দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৫০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জেলার উন্নয়নে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-নজরুল ইসলাম

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২, ২০১৯
নভেম্বর ২, ২০১৯ ০ কমেন্ট 446 ভিউস

শেখ রিপজা হোসেনঃসাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়ায় কবরবাসীদের স্বরণে, রূহের মাগফিরাতের জন্য ২২তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত (১নভেম্বর)শুক্রবার রাতে শিমুলবাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স ময়দানে এন.আই (নজরুল ইসলাম) যুব ফাউন্ডেশনের আয়োজনে ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমানের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। মানুষের মাঝে সঠিক শান্তির বাণী তুলে ধরলে দেশ থেকে অশান্তি ও সন্ত্রাস জঙ্গিবাদ দুর হবে। সাতক্ষীরার মানুষ অত্যন্ত শান্তি প্রিয়। যারা শান্ত সাতক্ষীরাকে অশান্ত করে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড করেছে তাদের ক্ষমা করা হবে না। তাদের বিচার অবশ্যই হবে। এ জেলার উন্নয়নে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সকলের কাছে দেশের উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও এনআই যুব ফাউন্ডেশনের সভাপতি শেখ মনিরুল হোসেন মাসুম। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারন সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাড. শেখ রায়হান আলী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মো. সোহাগ হোসেন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ। বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে মহাগ্রন্থ আল-কোরান ও হাদিস থেকে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরান মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আব্দুল্লাহ আল আমীন (ঢাকা)। বিশেষ বক্তা হিসেবে মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করেন আল-কুরআন গবেষনা পরিষদের খুলনা বিভাগীয় সভাপতি মুহাদ্দিস মাও. তাওহীদুর রহমান। এছাড়াও স্থানীয় ওলামায়েকেরাম গণ ওয়াজ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মুফতি মাওঃ শেখ আক্তারুজ্জামান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে জাতীয় সমবায় দিবস পালন
পরবর্তী পোস্ট
মানবতার কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting