দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:৫১
নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...
পাটকেলঘাটায় অপরিপক্ব আম ধ্বংস, ভ্রাম্যমাণ অভিযানে কড়াকড়ি
রোদে আগুন ও লোডশেডিংয়ে বিপর্যস্ত পাইকগাছা: জনজীবনে ত্রাহি...
আশাশুনিতে সহঃ অধ্যাপক (অঃ) আজাদ ফারুকের ইন্তেকাল
গোয়ালডাঙ্গা ভাঙ্গন দ্রুত সংস্কার করা হবে ডিসি আফরোজা...
প্রতাপনগরে বিদ্যুৎস্পৃষ্টে মাস্টার্সের ছাত্রের মৃত্যু
আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা...
পাটকেলঘাটায় ভ্রাম্যমাণ অভিযানে অপরিপক্ব আম ধ্বংস
সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিকনির্বাচিত খবর

ট্রাম্প এখনও ঝুঁকিমুক্ত নন: চিকিৎসক

কর্তৃক SK Ferdous অক্টোবর ৪, ২০২০
অক্টোবর ৪, ২০২০ ০ কমেন্ট 300 ভিউস

অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও ঝুঁকিমুক্ত নন বলে জানিয়েছে হোয়াইট হাউসের মেডিকেল দল। তবে ট্রাম্প নিজে জানিয়েছেন তিনি বেশ ভালো অনুভব করছেন। খবর এএফপির।

শনিবার হাসপাতাল থেকেই টুইটারে পোস্ট করা চার মিনিটের এক ভিডিও ক্লিপে নিজের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে ট্রাম্প বলেন, ‘অসুস্থ বোধ করায় আমি এখানে (হাসপাতালে) এসেছি। তবে এখন অনেক বেশি ভালো অনুভব করছি এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য আমরা সবাই কঠোর পরিশ্রম করছি। খুব শিগগিরই ফিরে আসব বলে আমি মনে করি।’

‘আমি নির্বাচনী প্রচারণা শেষ করার অপেক্ষায় রয়েছি, যেভাবে এটি শুরু হয়েছিল এবং যেভাবে আমরা এটি করছিলাম,’ বলেন ট্রাম্প।

ভিডিওতে ট্রাম্পকে নীল জ্যাকেট এবং সাদা শার্ট পরে একটি ডেস্কের পেছনে বসে থাকতে দেখা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মনে হয় পরবর্তী কয়েক দিনই আমার আসল পরীক্ষা, সুতরাং পরবর্তী কয়েক দিনের মধ্যে কী ঘটে তা আমরা দেখব।’

করোনা আক্রান্ত হওয়া তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে কোয়ারেন্টাইনে রয়েছেন এবং ‘সুস্থ রয়েছেন’ বলেও জানান ট্রাম্প।

তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা শনিবার সাংবাদিকদের জানান, ট্রাম্প সুস্থ আছেন, তবে আগামী ৪৮ ঘণ্টা তার জন্য জটিল হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ট্রাম্পের প্রধান চিকিৎসকের বরাতে হোয়াইট হাউসের মেডিকেল দল জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ‘এখনও ঝুঁকি মুক্ত নন।’

এর আগে স্থানীয় সময় শুক্রবার রাতে কোভিড-১৯ আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক মাস আগে নিজের সব প্রচার প্রচারণা বাতিল করতে বাধ্য হয়েছেন ট্রাম্প।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে।

হোয়াইট হাউস জানিয়েছে, সতর্কতা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ‘কিছু দিন’ ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে থাকবেন এবং সেখানকার প্রেসিডেন্ট স্যুট থেকে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প হোয়াইট হাউস থেকে মাস্ক পরে বের হন এবং সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়েন। তবে মেরিন ওয়ান হেলিকপ্টারে ওঠার আগে তিনি কারও সাথে কথা বলেননি।

এ সময় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের কর্মী এবং তার সঙ্গে থাকা নিরাপত্তা কর্মী ও হোয়াইট হাউসের কর্মকর্তাদেরও মাস্ক পরে থাকতে দেখা যায়।

ওয়াল্টার রিডে যাওয়ার আগে টুইটারে রেকর্ড করা সংক্ষিপ্ত এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমি খুব ভালো আছি।’

হোয়াইট হাউসের চিকিৎসক সিন কুনলে জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে রেজনারনের অ্যান্টিবডি ককটেলের একটি ডোজ দেয়া হয়েছে। এ চিকিৎসা পদ্ধতি এখনও ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে রয়েছে। বিশেষজ্ঞদের একটি দল ট্রাম্পের চিকিৎসা করছেন।

শুক্রবার ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনাভাইরাস শনাক্ত হয়। টুইটে নিজেই এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।

চলতি সপ্তাহে প্রেসিডেন্টের সাথে বেশ কয়েকটি সফরে যাওয়া হোয়াইট হাউজের সিনিয়র কর্মকর্তা হোপ হিকসের করোনাভাইরাস শনাক্ত হওয়ার কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া যায়।

ট্রাম্প টুইটারে লেখেন, ‘আজ রাতে মেলানিয়া ও আমি কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছি। আমরা অবিলম্বে আমাদের কোয়ারেন্টাইন ও সেরে ওঠা প্রক্রিয়া শুরু করব। আমরা একসাথে তা মোকাবিলা করব।’

ভাইরাসের আক্রমণে শারীরিক পরিস্থিতি জটিল হওয়ার ঝুঁকিতে রয়েছেন ৭৪ বছর বয়সী ট্রাম্প।

যুক্তরাষ্ট্র মহামারির সবচেয়ে খারাপ পরিস্থিতি পেছনে ফেলে এসেছে বলে মন্তব্য করা ট্রাম্প এবার নিজেই আক্রান্ত হলেন করোনায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক নিম চা
পরবর্তী পোস্ট
প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা নিয়ে আজ কুয়েত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রিলেটেড পোস্ট

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...

এপ্রিল ২১, ২০২৬

আশাশুনির লাঙ্গলদাড়িয়ায় এক দাগে জমি কিনে ভিন্নদাগে জবর...

এপ্রিল ১৬, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারের মৎস্য ঘের দখল

এপ্রিল ১২, ২০২৬

ভূমি অফিসের নায়েব আশরাফুউজ্জামানের অঢেল সম্পদের পাহাড় !

এপ্রিল ৭, ২০২৬

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বর্ণাঢ্য জীবন

এপ্রিল ৭, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting