দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৪৫
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

টিসিবির কার্ড জিম্মি করে টাকা নেন ইউপি সদস্য

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১০, ২০২৩
মার্চ ১০, ২০২৩ ০ কমেন্ট 387 ভিউস

জাতীয় ডেস্ক:

নেত্রকোনার মদনে টিসিবির কার্ড জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে হারেছ মিয়া নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। হারেছ মিয়া তিয়শ্রী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। কার্ড জিম্মি থাকায় পণ্য না পেয়ে বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে খালি হাতে বাড়ি ফিরে যান সুবিধাভোগীরা। নিজের লাভের আশায় কার্ডদারীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন ইউপি সদস্য হারেছ মিয়া।

জানা গেছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক উপজেলায় তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। তালিকা তৈরি করে ক্রেতার ফরম পূরণের কাজ শেষ হলে টিসিবি কার্ড সুবিধাভোগীদের মাঝে বিতরণ করার দায়িত্ব দেওয়া হয় ইউনিয়ন পরিষদের সদস্যদের। সেই সুযোগে তিয়শ্রী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হারেছ মিয়া সুবিধাভোগীদের কার্ড জিম্মি করে অর্থ আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার তিয়শ্রী ইউনিয়ন পরিষদে ১ হাজার ৩৮৫ জন নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হয়। সেই সময় ইউনিয়ন পরিষদের সামনে হারেছ মিয়ার হাতে একাধিক সুবিধাভোগীর কার্ড জিম্মি থাকতে দেখা গেছে।

এ সময় ৮ নম্বর ওয়ার্ডের বালালী গ্রামের সুবিধাভোগী হাফসা আক্তার বলেন, ‘কিছুদিন আগে আমার ছবি আর আইডি কার্ড হারেছ মিয়ার কাছে দিয়ে এসেছি। এজন্য তাকে টাকাও দিতে হয়েছে। কিন্তু আমার কার্ডটা তার কাছে রেখে দিয়েছে। আজ সকাল থেকে মালামাল নেওয়ার জন্য ঘুরতেছি। বিকেলে দেবে বলে এখন হারেছ মেম্বার কোথায় চলে গেছে।’

পরবর্তীতে সুবিধা পাবেন না এই ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সুবিধাভোগী জানান, ‘কার্ড করার জন্য আগেই মেম্বারকে টাকা দিতে হয়েছে। কিন্তু কার্ডগুলো আমাদের হাতে দেয় না। যখন মালামাল কিনতে আসি তখন কার্ডগুলো তার কাছ থেকে নিতে হয়। কোনো কোনো মাসে মালামালও কিনতে পারি না।’

এ বিষয়ে জানতে চাইলে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হারেছ মিয়া মুঠোফোনে জানান, ‘তারা (সুবিধাভোগীরা) কার্ড দিয়ে মালামাল নেবে এতেতো আমার কিছু লাভের দরকার আছে। তাই আমার লাভের জন্য ১০০০ টাকা করে নিয়েছি।’

তিয়শ্রী ইউনিয়নের টিসিবির ডিলার শফিকুল ইসলাম (শফি) জানান, ‘যারা কার্ড নিয়ে এসেছে তাদের কাছে পণ্য বিক্রি করা হয়েছে। আজ ১ হাজার ৩৮৫ জন সুবিধাভোগীর মাঝে পণ্য বিক্রি করেছি। হারেছ মেম্বার কার্ড ছাড়া পণ্য নিতে এসেছিলেন কিন্তু তাকে পণ্য দেওয়া হয়নি।’

তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান জানান, ‘হারেছ মেম্বার কার্ড জিম্মি করে টাকা আদায় করছে কি না বিষয়টি আমি খোঁজ নিচ্ছি। এমন করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও টিসিবির পণ্য বিক্রি ব্যবস্থাপনা কমিটির সভাপতি তানজিনা শাহরীন জানান, ‘একটি নতুন কার্ড তৈরি করার জন্য ৫০-১০০ টাকা খরচ হতে পারে। তবে কার্ড জিম্মি করে টাকা আদায় করার সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কেপিএম আবার ঘুরে দাঁড়াবে: শিল্পমন্ত্রী
পরবর্তী পোস্ট
স্থায়ী কমিটির ৫ পদের জন্য বিএনপির ডজনখানেক নেতার দৌড়ঝাঁপ!

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting