্ধে ...
সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ঠিকাদারের খাম-খেয়ালিতে ভোগান্তিতে তিন জেলার মানুষ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৮, ২০২৩
মার্চ ১৮, ২০২৩ ০ কমেন্ট 265 ভিউস

জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ায় গুরুত্বপূর্ণ একটি সেতুর নির্মাণকাজ শেষ হওয়া নিয়ে শংকা তৈরি হয়েছে। এরইমধ্যে ঠিকাদারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোকজন কয়েকবার কাজ শেষ না করেই উধাও হয়ে গেছেন। গত বছরের ডিসেম্বর মাসে সেতুটির নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও এখনও অর্ধেকের বেশি কাজ বাকি রয়ে গেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন কুষ্টিয়াসহ তিন জেলার কয়েক লাখ মানুষ।

২০২১ সালের ১২ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া ও ঝাউদিয়া সড়কে মরা নদীর ওপর প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু করে জেডি নামে পাবনার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২২ সালের ডিসেম্বর মাসে নির্মাণকাজ শেষে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা থাকলেও এখনও প্রায় অর্ধেকের বেশি কাজ বাকি। চারটি পিলারের আংশিক ও দুই তীরে কিছু কাজ করে যন্ত্রপাতি ফেলে কয়েক দফায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন লাপাত্তা হয়ে যায়। বর্তমানে আবার সেতুর কাজ শুরু হলেও তাতে তেমন একটা গতি নেই।

গুরুত্বপূর্ণ সেতুটির নির্মাণকাজে দীর্ঘসূত্রীতার কারণে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা, ঝিনাইদহের হরিণাকুন্ডুসহ কুষ্টিয়া সদরের ৭টি ইউনিয়নের মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় বন্ধ রয়েছে এ অঞ্চলের বাস চলাচল। অন্যদিকে চরম ঝুঁকি নিয়ে চলছে ছোট-বড় যানবাহন।

স্থানীয় এলজিইডি অফিস সূত্রে জানা যায়, কয়েক দফা ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়ার পর তারা নামমাত্র কাজ শুরু করে। কিন্তু কয়েকদিন কাজ করার পর ভেকু মেশিন ফেলে উধাও হয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দফায় দফায় তাগাদা দেওয়ার পর সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও বর্তমানে কচ্ছপগতিতে কাজ চলছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দু’পাশে নামমাত্র কিছু কাজ হয়েছে। তবে মূল অবকাঠামো নির্মাণের কোনো কাজই হয়নি। এক সময় এই সড়ক দিয়ে কুষ্টিয়া হয়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা ও ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু পর্যন্ত বাস চলাচল করত। কিন্তু সেতুটির নির্মাণ কাজ শুরু হওয়ায় প্রায় দুই বছর ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাসহ তিন জেলার কয়েক লাখ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দা সেলিম উদ্দিন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে স্থানীয়দের পাশাপাশি পাশের আরও দুটি জেলার মানুষজনকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার তারা সেতুটির নির্মাণকাজ শেষ করার অনুরোধ জানালেও কাজের কাজ কিছুই হয়নি।

কাজটির ঠিকাদার নুরুজ্জামান মিয়া জানান, কার্যাদেশ পাওয়ার পর হঠাৎ করেই নির্মাণসামগ্রীর দাম কয়েকগুণ বেড়ে যাওয়ায় সমন্বয় করা মুশকিল হচ্ছে। যে কারণে আমরা নির্ধারিত সময়ে কাজটি সম্পন্ন করতে পারিনি। তারপরও জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে আমরা আবারও কাজ শুরু করেছি। সেতুটির নির্মাণকাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে না পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সময় বৃদ্ধির আবেদন জানানো হয়েছে।

এলজিইডি কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান মন্ডল জনদুর্ভোগের বিষয়টি স্বীকার করে বলেন, নানা অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শেষ করতে গড়িমশি করেছে। সর্বশেষ তাদেরকে আগামী জুন মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তবে কাজ যতদূর এগিয়েছে তাতে করে জুনের মধ্যে কাজটি শেষ হবে না।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আরাভ খানকে দেশে ফেরানোর সব চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী পোস্ট
তাকসিম এ খান: রমজানে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করবে ঢাকা ওয়াসা

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting