দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪১
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

টেকনাফে র‌্যাবের অভিযানে অপহরণকারী চক্রের দুই সদস্য আটক, উদ্ধার ৩

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৭, ২০২৩
মার্চ ২৭, ২০২৩ ০ কমেন্ট 334 ভিউস

জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ থানাধীন বৈদ্যঘোনা গভীর পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তিনজন উদ্ধারসহ অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. শামসুল আলম খান গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

সহকারী পুলিশ জানান, র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পে ঠান্ডা মিয়া (৬৫) অভিযোগ দায়ের করেন, গত ২৫ মার্চ ভোরে তার ছেলে আমান উল্লাহ (১৯) ও তার ছেলের বন্ধু সিরাজুল মোবিন (১৮) বাড়ি থেকে ফজরের নামাজের উদ্দেশ্যে বের হয়। তারা হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ উলুবুনিয়া রাস্তার মাথায় পৌঁছালে কতিপয় ব্যক্তি তাদের নিকট থেকে সিএনজি মেরামতের জন্য একটি গ্যারেজের সন্ধান চায়। সরল বিশ্বাসে পার্শ্ববর্তী একটি গ্যারেজের সন্ধান দেখানোর উদ্দেশ্যে তারা গাড়িতে উঠলে পূর্ব পরিকল্পিতভাবে কতিপয় অপহরণকারী জোরপূর্বক তাদের অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। অপহরণকারীরা অপহৃতদেরকে একটি আবদ্ধ ঘরে শিকল দিয়ে বেঁধে তালাবন্দী করে রাখে এবং ১নং ভুক্তভোগীর মোবাইল ফোন থেকে তার পরিবারের নিকট ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিসহ বিভিন্ন রকমের ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।

রবিবার সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে অপহরণকার চক্রের মূলহোতা টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাঠপাড়ার নজির আহমেদের ছেলে নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন প্রকাশ কাবিলাকে (২২) আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণের কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিনে টেকনাফ থানাধীন বৈদ্যঘোনা (নতুন পল্লান পাড়ার) গভীর পাহাড়ি এলাকা থেকে আমান উল্লাহ (১৯) ও সিরাজুল মোবিনকে (১৮) উদ্ধার করা হয়। অভিযানে গত ২৫ মার্চ বিকালে উখিয়া থানাধীন কুতুপালং এলাকা থেকে অপহৃত অপর ভুক্তভোগী আবু তাহেরকে (২৭) উদ্ধার করা হয়। এছাড়া অপহরণকারীদের দখল থেকে দুইটি রাম দা, ২৫ ফুট শিকল, ৮টি তালা, দুইটি চাবির ছড়াসহ ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এই ঘটনায় আমান উল্লাহর পরিবার বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন ( মামলা নং-৬৩)।

সহকারী পুলিশ সুপার জানান, উদ্ধারকৃত ভুক্তভোগীদের স্ব-স্ব পরিবারের নিকট হস্তান্তরপূর্বক আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ওয়ানডের পর টি-টোয়েন্টিতে শুভসূচনা বাংলাদেশের
পরবর্তী পোস্ট
জিলাপির কড়াইয়ে পড়ে দগ্ধ জাপা নেতা

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting