দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৩১
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
সরকারি কাজে চাঁদাবাজির বিরুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি...
শ্যামনগরে সরকারি কাজে চাঁদাদাবীর অভিযোগ জামায়ত নেতার বিরুদ্ধে ...
সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের পর এবার প্রশাসনিক ভবনে ছাত্রলীগের তালা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৫, ২০২৩
মার্চ ১৫, ২০২৩ ০ কমেন্ট 361 ভিউস

জাতীয় ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে শিক্ষক নিয়োগের জন্য গঠিত বোর্ড বাতিলের দাবিতে নতুন প্রশাসনিক ভবনে তালা দিয়েছে ছাত্রলীগ। আজ বুধবার দুপুর একটার দিকে নতুন প্রশাসনিক ভবনে এই তালা দেওয়া হয়।

দুপুর সোয়া দুইটার দিকে উপাচার্য অধ্যাপক নুরুল আলম, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ তাঁদের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ জানান। পরে সোয়া তিনটার দিকে তালা খুলে আলোচনার জন্য প্রশাসনিক ভবনে প্রবেশ করেন শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

আখতারুজ্জামান সোহেল সাংবাদিকদের বলেন, ‘ক্যাম্পাসের কোনো পদে জামাত-শিবির বা স্বাধীনতাবিরোধী কেউ নিয়োগ পাক, তা আমরা চাই না। আমরা চাই মেধাবীরা নিয়োগ পাক। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলেছি। তাঁরা আমাদের কথা গ্রাহ্য করেনি। তাই বাধ্য হয়ে তালা দিয়েছি।’

এর আগে আজ সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. সালাউদ্দিনের অপসারণের দাবিতে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে পৌনে একটার দিকে কর্তৃপক্ষের আশ্বাসে তাঁরা তালা খুলে দেন। আগামীকালের মধ্যে তাঁদের চার দফা দাবি মানা না হলে আবারও অবরোধের হুঁশিয়ারি দেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি ফরহাদ হোসেন বলেন, ‘ইতিহাস বিভাগে যাদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে তাদের বিরুদ্ধে জামায়াত শিবির করার অভিযোগ আছে। আমরা থাকতে স্বাধীনতাবিরোধী শক্তির কারও নিয়োগ হতে দেব না। স্বাধীনতা বিরোধী শক্তির কারও নিয়োগ হোক, আমরা চাই না।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিকদের পেটাল পুলিশ
পরবর্তী পোস্ট
রোজায় ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting